Agamir Somoy E-Paper
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের জন্য ওমর ফারুকের ১২ বছরের লড়াই
বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ডিভি গ্রিন কার্ড লটারি : নিবন্ধন শুরুর পক্ষে আদালতের রায়, আপিল ট্রাম্প প্রশাসনের

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১৬:৩০
ডিভি গ্রিন কার্ড লটারি : নিবন্ধন শুরুর পক্ষে আদালতের রায়, আপিল ট্রাম্প প্রশাসনের

ছবি: রয়টার্স

ডিভি-২০২৭ গ্রিন কার্ড লটারির নিবন্ধন শুরুর নির্দেশ দিয়ে দেওয়া একটি ফেডারেল আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেছে মার্কিন সরকার। একই সঙ্গে আদালতের ওই নির্দেশ স্থগিত রাখারও আবেদন জানিয়েছে তারা। এ আবেদন মঞ্জুর হলে নিবন্ধন শুরুর সময় আবারও পিছিয়ে যেতে পারে।

গত ১৪ অক্টোবর এক ফেডারেল আদালত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে ডিভি-২০২৭ কর্মসূচির নিবন্ধন চালুর নির্দেশ দেন। এ কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীরা ডাইভারসিটি ভিসা লটারিতে অংশ নিতে পারেন।

মরিসনের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আদালতের ওই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। পাশাপাশি আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আদালতের নির্দেশ স্থগিত রাখার আবেদনও করেছেন তিনি।

যুক্তরাষ্ট্র সরকার ২০২৬ সালের ২১ অক্টোবর পর্যন্ত এ স্থগিতাদেশের আবেদন বিবেচনার জন্য আদালতের কাছে অনুরোধ জানিয়েছে।

আরও পড়ুন

ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ৩ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

২১ অক্টোবর ২০২৬

আবেদন মঞ্জুর না হলে ২২ অক্টোবরের শুরুতেই যুক্তরাষ্ট্রের নবম সার্কিট আপিল আদালতে আপিল করার পরিকল্পনা রয়েছে সরকারের।

তবে আপিল করলেই ফেডারেল আদালতের রায় বাতিল হয়ে যায় না কিংবা স্বয়ংক্রিয়ভাবে তার কার্যকারিতা স্থগিত হয় না। নিবন্ধন স্থগিত করতে হলে সরকারকে আলাদা আদালতের আদেশ নিতে হবে।

আদালত প্রাথমিক নিষেধাজ্ঞা স্থগিত রাখার বিষয়ে সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত নির্ধারিত সময়সীমাগুলো কার্যকর থাকবে।

আদালতের রায় অনুযায়ী, ২৯ অক্টোবর নিবন্ধনের তারিখ ও শর্ত ঘোষণা করতে হবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরকে। ১ নভেম্বর ডিভি-২০২৭-এর নিবন্ধন শুরু করার শেষ সময়সীমা। নির্বাচিত অংশগ্রহণকারীদের জানানোর শেষ সময়সীমা ৩ ডিসেম্বর।



যদিও, ডিভি-২০২৭ গ্রিন কার্ড লটারির নিবন্ধন কবে শুরু হবে, তা নির্ভর করছে আইনি প্রক্রিয়ার ফলাফলের ওপর। যুক্তরাষ্ট্র সরকারের আবেদন মঞ্জুর হলে নিবন্ধন চালুর নির্দেশ স্থগিত হতে পারে। এতে কর্মসূচিটি চালু হতে আরও দেরি হওয়ার আশঙ্কা রয়েছে।

গত ২৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট গ্রিন কার্ড দেওয়ার নিয়ম আরও কঠোর করার বিষয়ে ট্রাম্প প্রশাসনের উদ্যোগ বহাল রাখেন। এ সিদ্ধান্তের পক্ষে ভোট দেন পাঁচ বিচারপতি, বিপক্ষে ছিলেন চারজন।


ডিভি লটারিযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    সৌদিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া সুইটির বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরে

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    স্বরাষ্ট্রের ক্ষমতায় পররাষ্ট্রের বাগড়া

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে সুইটি আক্তারের শিরশ্ছেদে মৃত্যুর খবর জানতো না পরিবার

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    সৌদিতে শিরশ্ছেদ, গ্রেপ্তারের আগে ফেসবুকে যা লিখেছিলেন নজরুল

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    হাত মিলিয়ে প্রধানমন্ত্রীর দিকে এগিয়ে যাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ইশরাক ইস্যুর মধ্যেই পুলিশকে না জানিয়ে ববি হাজ্জাজের নামে মাদকবিরোধী অভিযান

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    ৯৭ শতাংশ কাজ হয়ে যাওয়ার পর বাতিল হচ্ছে বিআরটি প্রকল্প

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    বিএনপির এমপি চাঁদ নিলেন আখচাষির প্রণোদনা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    পূজা শেষে বাড়ি ফিরছিলেন চার নারী, পথে স্বর্ণালংকার ছিনিয়ে নিল ডাকাতরা

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    সৌদিতে মৃত্যুদণ্ড : ধন্দ নিয়েই শোকাতুর টাঙ্গাইলের সুইটির পরিবার

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    পদ দেওয়ার কথা বলে ১ লাখ টাকা ও ৩ খাসি নেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    অতিরিক্ত ডিআইজির বাড়িতে অভিযান, আটক ৮৫

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    বহিষ্কার হলেন পদ দেওয়ার কথা বলে টাকা-খাসি নেওয়া সেই বিএনপি নেতা

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    যাঁরা ভবিষ্যৎ গড়েন, তাঁরা কোথায়?

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী

    স্বৈরাচারের গুলি মুসলমান-হিন্দু-খ্রিষ্টান দেখেনি: প্রধানমন্ত্রী