Agamir Somoy E-Paper
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
কৃষকের তৃষ্ণা মেটান আকরাম
বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

চীনের ধনকুবেরকে ৩০ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ১০:৩৭
চীনের ধনকুবেরকে ৩০ বছরের কারাদণ্ড

চীনের অন্যতম ধনী ব্যবসায়ী গুও ওয়েনগুই। ছবি : সংগৃহীত

এক বিলিয়ন ডলার জালিয়াতির দায়ে চীনের অন্যতম ধনী ব্যবসায়ী গুও ওয়েনগুইকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত।

রিয়েল এস্টেট ব্যবসায়ী ওয়েনগুই ২০১৭ সালে চীন থেকে যুক্তরাষ্ট্রে পালিয়ে আসেন। তিনি চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সমালোচক হিসেবে অনলাইনে ব্যাপক জনপ্রিয়তা পান।

কিন্তু পরে গুও চাঁদাবাজি, জালিয়াতি এবং অর্থ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হন। মাইলস গুও এবং হো ওয়ান কোয়োকসহ একাধিক নামে পরিচিত গুও-এর বিরুদ্ধে রায় দেওয়ার সময় আদালতে তার সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

নিউ ইয়র্কের আদালতের বিচারক অ্যানালিসা টরেস বলেছেন, নিজের বিলাসবহুল জীবনযাপনের জন্য গুও চীনে গণতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টাকারীদের অর্থ শোষণ করেছেন।

যুক্তরাষ্ট্রের আইনজীবী শন এস বাকলি বলেছেন, তাকে দেওয়া অসংখ্য বৈধ সুযোগে সন্তুষ্ট না হয়ে গুও নিজের লোভের জন্য হাজার হাজার মানুষের রাখা বিশ্বাসের অপব্যবহার করেছেন।

বাকলি আরও বলেছেন, আজকের এই রায় দেখিয়ে দিয়েছে, খ্যাতি ও সম্পদ আইনের ঊর্ধ্বে না এবং বিশ্বাস নষ্ট করে যারা নিজেদের সমৃদ্ধ করে সেই প্রতারকদের কঠোর পরিণতির সম্মুখীন হতে হবে।


আরও পড়ুন

তিস্তা প্রকল্প নিয়ে ভারতকে স্পষ্ট বার্তা চীনের

২৯ জুন ২০২৬

চীন থেকে পালিয়ে আসার আগে গুও একজন আবাসন নির্মাতা হিসেবে বিপুল সম্পদ গড়ে তুলেছিলেন এবং বেইজিং সরকারের সঙ্গেও তার সুসম্পর্ক ছিল।


কিন্তু শীর্ষ চীনা কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়ার পর তিনি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেন এবং সে সুযোগ লাভ করেন।


গুও চীনের কমিউনিস্ট শাসনের একজন সমালোচক হয়ে ওঠেন এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত চীনা সম্প্রদায়ের মধ্যে অনলাইনে ব্যাপক অনুসারী তৈরি করেন।


তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যাননসহ অন্য চীন সমালোচকদের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছিলেন।


ব্যানন ও গুও প্রায়ই অনলাইন ভিডিওতে উপস্থিত হতেন এবং ২০২০ সালে চীনা কমিউনিস্ট পার্টিকে উৎখাত করার জন্য ‘চীনের নতুন যুক্ত রাষ্ট্র’ নামে একটি প্রচারণা শুরু করেন।


প্রসিকিউটররা বলেছেন, গুও ২০১৮ থেকে ২০২৩ সালের মধ্যে তার অনলাইন অনুসারীদের কাছ থেকে ১ বিলিয়ন ডলারের (৭৬০ মিলিয়ন পাউন্ড) বেশি অর্থ সংগ্রহ করেছেন, যারা তার সঙ্গে বিনিয়োগ এবং ক্রিপ্টোকারেন্সি প্রকল্পে যুক্ত হয়েছিল।


তাদের ভাষ্য, সংগ্রহ করা অর্থ গুও-এর বিলাসবহুল জীবনযাপনের জন্য ব্যবহৃত হতো, যার মধ্যে ছিল একটি ৫০ হাজার বর্গফুটের প্রাসাদ, একটি ১০ লাখ ডলারের ল্যাম্বরগিনি এবং একটি ৩ দশমিক ৭ কোটি ডলারের ইয়ট।


গুও অভিযোগগুলো অস্বীকার করে বলেছেন, তহবিলগুলো তার রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য ব্যবহার করা হয়েছিল।


সূত্র : বিবিসি


চীনের অন্যতম ধনী ব্যবসায়ী গুও ওয়েনগুইযুক্তরাষ্ট্রনিউইয়র্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    ঢাকা কলেজের ৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল, ৪২ জনকে ছাড়পত্র

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    দিনে কৃষক, রাতে শিক্ষার্থী, দুই ভাই এখন শিক্ষক

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    বিএনপির আলোচিত সেই নেতাকে সব পদ থেকে বহিষ্কার

    চার জেলায় নতুন ডিসি

    চার জেলায় নতুন ডিসি

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    ইসলামিক ক্রেডিট কার্ডে হারাম পণ্যের বিল পরিশোধ করা যাবে না

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার

    সালমান মুক্তাদিরের স্টুডিও’র আবাসনে হামলার ঘটনায় জামায়াত এমপির জামাতা গ্রেপ্তার