Agamir Somoy E-Paper
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চাকরি ছেড়ে মানুষের পাশে কাইয়ুম
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

মধ্যবর্তী নির্বাচনে কী বদলাল যুক্তরাষ্ট্রের রাজনীতিতে

  • সিনেটে সাত ও প্রতিনিধি পরিষদে অন্তত ২৫টি আসন বাড়িয়েছে ডেমোক্র্যাটরা
  • গভর্নর নির্বাচনেও বড় জয়
  • ফল ঘোষণার অপেক্ষায় আরও বেশ কয়েকটি আসন
  • ইতিহাস গড়েছেন নারী, কৃষ্ণাঙ্গ ও সংখ্যালঘু প্রার্থীরা
আহসান হাবিব মারুফ
আহসান হাবিব মারুফ
agamir somoy
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ২২:০০
শেয়ার করুন:
মধ্যবর্তী নির্বাচনে কী বদলাল যুক্তরাষ্ট্রের রাজনীতিতে

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি। প্রতিনিধি পরিষদ ও সিনেট— কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণই হারিয়েছে দলটি। অন্যদিকে সিনেটে সাতটি আসন বাড়িয়ে এবং প্রতিনিধি পরিষদে অন্তত ২৫টি আসন বাড়িয়ে সংখ্যাগরিষ্ঠতা ফিরে পেয়েছে ডেমোক্র্যাটরা। ৩৬টি অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনেও বড় সাফল্য পেয়েছে দলটি। নির্বাচনের এই ফলকে ট্রাম্পের শাসনামলের প্রথম দুই বছরের প্রতি ভোটারদের অনাস্থার প্রকাশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনের পর বুধবার পাওয়া ফল অনুযায়ী, ১০০ আসনের সিনেটে ডেমোক্র্যাট ও তাদের সঙ্গে থাকা দুই স্বতন্ত্র সদস্যের আসন বেড়ে দাঁড়িয়েছে ৫৪। রিপাবলিকানদের আসন কমে হয়েছে ৪৪। নির্বাচনের আগে সিনেটে রিপাবলিকানদের আসন ছিল ৫৩টি, ডেমোক্র্যাট ও স্বতন্ত্রদের মিলিয়ে ছিল ৪৭টি। অর্থাৎ অন্তত সাতটি আসন রিপাবলিকানদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে ডেমোক্র্যাটরা।

তবে সিনেটের দুটি আসনের ফল এখনো ঘোষণা হয়নি। মিসিসিপিতে ডেমোক্র্যাট প্রার্থী স্কট কলম রিপাবলিকান সিন্ডি হাইড-স্মিথের চেয়ে মাত্র ৪৩ ভোটে এগিয়ে ছিলেন। অন্যদিকে আলাস্কায় রিপাবলিকান ড্যান সুলিভান ডেমোক্র্যাট মেরি পেল্টোলার চেয়ে ৫৩৫ ভোটে এগিয়ে ছিলেন। ফলে এই দুই আসনের ফল চূড়ান্ত না হওয়া পর্যন্ত সিনেটের পূর্ণাঙ্গ দলীয় চিত্র পাওয়া যাচ্ছে না।

৪৩৫ সদস্যের প্রতিনিধি পরিষদেও সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে ডেমোক্র্যাটরা। সর্বশেষ হিসাবে ৩৬৭টি আসনের ফল ঘোষণা হয়েছে। এর মধ্যে ডেমোক্র্যাটরা পেয়েছে ২২৮টি এবং রিপাবলিকানরা ১৩৯টি আসন। বাকি ৬৮টি আসনের ফল এখনো আসেনি। অর্থাৎ গণনা চলছে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নির্বাচনী এলাকায়।

আরও পড়ুন

লাল টেক্সাস এবার কেন নীল হলো

০৪ নভেম্বর ২০২৬

ফল ঘোষণার অপেক্ষায় থাকা আসনগুলোর মধ্যে কলোরাডোর চতুর্থ আসনে ডেমোক্র্যাট প্রার্থী ইলিন লবাখার রিপাবলিকান লরেন বোবার্টের চেয়ে এগিয়ে ছিলেন। ফ্লোরিডার ২৬তম আসনে নিকোল লকলিন, ভার্জিনিয়ার প্রথম আসনে শ্যানন টেলর এবং নর্থ ক্যারোলাইনার নবম ও চতুর্দশ আসনেও ডেমোক্র্যাট প্রার্থীরা এগিয়ে ছিলেন। অন্যদিকে টেনেসির নবম আসনে রিপাবলিকান প্রার্থী ব্রেন্ট টেলর এগিয়ে ছিলেন। ফলে এসব আসনের চূড়ান্ত ফল দুই দলের ব্যবধান আরও বাড়াতে বা কমাতে পারে।

সিনেটে ডেমোক্র্যাটদের বড় সাফল্য এসেছে টেক্সাস, ওহাইও, আইওয়া, কানসাস, মেইন, নর্থ ক্যারোলাইনা ও সাউথ ক্যারোলাইনায়। এসব অঙ্গরাজ্যে রিপাবলিকানদের আসন হারাতে হয়েছে। বিশেষ করে টেক্সাসে জেমস তালারিকোর জয় ১৯৮৮ সালের পর অঙ্গরাজ্যটিতে প্রথমবারের মতো ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হওয়ার ঘটনা। মেইনে দীর্ঘদিনের রিপাবলিকান সিনেটর সুসান কলিন্সকেও হারিয়েছেন ডেমোক্র্যাট ট্রয় জ্যাকসন।

গভর্নর নির্বাচনেও বড় সাফল্য পেয়েছে ডেমোক্র্যাটরা। ৩৬টি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচনের মধ্যে ৩৪টির ফল এখন পর্যন্ত নিশ্চিত। দেশ জুড়ে গভর্নরদের দলীয় অবস্থানে ডেমোক্র্যাটদের সংখ্যা বেড়ে ২৮ এবং রিপাবলিকানদের কমে ২০ হয়েছে। নির্বাচনে জর্জিয়ায় কিশা ল্যান্স বটমস, ওহাইওতে অ্যামি অ্যাকটন, আইওয়ায় রব স্যান্ড এবং টেক্সাসে জিনা হিনোজোসা রিপাবলিকানদের কাছ থেকে গভর্নরের পদ ছিনিয়ে নিয়েছেন। বাকি দুটি অঙ্গরাজ্যের ফল এখনো অপেক্ষমাণ।

এবারের নির্বাচনে বেশ কয়েকটি ঐতিহাসিক অর্জনও যুক্ত হয়েছে। জর্জিয়ায় জয়ী হয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হয়েছেন কিশা ল্যান্স বটমস। নিউ মেক্সিকোয় জয়ী হয়ে প্রথম আদিবাসী নারী গভর্নর হতে যাচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডেব হালান্ড। টেক্সাসে প্রথম লাতিনা গভর্নর হওয়ার পথে রয়েছেন জিনা হিনোজোসা। এ ছাড়া মিশিগানে আবদুল এল-সাইয়েদ প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হয়েছেন। প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস স্পিকার নির্বাচিত হলে তিনি হবেন এই পদে দায়িত্ব নেওয়া প্রথম কৃষ্ণাঙ্গ ব্যক্তি।

নির্বাচনের ফল ট্রাম্পের জন্য বড় রাজনৈতিক ধাক্কা হলেও এর অর্থ প্রেসিডেন্টের ক্ষমতা হারানো নয়। তবে আগামী দুই বছর তাকে ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসের মুখোমুখি হতে হবে। প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতার ফলে ডেমোক্র্যাটরা ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড তদন্ত, শুনানি আয়োজন এবং প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার সুযোগ পাবেন। অন্যদিকে সিনেটের নিয়ন্ত্রণ পাওয়ায় প্রেসিডেন্টের গুরুত্বপূর্ণ নিয়োগ অনুমোদন বা আটকে দেওয়ার ক্ষমতাও তাদের হাতে যাচ্ছে। ট্রাম্পের আইন প্রণয়নের কর্মসূচি বাস্তবায়নও কঠিন হয়ে উঠবে।

আরও পড়ুন

কংগ্রেস এখন ডেমোক্র্যাটদের, তাতে ট্রাম্পের কী কী সমস্যা

০৪ নভেম্বর ২০২৬

নির্বাচনের পর ট্রাম্প বলেছেন, ডেমোক্র্যাটরা ভালো প্রচারণা চালিয়েছে। তবে ফলকে নিজের ওপর আঘাত হিসেবে দেখছেন না বলে দাবি করেন তিনি। অন্যদিকে ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস নির্বাচনের ফলকে দলের জন্য বড় প্রত্যাবর্তন হিসেবে বর্ণনা করেছেন। ডেমোক্র্যাটরা আগামী কংগ্রেসে জীবনযাত্রার ব্যয় কমানো, স্বাস্থ্যসেবা এবং ট্রাম্প প্রশাসনের জবাবদিহিকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে।

এবারের নির্বাচনে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শুল্কনীতি, ইরান যুদ্ধের প্রভাব এবং ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ডের বিরুদ্ধে অসন্তোষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মার্কিন রাজনৈতিক ইতিহাসে মধ্যবর্তী নির্বাচনে সাধারণত ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল আসন হারায়। ১৯৯৪ সালে বিল ক্লিনটন এবং ২০১০ সালে বারাক ওবামার প্রথম মেয়াদে এমন ঘটনা ঘটেছিল। ২০১৮ সালেও ট্রাম্পের প্রথম মেয়াদে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ নিয়েছিল। তবে ২০০২ সালে জর্জ ডব্লিউ বুশের সময়ে ৯/১১ হামলার পর জাতীয় নিরাপত্তার প্রশ্নে রিপাবলিকানরা মধ্যবর্তী নির্বাচনে ব্যতিক্রমী সাফল্য পেয়েছিল।

যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফল নিয়ে আন্তর্জাতিক মহলেও প্রতিক্রিয়া দেখা গেছে। ইউরোপের কয়েকজন নেতা ফলাফলকে ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে ভোটারদের অবস্থান হিসেবে স্বাগত জানিয়েছেন। ইউক্রেনের প্রতি সমর্থন, জলবায়ু নীতি এবং আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনার কথা বলেছেন ইউরোপীয় নেতারা। অন্যদিকে রাশিয়া জানিয়েছে, মার্কিন নির্বাচনের ফল তাদের পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনবে না।

সব মিলিয়ে, ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচন ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের রাজনৈতিক সমীকরণ বদলে দিয়েছে। হোয়াইট হাউজ রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকলেও কংগ্রেসের দুই কক্ষ এখন ডেমোক্র্যাটদের হাতে। ফলে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের মেয়াদের বাকি দুই বছর আইন প্রণয়ন, প্রশাসনিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক জবাবদিহির ক্ষেত্রে ওয়াশিংটনে বাড়তে যাচ্ছে ক্ষমতার দ্বন্দ্ব।


মধ্যবর্তী নির্বাচনযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?