Agamir Somoy E-Paper
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত
রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় যুক্তরাষ্ট্র

হাশ মানি মামলায় ফেডারেল আদালতেও রেহাই মিলল না ট্রাম্পের

হারিসুল ইসলাম সজীব, নিউইয়র্ক থেকে
agamir somoy
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ২১:৫৩
হাশ মানি মামলায় ফেডারেল আদালতেও রেহাই মিলল না ট্রাম্পের

ফেডারেল আদালত থেকে আপাতত রেহাই না মিললেও ট্রাম্পের আইনি লড়াই থামছে না।

নিউইয়র্কের বহুল আলোচিত ‘হাশ মানি’ মামলায় আবারও বড় আইনি ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামলাটি নিউইয়র্কের স্টেট আদালত থেকে ফেডারেল আদালতে সরিয়ে নিয়ে নিজের দণ্ড বাতিলের যে চেষ্টা করেছিলেন, শুক্রবার ২৮ আগস্ট তা নাকচ করে দিয়েছেন ফেডারেল বিচারক অ্যালভিন কে. হেলারস্টেইন। ফলে ট্রাম্পের বহুল আলোচিত মামলাটি আপাতত নিউইয়র্কের স্টেট আদালতেই থাকছে। ফেডারেল আদালতের মাধ্যমে দণ্ড বাতিলের যে আইনি কৌশল নিয়েছিলেন ট্রাম্প, শুক্রবারের সিদ্ধান্তে সেই পথও আপাতত বন্ধ হয়ে গেল।

ট্রাম্পের আইনজীবীদের দাবি ছিল, প্রেসিডেন্টের সাংবিধানিক দায়মুক্তি-সংক্রান্ত সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের আলোকে মামলাটি ফেডারেল আদালতে নেওয়া উচিত। তাদের যুক্তি ছিল, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কর্মকাণ্ডের সঙ্গে মামলার কিছু বিষয় সংশ্লিষ্ট এবং সাংবিধানিক সুরক্ষার কারণে তার দণ্ড বাতিলের সুযোগ রয়েছে।

তবে বিচারক হেলারস্টেইন সেই যুক্তি গ্রহণ করেননি। তার মতে, হাশ মানি মামলার মূল কর্মকাণ্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে সরকারি দায়িত্ব পালনের অংশ ছিল না; বরং তা ছিল তার ব্যক্তিগত আচরণের সঙ্গে সংশ্লিষ্ট। ফলে সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রেসিডেন্ট যে সাংবিধানিক দায়মুক্তি পেতে পারেন, তা এই মামলায় প্রযোজ্য নয়।

৩৪টি ফৌজদারি অভিযোগে দোষী ট্রাম্প

২০২৪ সালের মে মাসে ম্যানহাটনের একটি জুরি ট্রাম্পকে ৩৪টি ফৌজদারি অভিযোগে দোষী সাব্যস্ত করে। মামলাটি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে দেওয়া ১ লাখ ৩০ হাজার ডলার অর্থ এবং সেই অর্থের হিসাব গোপন রাখার অভিযোগকে কেন্দ্র করে।

ট্রাম্প শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে রাজনৈতিকভাবে হয়রানি করার অংশ।

পরে তাকে কারাদণ্ড বা জরিমানা না দিয়ে শর্তহীন অব্যাহত দেওয়া হয়। অর্থাৎ তাকে জেল, জরিমানা বা অন্য কোনো শাস্তিমূলক বিধিনিষেধের মুখোমুখি হতে হয়নি। তবে তার দোষী সাব্যস্ত হওয়ার রেকর্ড বহাল রয়েছে।

ফেডারেল আদালতে যাওয়ার চেষ্টা কেন ব্যর্থ?


ট্রাম্পের পক্ষ থেকে বলা হয়েছিল, প্রেসিডেন্টের দায়মুক্তি নিয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর মামলাটি নতুন করে ফেডারেল আদালতে পর্যালোচনা করা প্রয়োজন।

কিন্তু বিচারক হেলারস্টেইনের মতে, ট্রাম্পের আইনজীবীরা যথাসময়ে ফেডারেল আদালতে মামলাটি নেওয়ার বিষয়টি সামনে আনেননি। দোষী সাব্যস্ত হওয়ার পর তারা প্রথমে নিউইয়র্কের স্টেট আদালতেই দণ্ড বাতিলের চেষ্টা করেন। পরে পরিস্থিতি অনুকূলে না যাওয়ায় ফেডারেল আদালতে যাওয়ার পথ বেছে নেওয়া হয়।

বিচারকের দৃষ্টিতে, এটি ছিল মূলত একটি কৌশলগত সিদ্ধান্ত। তাই পরে সেই কৌশল পরিবর্তন করে ফেডারেল আদালতের হস্তক্ষেপ চাওয়ার জন্য যথেষ্ট আইনি কারণ দেখাতে পারেনি ট্রাম্পের দল।

ট্রাম্পের সামনে এখন দুই আইনি লড়াই

ফেডারেল আদালতের এই সিদ্ধান্তের ফলে নিউইয়র্কের হাশ মানি মামলাটি ফেডারেল ব্যবস্থায় সরিয়ে নেওয়ার পথ আপাতত বন্ধ হয়ে গেল। একই সঙ্গে দণ্ড বাতিলের আরেকটি গুরুত্বপূর্ণ আইনি প্রচেষ্টাও ব্যর্থ হলো।

তবে এখানেই ট্রাম্পের আইনি লড়াই শেষ হচ্ছে না। তার আইনজীবীরা ফেডারেল আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছেন। পাশাপাশি নিউইয়র্কের স্টেট আদালতের আপিল প্রক্রিয়াতেও ৩৪টি ফৌজদারি অপরাধের দণ্ড বাতিলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

অর্থাৎ, ট্রাম্পের সামনে এখন একসঙ্গে দুটি আইনি লড়াই—একদিকে ফেডারেল আদালতের দরজা খোলার চেষ্টা, অন্যদিকে নিউইয়র্কের আদালতে বহাল থাকা দোষী সাব্যস্ত হওয়ার রেকর্ড মুছে ফেলার প্রচেষ্টা।

ফেডারেল আদালত থেকে আপাতত রেহাই না মিললেও ট্রাম্পের আইনি লড়াই থামছে না। নিউইয়র্কের ‘হাশ মানি’ মামলা এখনো তার রাজনৈতিক ও আইনি জীবনের অন্যতম বড় চ্যালেঞ্জ হয়ে রয়ে গেছে।

যুক্তরাষ্ট্রডোনাল্ড ট্রাম্পফৌজদারি অপরাধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    জীবনের জুটি গড়ে মাঠে ভাঙেন রুবেল

    জীবনের জুটি গড়ে মাঠে ভাঙেন রুবেল

    ২৯ আগস্ট ২০২৬, ০৪:৫৪

    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    বন্দুক হাতে পার্কে ঘোরার ভিডিও ভাইরাল, সেই দুই তরুণ গ্রেপ্তার

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৪১

    বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

    বনজীবীদের মনে ভয়, কাঁধে ঋণ

    ২৯ আগস্ট ২০২৬, ০৫:৫৩

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ‘শারজাহ মডেলে’ সাজতে পারে চট্টগ্রাম বিমানবন্দর

    ২৯ আগস্ট ২০২৬, ০৭:৩৫

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    গভীর রাতে সাবেক সচিবের জমি দখলের অভিযোগ

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৫৯

    জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত

    জনকল্যাণে বাবা-ছেলের দৃষ্টান্ত

    ২৯ আগস্ট ২০২৬, ০৪:০৮

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    নেপাল-তিব্বতের বন্যার ছবি চীনে দেখানো হচ্ছে না কেন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:৩৭

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ইমরান খানকে জেলে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে, অভিযোগ ছেলেদের

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:২৭

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    সংকট মেটাতে ‘সার কার্ড’

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:১৮

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    এনসিপির সভাস্থলে পাল্টা কর্মসূচির ডাক, যা বলছে জেলা প্রশাসন

    ২৯ আগস্ট ২০২৬, ১৫:১৬

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    দুঃখ প্রকাশ করে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাসনাত আব্দুল্লাহ

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৩০

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    নেপালে বন্যার তাণ্ডব থেকে জীবন ফিরে পাওয়ার গল্প

    ২৯ আগস্ট ২০২৬, ১৭:০৯

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ‘জিরো কস্টে’ যাচ্ছেন ১০ হাজার, ভয় সেই পুরনো সিন্ডিকেট

    ২৯ আগস্ট ২০২৬, ১৪:৪০

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    কুমিল্লায় মহাসড়কে যানজটে অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু

    ২৯ আগস্ট ২০২৬, ১৬:১৩

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    গরম না কমলে কমবে না লোডশেডিং

    ২৯ আগস্ট ২০২৬, ০৮:০৩

    advertiseadvertise