যুক্তরাষ্ট্রের অভিবাসননীতি নিয়ে ডেমোক্রেটিক পার্টির ভেতরেই দেখা দিয়েছে তীব্র মতপার্থক্য। এক পক্ষের দাবি, অভিবাসন ও সীমান্ত প্রয়োগকারী সংস্থা আইসিই পুরোপুরি বিলুপ্ত করা হোক। অন্য পক্ষের অবস্থান, সংস্থা বিলুপ্ত না করে প্রয়োজন ব্যাপক সংস্কার।
টেক্সাসের অস্টিনে অনুষ্ঠিত ডিএনসি (ডেমোক্রাটিক ন্যাশনাল কমিটি)-এর সামার মিটিংয়ে বিতর্কটি শুধু আলোচনার মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। আইসিই নিয়ে দুটি বিপরীতমুখী প্রস্তাব অনুমোদন পেয়েছে। যদিও প্রস্তাবগুলো দলের জন্য বাধ্যতামূলক নীতি নয়, তবু ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচ...