সম্পাদকের সমালোচনা করায় চাকরি হারালেন সিনিয়র সাংবাদিক

‘সিক্সটি মিনিটস’-এর সাংবাদিক ও উপস্থাপক স্কট পেলি। ছবি : রয়টার্স
যুক্তরাষ্ট্রের অত্যন্ত জনপ্রিয় টকশো অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-এর সাংবাদিক ও উপস্থাপক স্কট পেলির চাকরি বাতিল করেছে সিবিএস নিউজ কর্তৃপক্ষ। সিবিএস নিউজের প্রধান সম্পাদক বারি ওয়াইসের বিরুদ্ধে সমালোচনা করায় তার সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে।
মঙ্গলবার টিভি চ্যানেলটিতে চাকরি করা দুটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি জানিয়েছে। এটি যুক্তরাষ্ট্রের দীর্ঘতম সময় ধরে প্রচারিত প্রাইম-টাইম শো।
এদিকে পেলিকে পাঠানো ইমেইলে অনুষ্ঠানটির নির্বাহী প্রযোজক নিক বিলটন লিখেছেন, অনুষ্ঠানটির ভবিষ্যৎ নিয়ে আপনার বিদ্বেষ অত্যন্ত স্পষ্টভাবে ফুটে উঠেছে এবং আমি আপনার কথা শুনেছি। অতএব, আমি সিবিএস নিউজ, ইনকর্পোরেটেড (সিবিএস)-এর পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি যে, উপযুক্ত কারণবশত আপনার চাকরি অবিলম্বে সমাপ্ত করা হলো।
প্রধান সম্পাদক বারি ওয়াইসের বিরুদ্ধে অনুষ্ঠানটিকে ‘হত্যা’ করার অভিযোগ তোলার পরেই তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
অনুষ্ঠানটির অন্য কর্মীদের উদ্দেশ্যে লেখা এক নোটে বিলটন বলেছেন, চ্যানেলটি পেলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে।
সাম্প্রতিক কয়েক সপ্তাহে চ্যানেলটি থেকে বরখাস্ত বা পদত্যাগ করা অর্ধ-ডজনেরও বেশি কর্মীর তালিকায় নতুন যুক্ত হলেন পেলি।
এর কিছুদিন আগে, সিবিএস তার পূর্ববর্তী নির্বাহী প্রযোজক তানিয়া সাইমন এবং সাংবাদিক শ্যারন আলফোনসি ও সেসিলিয়া ভেগাকে বরখাস্ত করেছে।
সূত্র: রয়টার্স




