Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

ইউক্রেনের সঙ্গে শর্ত সাপেক্ষে বৈঠকে রাজি পুতিন

আরটি
agamir somoy
প্রকাশ: ১০ মে ২০২৬, ২১:৫২
ইউক্রেনের সঙ্গে শর্ত সাপেক্ষে বৈঠকে রাজি পুতিন

ভ্লাদিমির পুতিন-রয়টার্স

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকের জন্য প্রস্তুত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে জুড়ে দিয়েছেন শর্ত। 

পুতিন জানান, ইউক্রেনের ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক ‘যেকোনো জায়গায়’, এমনকি তৃতীয় কোনো দেশেও হতে পারে, তবে তা শুধু তখনই সম্ভব হবে যখন একটি চূড়ান্ত দীর্ঘমেয়াদি শান্তিচুক্তি পুরোপুরি প্রস্তুত থাকবে এবং স্বাক্ষরের জন্য তৈরি হবে।

৯ মে বিজয় দিবস উদযাপনের পর এক সংবাদ সম্মেলনে পুতিন বললেন, ‘ইউক্রেনীয় পক্ষ এবং জেলেনস্কি ব্যক্তিগত বৈঠকের জন্য প্রস্তুত... আমরা কখনো তা প্রত্যাখ্যান করিনি। আমরা তৃতীয় কোনো দেশেও বৈঠক করতে পারি, তবে কেবল তখনই যখন শান্তিচুক্তি বিষয়ে একটি চূড়ান্ত সমঝোতা হবে, যা অবশ্যই দীর্ঘমেয়াদি হতে হবে।’

তিনি জোর দিয়ে বলেছেন, বৈঠকটি হওয়া উচিত ‘চূড়ান্ত ধাপ’, অর্থাৎ স্বাক্ষর অনুষ্ঠান এবং এটি যেন আলোচনায় পরিণত না হয়। মিনস্ক চুক্তির অভিজ্ঞতার কথা স্মরণ করে পুতিন বলেছেন, ‘আমরা ঘণ্টার পর ঘণ্টা, দিনরাত কথা বলতে পারি, কিন্তু তাতে কোনো ফল আসবে না। এসব বিষয় বিশেষজ্ঞদের সামলাতে হবে... তারপর আমরা দেখা করতে পারি, স্বাক্ষর করতে পারি।’

একই ৯ মে ব্রিফিংয়ে পুতিন ঘোষণা করেন, ‘সমাপ্তির দিকে এগোচ্ছে’ ইউক্রেন সংঘাত।

এর একদিন আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন, ৮ মে মস্কো ঘোষিত যুদ্ধবিরতি সহায়তা করতে পারে শিগগিরই যুদ্ধের অবসান ঘটাতে।

ভ্লাদিমির পুতিনইউক্রেন যুদ্ধভলোদিমির জেলেনস্কি
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise