Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

আইসিইবিরোধী দাঙ্গায় পুলিশকে গুলি, ৮ জনের ৪৫০ বছরের কারাদণ্ড

বিবিসি
agamir somoy
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১৭:৩০
আইসিইবিরোধী দাঙ্গায় পুলিশকে গুলি, ৮ জনের ৪৫০ বছরের কারাদণ্ড

রয়টার্স

যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি অভিবাসন আটককেন্দ্রের বাইরে সংঘটিত দাঙ্গার ঘটনায় অ্যান্টিফার সঙ্গে সংশ্লিষ্ট বলে অভিযোগ থাকা আটজনকে মোট ৪৫০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, দোষীদের মধ্যে সাবেক এক মেরিন রিজার্ভ সদস্যকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একজন কর্মকর্তাকে হত্যাচেষ্টার দায়ে ১০০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যদের সাজা ৩০ থেকে ৭০ বছরের মধ্যে।

গত বছর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘অ্যান্টিফা’ (অ্যান্টি-ফ্যাসিস্টের সংক্ষিপ্ত রূপ)কে ‘দেশীয় সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেন।

মামলার বিচারক ২০২৫ সালের ৪ জুলাইয়ের ঘটনাকে ‘গণতন্ত্রের ওপর হামলা’ বলে উল্লেখ করেন। তবে এত দীর্ঘ সাজাকে অন্যায্য বলে সমালোচনা করেছেন দণ্ডপ্রাপ্তদের পরিবারের সদস্যরা।

ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এক বিবৃতিতে বলেছেন, ‘আজকের রায় স্পষ্ট করে দিয়েছে যে আইনশৃঙ্খলা বাহিনী ও ফেডারেল স্থাপনায় হামলা চালানো অ্যান্টিফা সন্ত্রাসীরা দ্রুত এবং কঠোর বিচার থেকে রেহাই পাবে না।’

বিচার বিভাগের তথ্য অনুযায়ী, গত বছরের স্বাধীনতা দিবসে ডালাসের দক্ষিণে প্রেইরিল্যান্ড অভিবাসন আটককেন্দ্রে হামলা চালায় ‘নর্থ টেক্সাস অ্যান্টিফা সেল’ নামে পরিচিত একটি দল। কেন্দ্রটির দিকে আতশবাজি ও বিস্ফোরক নিক্ষেপ করে, পাশাপাশি কয়েকটি যানবাহন ও নিরাপত্তা চৌকি ভাঙচুর করে তারা।

দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে দাঙ্গা, অস্ত্র ও বিস্ফোরক ব্যবহার, সন্ত্রাসীদের সহায়তা প্রদান এবং বিচারপ্রক্রিয়ায় বাধা দেওয়াসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছিল।

দলের কথিত নেতা বেঞ্জামিন হ্যানিল সংকে ১০০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচার বিভাগের ভাষ্য অনুযায়ী, তার বিরুদ্ধে ন্যূনতম ২০ বছরের সাজা হওয়ার সম্ভাবনা ছিল।

তবে সং এক লিখিত বিবৃতিতে দাবি করেছেন, তিনি গুলি চালিয়েছিলেন কারণ তার ধারণা হয়েছিল পুলিশ কর্মকর্তা একজন বিক্ষোভকারীকে গুলি করতে যাচ্ছেন।

তার মা হোপ সংও অভিযোগ করেছেন, তার ছেলে কাউকে আঘাত করার উদ্দেশ্যে গুলি চালাননি এবং তিনি পুলিশ কর্মকর্তাকে গুলি করেছেন— এ দাবিও তিনি অস্বীকার করেছেন।

এ ছাড়া মারিসেলা রুয়েদাকে ৭০ বছর, ক্যামেরন আর্নল্ড, সাভানা ব্যাটেন, জাকারি এভেটস, ব্র্যাডফোর্ড মরিস এবং এলিজাবেথ সোটোকে ৫০ বছর করে এবং ড্যানিয়েল রোলান্ডো সানচেজ-এস্ত্রাদাকে দেওয়া হয়েছে ৩০ বছরের কারাদণ্ড।

মামলার নবম আসামি ইনেস সোটোর সাজা আগামী ১ জুলাই ঘোষণা করা হবে। একই দিনে আগে দোষ স্বীকার করা আরও সাতজনেরও সাজা নির্ধারণ করা হবে।

বিচার বিভাগ বলেছে, ‘নর্থ টেক্সাস অ্যান্টিফা সেল’ এমন একটি নেটওয়ার্কের অংশ, যারা যুক্তরাষ্ট্রের সরকার, আইনশৃঙ্খলা বাহিনী এবং বিদ্যমান আইনব্যবস্থা উৎখাতের মতাদর্শে বিশ্বাস করে।

তবে আসামিপক্ষের সমর্থকদের দাবি, তাদের বিরুদ্ধে দেওয়া শাস্তি অত্যন্ত কঠোর এবং অসামঞ্জস্যপূর্ণ।

যুক্তরাষ্ট্রআইসিই
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে