Agamir Somoy E-Paper
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রহিমের ‘মানবতার সদাইঘর’
সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ফোন করে চুক্তি করতে চাইছে ইরান, দাবি ট্রাম্পের

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ১৩:০৯
ফোন করে চুক্তি করতে চাইছে ইরান, দাবি ট্রাম্পের

এয়ার ফোর্স ওয়ানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : রয়টার্স

দফায় দফায় যুক্তরাষ্ট্রের হামলার পরও ইরান একটি চুক্তিতে পৌঁছাতে ‘তীব্র আগ্রহী’ হয়ে উঠেছে এবং এ বিষয়ে আলোচনার জন্য ফোনে কল করেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় বুধবার এয়ারফোর্স ওয়ান বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘তারা কিছুক্ষণ আগে ফোন করেছিল, তারা খুব করে যেকোনো মূল্যে একটি চুক্তি করতে চায়। আমি আসলে জানি না, তারা এটি করার যোগ্য কি না। আমি এটাও জানি না, তারা চুক্তিটি সম্মান করবে কি না। এটাই সমস্যা।’

ট্রাম্প আরও উল্লেখ করেন, ‘ইরান হামলা চালালে তার জবাবে যুক্তরাষ্ট্র ২০ গুণ বেশি শক্তিশালী হামলা চালাচ্ছে। তারা আজ সামান্য কিছু করেছে, কিন্তু এটি ছিল মূলত গত রাতের প্রতিশোধ... যখন তারা আঘাত করে, আমরা অনেক বেশি কঠোরভাবে পাল্টা আঘাত করি।’

ইরানের সঙ্গে বর্তমান উত্তেজনা পূর্ণাঙ্গ সামরিক যুদ্ধে রূপ নেবে কি না— এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছেন, ‘জেতার অনেক উপায় আমাদের আছে, তবে সামরিকভাবে আমরা এরই মধ্যে জিতেছি।’

যুদ্ধ আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি বলেছেন, ‘আমি জানি না, তবে আমরা খুব দ্রুত জিতব।’

এ সময় ইউরোপ থেকে সেনা প্রত্যাহারের বিষয়টি ইরান ও গ্রিনল্যান্ডের সঙ্গে সম্ভাব্য চুক্তির ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেন ট্রাম্প।

এদিকে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ইরানে অতিরিক্ত হামলা চালানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে সেন্টকম জানায়, মার্কিন বাহিনী ইরানের উপকূল বরাবর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি সরঞ্জাম, ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুদ কেন্দ্র, নৌ সক্ষমতা এবং সামরিক রসদ অবকাঠামোসহ প্রায় ৯০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।

সেন্টকম আরও জানিয়েছে, আগের রাতে ইরানে সফল আক্রমণাত্মক হামলা চালানোর পরই এই সর্বশেষ হামলাগুলো চালানো হয়েছে।

আগের দিন ইরানে ৮০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালায় মার্কিন বাহিনী।

সূত্র : আনাদোলু এজেন্সি 

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিডোনাল্ড ট্রাম্পএয়ার ফোর্স ওয়ান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    ঢাকায় জরুরি অবতরণ করা উড়োজাহাজে রোগীর মৃত্যু যে কারণে

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    টুপটুপ রিসোর্টের মালিক তানভীরকে প্রধান আসামি করে মামলা

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    বকেয়া বিল আদায়ে গিয়ে মারধরের শিকার পল্লীবিদ্যুতের ২ কর্মী

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    আগুনে ছাই বোনের বিয়ের জন্য জমানো ৭ লাখ টাকা

    সচিব পর্যায়ে বড় রদবদল

    সচিব পর্যায়ে বড় রদবদল

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার

    চিকিৎসাসেবায় মেশিন লার্নিং

    চিকিৎসাসেবায় মেশিন লার্নিং

    দলীয় পদ ছাড়ছেন না ভিসিরা, আছেন কমিটিতে-শিক্ষক সংগঠনে

    দলীয় পদ ছাড়ছেন না ভিসিরা, আছেন কমিটিতে-শিক্ষক সংগঠনে

    একই আঙিনায় মন্দির-মসজিদ, ৫৬ বছর ধরে সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা

    একই আঙিনায় মন্দির-মসজিদ, ৫৬ বছর ধরে সম্প্রীতির বন্ধনে দুর্গাপূজা

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    ‘স্বামীর নির্যাতন সইতে না পাইরা আমার পথ বাইছা নিলাম’

    পদত্যাগের নির্দেশের খবরকে অসত্য বললেন  ইশরাক

    পদত্যাগের নির্দেশের খবরকে অসত্য বললেন ইশরাক

    অনুতপ্ত নন গ্রেপ্তার আমিনী

    অনুতপ্ত নন গ্রেপ্তার আমিনী

    যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার শিকার ভারতীয় গায়িকা ইমন চক্রবর্তী

    যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার শিকার ভারতীয় গায়িকা ইমন চক্রবর্তী

    শেয়ারবাজারে স্থিতিশীলতায় ৫ হাজার কোটি টাকা সহায়তার দাবি

    শেয়ারবাজারে স্থিতিশীলতায় ৫ হাজার কোটি টাকা সহায়তার দাবি