যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটরা যখন মধ্যবর্তী নির্বাচনে তাদের ব্যাপক জয়ের আনন্দে বিভোর, ঠিক তখনই রাজনীতিবিদ, দাতা এবং নির্বাচনী কৌশলবিদরা নজর দিতে শুরু করেছেন ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে। যা অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জমজমাট হবে বলে ধারণা করা হচ্ছে। কে হবেন ২০২৮ সালে ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী। এ নিয়ে রীতিমতো জোয়ার উঠেছে দলের অন্দরমহলে। আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও প্রার্থী তালিকায় যে এবার জনসমুদ্রের ঢেউ লাগবে, সে হাওয়াও এবার স্পষ্ট! অন্তত ১৮ জনের নাম ভাসছে ডেমোক্র্যাট সৈকতে। যু...