Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধকে ‘ছোট আলু’ বলে কটাক্ষের শিকার ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩
ইরান যুদ্ধকে ‘ছোট আলু’ বলে কটাক্ষের শিকার ট্রাম্প

হোয়াইট হাউজের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ইরান যুদ্ধ বাধিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রয়েছেন বেকায়দায়। একে তো যুদ্ধে সুবিধাজনক অবস্থায় নেই ওয়াশিংটন, অন্যদিকে নানা মন্তব্যের জন্য শিকার হতে হচ্ছে কটাক্ষের। এ যেন ঘরে বাইরে সবখানেই বিপদ!

নানা সময় ট্রাম্প শুনিয়েছেন এ যুদ্ধে যুক্তরাষ্ট্র জিততে চলেছে, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস করা হয়েছে, পতনের দ্বারপ্রাপ্ত তেহরান— এমন বহু আশার বাণী। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে নিয়মিত হামলা করছে তেহরান। হরমুজ প্রণালির নিয়ন্ত্রণও দেশটির হাতে। এরমধ্যে ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মারফি দিলেন কাটা ঘায়ে নুনের ছিটে।

গত শুক্রবার হোয়াইট হাউজে এক সাংবাদিক ট্রাম্পের কাছে ইরান যুদ্ধ নিয়ে তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্য সম্পর্কে জানতে চান। তার প্রশ্নটি ছিল, ভ্যান্স ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধকে বর্ণনা করার ক্ষেত্রে ‘যুদ্ধ’শব্দটি ব্যবহার করবেন না বলে জানিয়েছেন। এটি যদি যুদ্ধ না হয় তাহলে বিষয়টি কী, তা কি আপনি স্পষ্ট করে মানুষকে জানাবেন?

জবাবে ট্রাম্প বললেন, ‘অনেক মানুষ এটাকে যুদ্ধ বলে না। আমি এটাকে সামরিক সংঘাত বলি। এর কারণ হচ্ছে এটা আমাদের কাছে ছোট আলুর মতো (কম গুরুত্বপূর্ণ)।’

‘এটা আমাদের কাছে বড় বিষয় নয়’, মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

তার এ মন্তব্যের কারণেই ক্ষিপ্ত হয়েছেন ডেমোক্রেট রাজনীতিবিদ মারফি। ট্রাম্পকে তিনি ‘বিপজ্জনকভাবে বিভ্রান্ত’ বলে কটাক্ষ করেছেন।

এ রাজনীতিবিদ তার ক্ষোভ উগরে দেওয়ার জন্য বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগেরমাধ্যম এক্সকে। সেখানে তিনি লিখেছেন, ‘১৮ আমেরিকান মারা গেছেন। আমাদের বিভিন্ন ঘাঁটিতে বিলিয়ন বিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে। ক্ষেপণাস্ত্র সরবরাহ ভয়ংকরভাবে কমেছে। বহু প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে যাচ্ছে। পরিবারগুলো ৫ ডলারের গ্যাস বিল দিতে হিমশিম খাচ্ছে। অন্যদিকে ইরান যেকোনো সময়ের চেয়ে এখন শক্তিশালী।’

‘কিন্তু এসব আমাদের প্রেসিডেন্টের কাছে ছোট আলু। আমাদের প্রেসিডেন্টের বিপজ্জনকভাবে মতিভ্রম ঘটেছে’, যোগ করেন মারফি।

২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা আকস্মিক হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এতে দেশটির সর্বোচ্চ নেতাসহ বহু শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন।

প্রতিশোধ নিতে তেহরান মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের প্রায় সব ঘাঁটিতে হামলা চালাচ্ছে। এতে যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, উন্নত রাডার ব্যবস্থাসহ মূল্যবান বহু সামরিক সরঞ্জাম হারিয়েছে ওয়াশিংটন।

সূত্র: আলজাজিরা


আরও পড়ুন

ইরান যুদ্ধকে ‘গোল আলু’র সঙ্গে তুলনা করলেন ট্রাম্প

০৬ সেপ্টেম্বর ২০২৬



    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫

    advertiseadvertise