Agamir Somoy E-Paper
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
দৃষ্টিপ্রতিবন্ধীদের স্বপ্নের ফেরিওয়ালা সামাদ
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় যুক্তরাষ্ট্র

আলাস্কায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত সব আরোহী

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১৮:২৮
আলাস্কায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত সব আরোহী

ছবি: রয়টার্স

আলাস্কার বরফঢাকা প্রত্যন্ত অঞ্চলে একটি ভাড়ায় পরিচালিত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আট আরোহীর সবাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার অ্যাঙ্কোরেজ থেকে প্রায় ৭২৫ কিলোমিটার পশ্চিমে কেপ নিউএনহ্যাম দীর্ঘপাল্লার রাডার কেন্দ্রের বিমানবন্দরে অবতরণের সময় উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে দুজন পাইলট ও ছয়জন যাত্রী ছিলেন। দুর্ঘটনাস্থলটি এতটাই প্রত্যন্ত যে উদ্ধারকাজও চালাতে হয়েছে কঠিন পরিবেশের মধ্যে। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস।

আলাস্কান কমান্ড, আলাস্কান নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড অঞ্চল ও একাদশ বিমানবাহিনীর কমান্ডার মার্কিন বিমানবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস এক বিবৃতিতে বলেছেন, ‘এটি আমাদের সামরিক পরিবার ও যেসব জনগোষ্ঠীর সেবা করি, তাদের জন্য এক ভয়াবহ ক্ষতি।’

রাডার কেন্দ্রটি পরিচালনা করে প্যাসিফিক এয়ার ফোর্সেস আঞ্চলিক সহায়তা কেন্দ্র। আলাস্কান কমান্ডের বিবৃতিতে বলা হয়েছে, এটি প্রত্যন্ত রাডার কেন্দ্রগুলোর একটি নেটওয়ার্কের অংশ। এসব কেন্দ্র আলাস্কার আকাশসীমা ও সীমান্তবর্তী এলাকায় চলাচলকারী উড়োজাহাজের ওপর নজর রাখে।

আরও পড়ুন

ক্যালিফোর্নিয়ায় সামরিক ঘাঁটির কাছে এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত

০১ আগস্ট ২০২৬

উড়োজাহাজটিতে থাকা ব্যক্তিরা ঠিক কী কাজ করছিলেন, সে বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কিছু জানানো হয়নি। এতে উড়োজাহাজটিকে ‘বেসরকারি চুক্তির আওতায় পরিচালিত উড়োজাহাজ’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

ডেভিস উড়োজাহাজটির আরোহীদের ‘কঠিন পরিবেশে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করা নিবেদিতপ্রাণ পেশাজীবী’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ‘এই ভয়াবহ সময়ে তাদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের নিরবচ্ছিন্ন সহায়তা দেওয়াই এখন আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। অনুসন্ধান ও উদ্ধারকাজে নিয়োজিত পেশাজীবীদের দ্রুত ও নিরলস সাড়ার জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।’

ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন বৃহস্পতিবার সন্ধ্যার আগে জানিয়েছিলেন, উড়োজাহাজটিতে দুজন পাইলট ও ছয়জন যাত্রী ছিলেন।

জনসন জানান, উড়োজাহাজটি অ্যাঙ্কোরেজ থেকে উড্ডয়ন করেছিল। কেপ নিউএনহ্যামের কাছে অবতরণের সময় বৃহস্পতিবার দুপুরের শুরুর দিকে এটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।



উড়োজাহাজ বিধ্বস্তআলাস্কা
    শেয়ার করুন:
    Advertisement
    advertiseadvertise