Agamir Somoy E-Paper
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা ভাড়ায় শিক্ষার্থীদের খেয়া পার
সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে গুলি করে হত্যা

আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১৬:৫৬
যুক্তরাষ্ট্রে বাংলাদেশিকে গুলি করে হত্যা

তার মাথার পেছনে গুলির আঘাত ছিল

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ডোরড্যাশের এক ডেলিভারি চালককে মাথার পেছনে গুলি করে হত্যা করা হয়েছে। ওই ডেলিভারি চালকের নাম মোহাম্মদ মাহফুজুল হক। বাংলাদেশিদের বিভিন্ন কমিউনিটি সংবাদমাধ্যমে তাকে বাংলাদেশি বলে উল্লেখ করা হয়।

ফিলাডেলফিয়া পুলিশের প্রধান পরিদর্শক স্কট স্মল জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কিংসেসিং এলাকার সাউথ ইথান স্ট্রিটের ১০০০ নম্বর ব্লকে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এ সময় ৪৩ বছর বয়সী মোহাম্মদ মাহফুজুল হককে মাটিতে পড়ে থাকতে দেখে। তার মাথার পেছনে গুলির আঘাত ছিল।

ঘটনাস্থলে তার চালু অবস্থায় থাকা একটি গাড়ি এবং একটি ডোরড্যাশের ডেলিভারি ব্যাগও পাওয়া যায়। মাহফুজুল হককে হাসপাতালে নেওয়া হলে রাত ১০টার দিকে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ভুক্তভোগীর দেহের খুব কাছ থেকে রাইফেলের দুটি খোসা উদ্ধার করা হয়েছে। এতে ধারণা করা হচ্ছে, খুব কাছ থেকে গুলি করা হয়েছে তাকে।

তদন্তকারীদের ধারণা, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এ ঘটনায় গাঢ় রঙের পোশাক ও মুখোশ পরা তিন ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে তাদের কোনো ছবি এখনো প্রকাশ করা হয়নি।

ঘটনাস্থলে চালু অবস্থায় পাওয়া গাড়িটি মাহফুজুল হকেরই ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ ডেলিভারির ঠিকানায় গিয়ে জানতে পারে, ওই বাড়ির বাসিন্দারা ডোরড্যাশে কোনো খাবারের অর্ডার দেননি।

বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা গেছে, মাহফুজুল হকের বাড়ি রাজশাহীতে। দীর্ঘদিন ধরে ফিলাডেলফিয়ায় বসবাস করছিলেন তিনি। এর আগে তিনি একটি মধ্যপ্রাচ্যের খাবারের রেস্তোরাঁয় কাজ করতেন। পরে খাবার ডেলিভারির কাজ শুরু করেন। তার পরিবারে রয়েছেন স্ত্রী ও ১৪ বছর বয়সী এক সন্তান।

ঘটনার পর এক বিবৃতিতে ডোরড্যাশের একজন মুখপাত্র জানান, তারা পুলিশের তদন্তে পূর্ণ সহযোগিতা করছে।

বিবৃতিতে বলা হয়, ‘এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে নিহতের পরিবার, বন্ধু ও স্বজনদের প্রতি আমাদের সমবেদনা রইল। এই অর্থহীন হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি।’

তথ্যসূত্র : এনবিসি১০ফিলাডেলফিয়া

বাংলাদেশিগুলি করে হত্যাযুক্তরাষ্ট্রফিলাডেলফিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    বেতন নাকি শেখার সুযোগ— কোনটি বেছে নেবেন

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    মামলা না করার শর্তে হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে টাকা নেন বীথির স্বামী

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    বিএনপির এমপির সুপারিশে মাদ্রাসার সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    শেকৃবির হল ক্যান্টিনে পোড়া তেল ব্যবহারের অভিযোগ

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    ‘একটা আইসিইউ সিটের জন্য শ খানেক ফোন করেছি’

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    প্রযুক্তিগত জ্ঞান ও ঠান্ডা মাথায় সিদ্ধান্ত দুটোই জরুরি

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    এমপিদের ৬টি নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

    এমপিদের ৬টি নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    দেশের জ্বালানিতে এখন শুধুই যুক্তরাষ্ট্র

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    সড়ক অবরোধ সাজেকে, আটকা দুই হাজার পর্যটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    তাজমিন হত্যা : কথিত প্রেমিক রাজু কক্সবাজারে আটক

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ

    ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদনে জানা গেল নানা পাটেকরের মৃত্যুর কারণ