Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ফের শনাক্ত মাংসখেকো পরজীবী, বাড়ছে উদ্বেগ

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১৯:৩৭
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে ফের শনাক্ত মাংসখেকো পরজীবী, বাড়ছে উদ্বেগ

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মাংসখেকো ‘নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম’ পরজীবীর দ্বিতীয় সংক্রমণ শনাক্ত হয়েছে। দেশটির কৃষি বিভাগ (ইউএসডিএ) গতকাল শুক্রবার নতুন এ সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে। কয়েক দিন আগে টেক্সাসে কয়েক দশকের মধ্যে প্রথম স্ক্রুওয়ার্ম সংক্রমণ শনাক্ত হওয়ার পর এ ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ইউএসডিএ জানিয়েছে, নতুন সংক্রমণটি জাভালা কাউন্টির একটি খামারে ধরা পড়েছে। যা প্রথম শনাক্ত হওয়া স্থানের মাত্র ৯ কিলোমিটার দূরে অবস্থিত। এক মাস বয়সী একটি বাছুরের শরীরে এ সংক্রমণ পাওয়া গেছে।

কৃষি বিভাগের প্রাণী ও উদ্ভিদ স্বাস্থ্য পরিদর্শন বিভাগ (এপিএইচআইএস) জানিয়েছে, সন্দেহভাজন একাধিক নমুনা পরীক্ষা করার পর দ্বিতীয় সংক্রমণটি শনাক্ত করা হয়। বর্তমানে আশপাশের এলাকা থেকে আরও নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত অন্য নমুনাগুলোর ফলাফল নেগেটিভ এসেছে।

টেক্সাসে নতুন এই সংক্রমণ দেশটির গবাদিপশু খামারিদের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। গত এক বছরে মেক্সিকো হয়ে স্ক্রুওয়ার্ম উত্তর দিকে অগ্রসর হওয়ায় যুক্তরাষ্ট্রের খামারিরা সম্ভাব্য ঝুঁকির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন।

স্ক্রুওয়ার্ম হলো এক ধরনের পরজীবী মাছি। যা উষ্ণ রক্তের প্রাণীর খোলা ক্ষত বা দেহের আর্দ্র অংশে ডিম পাড়ে। ডিম ফুটে বের হওয়া লার্ভা জীবন্ত টিস্যুর ভেতরে প্রবেশ করে মাংস খেতে শুরু করে। দ্রুত চিকিৎসা না করা হলে আক্রান্ত প্রাণীর মৃত্যু পর্যন্ত হতে পারে।

১৯৬০-এর দশকে যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী অঙ্গরাজ্যগুলোতে স্ক্রুওয়ার্মের প্রাদুর্ভাব বন্যপ্রাণী ও গবাদিপশুর ব্যাপক ক্ষতি করেছিল। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, নতুন করে ব্যাপক বিস্তার ঘটলে দেশটির সবচেয়ে বড় গবাদিপশু উৎপাদনকারী অঙ্গরাজ্য টেক্সাসে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতি হতে পারে।

ঝুঁকি কমাতে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে মেক্সিকো থেকে জীবন্ত গবাদিপশু আমদানির ওপর নিষেধাজ্ঞা বজায় রেখেছে। পাশাপাশি বন্ধ্যা মাছি উৎপাদন, ফাঁদ স্থাপন কর্মসূচি সম্প্রসারণ এবং পশু পর্যবেক্ষণ জোরদার করতে কোটি কোটি ডলার ব্যয় করছে সরকার।

যুক্তরাষ্ট্রমাংসখেকোপরজীবী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল