Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৮

ডেমোক্রেটিক পার্টির প্রার্থী তালিকায় জনসমুদ্র

মনোয়ারুল ইসলাম, যুক্তরাষ্ট্র থেকে
agamir somoy
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৬, ২১:৫৩
শেয়ার করুন:
ডেমোক্রেটিক পার্টির প্রার্থী তালিকায় জনসমুদ্র

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৮ এ সম্ভাব্য ডেমোক্রাট প্রার্থী

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটরা যখন মধ্যবর্তী নির্বাচনে তাদের ব্যাপক জয়ের আনন্দে বিভোর, ঠিক তখনই রাজনীতিবিদ, দাতা এবং নির্বাচনী কৌশলবিদরা নজর দিতে শুরু করেছেন ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে। যা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জমজমাট হবে বলে ধারণা করা হচ্ছে। কে হবেন ২০২৮ সালে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী। এ নিয়ে রীতিমতো জোয়ার উঠেছে দলের অন্দরমহলে। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও প্রার্থী তালিকায় যে এবার জনসমুদ্রের ঢেউ লাগবে, সে হাওয়াও এবার স্পষ্ট! অন্তত ১৮ জনের নাম ভাসছে ডেমোক্র্যাট সৈকতে।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট প্রার্থিতার প্রক্রিয়াটি বেশ লম্বা। ২০২৮ সালের জানুয়ারিতে শুরু হবে ডেমোক্রেটিক প্রাইমারি। প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে সাউথ ক্যারোলিনায়; ২২ জানুয়ারি। তা বিভিন্ন রাজ্যে মার্চ পর্যন্ত চলবে। ডেমোক্রেটিক আগ্রহী সব প্রার্থীকে দলের প্রাইমারি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এই নির্বাচনে যিনি জিতবেন, তিনিই হবেন ২০২৮ সালের সাধারণ নির্বাচনে দলীয় প্রার্থী। দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর প্রেসিডেন্ট পদপ্রার্থী তার রানিংমেট হিসেবে ভাইস প্রেসিডেন্ট কাউকে মনোনয়ন দেবেন। এরপর শুরু হবে নির্বাচনী খেলা। লড়তে হবে রিপাবলিকান প্রার্থীর বিরুদ্ধে। রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টার্ম লিমিটের কারণে আবার প্রার্থী হতে পারছেন না। তাদেরও নতুন প্রার্থী আসছে।

৭ নভেম্বর ২০২৮ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের অধিকাংশই ২০২৭ সালের প্রথমার্ধে প্রার্থিতার ঘোষণা দেবেন বলে জানাচ্ছেন। সম্ভাব্য যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন— সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, সাবেক ট্রান্সপোর্টেশন সেক্রেটারি পিট বুটিজেজ, জর্জিয়ার সিনেটর জন ওসেফ, নিউ ইয়র্কের কংগ্রেসম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও, ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম, মিশিগানের সিনেটর এলিসা স্লটকিন, ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজকার, পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো, মেরিল্যান্ডের সিনেটর ক্রিস ভ্যান হোলেন, অ্যারিজোনার সিনেটর মার্ক ক্যালি, নিউ জার্সি থেকে নির্বাচিত সিনেটর কোরি বুকার, জর্জিয়ার সিনেটর রাফায়েল ওয়ারনক, টেক্সাসের নবনির্বাচিত সিনেটর জেমস টালারিকো, আইওয়ার নবনির্বাচিত গভর্নর রব স্যান্ড, কেনটাকি গভর্নর এন্ডি বেশার, শিকাগোর সাবেক মেয়র রাম ইমানুয়েল, কানেকটিকাটের সিনেটর ক্রিস মারফি ও হাওয়াইয়ের গভর্নর জাসওয়া গ্রিন। ডেমোক্র্যাটদের অনেকেই সিনেটর ওসেফকে প্রেসিডেন্ট ও ওকাসিওকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দেখতে আগ্রহী। তাদের যুক্তি হচ্ছে দলে মডারেট ওসেফ ও ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ওকাসিওর টিকিট হলে সমন্বয় হবে ভালো। অন্যদিকে, টেক্সাসের নবনির্বাচিত সিনেটর জেমস টালারিকোর আরও অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে বলে অনেকে মনে করছেন। তবে এ তালিকায় সর্বাগ্রে রয়েছেন সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে হেরে যান।

ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থীরা গত এক সপ্তাহে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছেন। তারা জাতীয় পর্যায়ে নিজেদের পরিচিতি বাড়ানোর লক্ষ্যে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিচ্ছেন। বিদেশি নেতাদের সঙ্গে দেখা করছেন, দাতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলছেন এবং উচ্চাকাঙ্ক্ষী নির্বাচনী কর্মীদের সঙ্গে ঘরোয়া আড্ডায় রাজনৈতিক প্রতিভা খুঁজে বের করার চেষ্টা করছেন।

ডেমোক্রেটিক স্টেট কলোরাডোর ডেনভারে অন্তত আটজন সম্ভাব্য প্রার্থী ‘এরপর কী’ (হোয়াটস নেক্সট) শিরোনামের তিন দিনব্যাপী একটি সম্মেলনে একত্র হয়েছিলেন। ডেনভারের ‘রিভার নর্থ আর্ট ডিস্ট্রিক্ট’-এ আয়োজিত জমকালো এই সম্মেলনটি ছিল দলের মধ্যপন্থীদের পক্ষ থেকে একটি প্রাথমিক পদক্ষেপ, যার লক্ষ্য ছিল দলের গতিপথকে প্রভাবিত করা। ডেমোক্র্যাটরা তখন রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতি কাটিয়ে হোয়াইট হাউজের দিকে এগিয়ে যাওয়ার পথ খুঁজছিলেন। এই আয়োজনটি ছিল অনেকটা সম্ভাব্য প্রার্থীদের পরিচিতিপর্ব এবং নির্বাচনী প্রচারণায় যুক্ত হতে ইচ্ছুক কর্মীদের জন্য একধরনের ‘স্পিড ডেটিং’-এর মতো।

ডেমোক্রেটিক পার্টিমার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৮
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    প্রস্তুত রূপপুর, জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হতে পারে আগামীকাল

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    বাবা রিমান্ডে, বিদায়ের মুহূর্তে জড়িয়ে ধরে চুমু মেয়ের

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    নতুন দুটি থানা ও দুটি পৌরসভা হলো, কোথায় কোথায়

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন


    সেখানে উপস্থিত ছিলেন অ্যারিজোনার সিনেটর মার্ক কেলি, টেক্সাসের নবনির্বাচিত সিনেটর জেমস টালারিকো, আইওয়ার নবনির্বাচিত গভর্নর রব স্যান্ডে, মিশিগানের সিনেটর এলিসা স্লটকিন, জর্জিয়ার সিনেটর রাফায়েল ওয়ারনক, নিউ জার্সি থেকে নির্বাচিত সিনেটর কোরি বুকার ও কলোরাডোর প্রতিনিধি জো নেগুস।
    গত বৃহস্পতিবার ডেনভার কনভেনশনে এক বক্তৃতায় টালারিকো উপস্থিত শ্রোতাদের বললেন, “আমরা এখন ‘সুপারমেজরিটি’ (সংখ্যাগরিষ্ঠতার চেয়েও বড় সংখ্যাগরিষ্ঠতা) অর্জনের খুব কাছাকাছি রয়েছি, আর এমন বিশাল সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন একটি অত্যন্ত বলিষ্ঠ কর্মপরিকল্পনা।”

    ইলিনয়ের গভর্নর জেবি প্রিৎজকার এবং মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুরের মতো শীর্ষস্থানীয় কয়েকজন সম্ভাব্য প্রার্থী ডেনভারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না। তবে তারা তাদের প্রধান সহযোগীদের সেখানে পাঠিয়েছিলেন। পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো এক সাক্ষাৎকারে বলেছেন, আমাদের নিজেদের পরিবারে, অর্থাৎ আমাদের দলের ভেতরেই আদর্শগত আলোচনা হওয়া প্রয়োজন। ভবিষ্যতে যা-ই ঘটুক না কেন, আমি তার অংশ হব।

    ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম তুরস্কে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে অংশ নিয়েছেন। সেখানে তিনি তুর্কি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সে বিষয়ে তিনি জানুয়ারি মাসের শেষ নাগাদ সিদ্ধান্ত নেবেন। এটিই এখন পর্যন্ত তার দেওয়া সবচেয়ে সুনির্দিষ্ট সময়সীমা। যদিও আনুষ্ঠানিকভাবে কেউ এখনো প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেননি, তবে মধ্যবর্তী নির্বাচনের সমাপ্তি ডেমোক্র্যাটদের জন্য এমন এক সুযোগ তৈরি করেছে, যার মাধ্যমে তারা প্রকাশ্যে আলোচনায় অংশ নিতে পারছেন— কে নির্বাচনে লড়বেন এবং দুই ডজনের বেশি সম্ভাব্য প্রার্থীর ভিড়ে কেউ কী নতুন মাত্রা যোগ করতে পারবেন।
    মিশিগানের সিনেটর এলিসা স্লটকিন এক সাক্ষাৎকারে বলেছেন, এমন অনেক মানুষ আছেন, যারা কার্যত দুই বছর ধরেই নির্বাচনী প্রচারণার মতো কাজ করে আসছেন। আমাদের একটি বড় প্রাইমারি প্রক্রিয়াকে স্বাগত জানানো উচিত। আমার মনে হয়, প্রার্থী সংখ্যা কমিয়ে আনার চেষ্টা করা ঠিক হবে না। স্লটকিন জানিয়েছেন, তিনি নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি না, সে বিষয়ে ২০২৭ সালের শুরুর দিকে সিদ্ধান্ত নেবেন।

    নিউ জার্সির সিনেটর কোরি বুকার। তিনি ২০২০ সালে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রাইমারিতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আবারও প্রার্থী হওয়ার বিষয়টি বিবেচনা করছেন। তিনি এমন একজন ব্যক্তিত্ব হতে চান, যিনি বারবার বিভক্ত হয়ে পড়া এই দেশটিতে আশার সঞ্চার করবেন এবং ক্ষত নিরাময়ে ভূমিকা রাখবেন।

    ডেনভারে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজক ছিল ‘মেজরিটি ডেমোক্র্যাটস’ নামে একটি নতুন গোষ্ঠী। দলটি ডেমোক্রেটিক পার্টির মধ্যপন্থী অংশের প্রতিনিধিত্ব করে এবং নতুন প্রজন্মের নেতৃত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়। তাদের বড় দাতাদের মধ্যে রয়েছেন হেজ ফান্ড বিলিয়নেয়ার স্টিফেন ও সু ম্যান্ডেল, নিউ ইয়র্ক সিটির সাবেক মেয়র মাইকেল আর. ব্লুমবার্গ এবং জেমস ও ক্যাথরিন মারডক।