Agamir Somoy E-Paper
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় বিদেশ

গাজায় শান্তি প্রতিষ্ঠা ও লিবিয়ায় স্থিতিশীলতায় মিশরের সঙ্গে কাজ করছে তুরস্ক: এরদোয়ান

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৮
গাজায় শান্তি প্রতিষ্ঠা ও লিবিয়ায় স্থিতিশীলতায় মিশরের সঙ্গে কাজ করছে তুরস্ক: এরদোয়ান

সংগৃহীত ছবি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জানিয়েছেন, গাজায় শান্তি প্রতিষ্ঠা এবং লিবিয়ায় স্থিতিশীলতা নিশ্চিত করতে মিশরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে তুরস্ক। তিনি বলেন, গাজায় শান্তি নিশ্চিত করতে তুরস্ক মিশরের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে এবং এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। লিবিয়ায় স্থায়ী স্থিতিশীলতা প্রতিষ্ঠাই আমাদের যৌথ লক্ষ্য।

দ্বিপক্ষীয় বাণিজ্য প্রসঙ্গে এরদোয়ান উল্লেখ করেন, আফ্রিকায় মিসর ইতোমধ্যে তুরস্কের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। আঙ্কারার লক্ষ্য বর্তমান ৮-৯ বিলিয়ন ডলারের বাণিজ্যকে ১৫ বিলিয়ন ডলারে উন্নীত করা। এছাড়া সামুদ্রিক বাণিজ্য, নৌ চলাচলের স্বাধীনতা ও সামুদ্রিক নিরাপত্তা খাতে সহযোগিতা বাড়ানোর আগ্রহও প্রকাশ করেন তিনি।

এরদোয়ান ইসরায়েলের পক্ষ থেকে সোমালিল্যান্ডকে স্বীকৃতির বিরোধিতা করেন এবং সোমালিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন। এছাড়া তিনি সুদানের জন্য যুদ্ধবিরতি ও টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য, ইরানের পারমাণবিক ইস্যু কূটনৈতিকভাবে সমাধান করার প্রয়োজনীয়তা এবং সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও রাজনৈতিক ঐক্য রক্ষার গুরুত্বের কথা বলেন।

গাজায় মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে এরদোয়ান বলেন, “কয়েক মাসের যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও সেখানে মানবিক বিপর্যয় অব্যাহত রয়েছে।” তিনি তুরস্কের পাঠানো মানবিক সহায়তা ফিলিস্তিনিদের কাছে পৌঁছে দেওয়ায় মিসরের প্রচেষ্টার প্রশংসা করেন।

এরদোয়ানতুরস্কশান্তি প্রতিষ্ঠাগাজা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise