Agamir Somoy E-Paper
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রোগীর সেবাই সালমানের নেশা
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

তৃতীয় মেয়াদে লড়তে চান ট্রাম্প!

আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১৮:৫৭
তৃতীয় মেয়াদে লড়তে চান ট্রাম্প!

গ্রাফিকস: আগামীর সময়

দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন ডোনাল্ড ট্রাম্প। দেশটির সাংবিধানিক আইন অনুযায়ী, কোনো ব্যক্তি প্রেসিডেন্টের পদে দুইবারের বেশি নির্বাচিত হতে পারবেন না। তবে ট্রাম্প বারবারই দাবি করেছেন তিনি তৃতীয়, এমনকি চতুর্থ মেয়াদেও নির্বাচনে লড়তে চান। চলতি বছরের আগস্ট মাসের পর গত বৃহস্পতিবার তিনি আবারও পুনরাবৃত্তি করেছেন সেই কথার। দ্য গার্ডিয়ানের গত শুক্রবারের প্রতিবেদন অনুযায়ী, আইওয়াতে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের প্রচারণায় তিনি ২০২০ সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগ ফের তোলেন। সেই সঙ্গে যোগ করে বলেছেন, তৃতীয় মেয়াদে নির্বাচনের ‘অধিকার’ আছে তার।

ট্রাম্প গত বৃহস্পতিবার আইওয়ার সিউক্স সিটিতে র‍্যালি অনুষ্ঠানে তার রাজনৈতিক অবস্থান নিয়ে আলোচনা করেন। একপর্যায়ে তিনি উত্থাপন করেন তৃতীয়বার প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সম্ভাবনা। তিনি বলেছেন, ‘আমি জানি না আপনাদের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন। আইন অনুযায়ী, যদিও আমি শতভাগ নিশ্চিত নই, আমার মনে হয়, আমার আর নির্বাচনে দাঁড়ানোর সুযোগ নেই।’ এর পরই ট্রাম্প স্বীকার করেন, সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী কোনো প্রেসিডেন্ট তৃতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়াতে পারেন না। তবে একই সঙ্গে তিনি ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির কথা পুনর্ব্যক্ত করেন। ট্রাম্পের দাবি ডেমোক্র্যাটরা সেই বছরে প্রেসিডেন্ট নির্বাচন তার কাছ থেকে ‘চুরি’ করে নিয়েছে। ট্রাম্প হেসে বলেছেন, ‘তবে একটি বিষয় ভিন্ন; দ্বিতীয় নির্বাচনের ক্ষেত্রে তারা আমাদের সঙ্গে প্রতারণা করেছে, কারণ আমরা আসলে তিনবারই জিতেছিলাম। তাই আমার মনে হয়, আবারও নির্বাচনে দাঁড়ানোর অধিকার আমার আছে।’ তার এই কথায় উপস্থিত জনতা হাততালি দিয়ে ওঠে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের অক্টোবরে ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, তিনি তৃতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়াতে ‘খুবই আগ্রহী’। চলতি বছরের ফেব্রুয়ারিতে টেক্সাসে আয়োজিত এক জনসভায় তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেছেন, ‘হয়তো আমাদের আরও একটি মেয়াদে দায়িত্ব পালন করা উচিত’ এবং দাবি করেন, এটি করার ‘অধিকার’ তার রয়েছে। গত বছর ‘ট্রাম্প স্টোর’-এ শুরু হয় ‘ট্রাম্প ২০২৮’ লেখা টুপি বিক্রি। এমনকি জুলাই মাসে ‘হোয়াইট হাউজ করেসপন্ডেন্টস ডিনার’-এর সময় ট্রাম্পকে এমন একটি টুপি পরে থাকতেও দেখা গিয়েছিল। তবে তার ঘনিষ্ঠ সহযোগীরা ট্রাম্পের এই দাবিগুলো উড়িয়ে দিয়েছেন নিছক কৌতুক বলে।


যুক্তরাষ্ট্রডোনাল্ড ট্রাম্পপ্রেসিডেন্ট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    মডেল-অভিনেত্রী তুলনা মারা গেছেন

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    ‘মব করতে নয়, গিয়েছিলাম বিচার চাইতে’

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    সৌদিতে চাকরির প্রলোভনে নারীকে নিয়ে বিক্রি, চাচাতো ভাই গ্রেপ্তার

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    আসিফকে টার্গেট করেই গুলি, শুটাররা আসে মগবাজার থেকে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    স্বামীর বিষপানে বাধা দিতে গিয়ে পড়ল স্ত্রীর মুখেও, দুজনই হাসপাতালে

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    ‘সময় কখনো সাদাকালো, কখনো রঙিন’ লিখে চলে গেলেন এসআই মিজান

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    মাদ্রাসায় মেয়ের সঙ্গে কী ঘটেছিল, জানালেন মা

    সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধার মরদেহ দাফনে বাধা জামায়াতের

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    পদ্মা যমুনায় এক সেতু রেললাইন ছাড়া

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    ‘চিরদিন রাখবে মনে এমন সময় কারও নেই’

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি

    টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত

    টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত

    মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা

    মামলা হলে আমাকে যেন প্রধান আসামি করা হয় : রুমিন ফারহানা

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    বাবার বাড়ি থেকে নাস্তা কম পাঠানোয় অন্তঃসত্ত্বাকে মারধর, ৯ দিন পর মৃত্যু

    থানার দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুক দেখে

    থানার দেড় কিলোমিটার দূরে ছিনতাই, পুলিশ জানল ফেসবুক দেখে