Agamir Somoy E-Paper
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চাকরি ছেড়ে মানুষের পাশে কাইয়ুম
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

লাল টেক্সাস এবার কেন নীল হলো

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১৮:৪২
শেয়ার করুন:
লাল টেক্সাস এবার কেন নীল হলো

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর প্রতিক্রিয়া জানাচ্ছেন ডেমোক্র্যাটিক ইউএস সিনেট প্রার্থী ও টেক্সাস স্টেট রিপ্রেজেন্টেটিভ জেমস টালারিকো— রয়টার্স

যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাসে বড় ধরনের রাজনৈতিক পালাবদল ঘটেছে। প্রায় চার দশক পর অঙ্গরাজ্যটি থেকে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত হয়েছেন জেমস টালারিকো। রিপাবলিকান প্রার্থী ও টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে পরাজিত করে তিনি এ ঐতিহাসিক জয় পেয়েছেন। এর মধ্য দিয়ে ১৯৮৮ সালের পর প্রথমবার টেক্সাস থেকে কোনো ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হলেন। শুধু সিনেট নয়, একই নির্বাচনে গভর্নরসহ গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যব্যাপী পদগুলোতেও জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। ফলে কয়েক দশকের রিপাবলিকান আধিপত্যে বড় ধরনের ধাক্কা লেগেছে।

নির্বাচনের ফলাফলকে শুধু একটি সিনেট আসনের হাতবদল হিসেবে দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। কারণ, টেক্সাস যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম অঙ্গরাজ্য এবং জাতীয় রাজনীতিতে রিপাবলিকানদের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনী ভিত্তি। ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প সেখানে প্রায় ১৪ শতাংশ ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এমন একটি অঙ্গরাজ্যে ট্রাম্পের সমর্থনপুষ্ট প্রার্থীর পরাজয় রিপাবলিকান শিবিরের জন্য বড় রাজনৈতিক বিপর্যয়।

টেক্সাসের এ ফলাফল শুধু বর্তমান রাজনৈতিক সমীকরণই নয়, ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের হিসাবও বদলে দিতে পারে। কারণ, যুক্তরাষ্ট্রের ইলেকটোরাল কলেজে টেক্সাসের ৪০টি ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে প্রয়োজনীয় ২৭০টি ইলেকটোরাল ভোটের বিপরীতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। ডেমোক্র্যাটরা যদি টেক্সাসে নিজেদের অবস্থান ধরে রাখতে পারে, তাহলে আগামী নির্বাচনে তাদের জন্য হোয়াইট হাউজে ফেরার পথ অনেকটাই সহজ হতে পারে। একই সঙ্গে রিপাবলিকানদের জন্যও অঙ্গরাজ্যটি আর আগের মতো নিশ্চিত জয়ী হওয়ার জায়গা থাকবে না।

টালারিকোর এ জয়ের মধ্য দিয়ে ডেমোক্র্যাটদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল। সর্বশেষ ১৯৮৮ সালে টেক্সাস থেকে সিনেটর নির্বাচিত হয়েছিলেন ডেমোক্র্যাট লয়েড বেন্টসেন। আর ১৯৯৪ সালের পর অঙ্গরাজ্যটিতে কোনো ডেমোক্র্যাট প্রার্থী অঙ্গরাজ্যব্যাপী নির্বাচনে জয় পাননি। এতদিন টেক্সাসে ডেমোক্র্যাটদের পরাজয়ের অন্যতম ব্যাখ্যা ছিল, অঙ্গরাজ্যটি মূলত রিপাবলিকান ভোটারের নয়; বরং বিপুলসংখ্যক সম্ভাব্য ডেমোক্র্যাট ভোটার নিয়মিত নির্বাচনে অংশ নেন না। টালারিকোর সাফল্য সেই ভোটারদের নির্বাচনে নিয়ে আসার কৌশল কতটা কার্যকর হতে পারে, তা আবার সামনে এনেছে।

বিজয় নিশ্চিত হওয়ার পর সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে টালারিকো বললেন, ‘আমরা টেক্সাসকে ফিরিয়ে এনেছি। আমরা প্রমাণ করেছি, পৃথিবীর সব অর্থ এক করলেও তা টেক্সাসের মানুষের শক্তির সঙ্গে পেরে উঠবে না।’ নির্বাচনে সাধারণ মানুষের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেছেন, ‘এ জয় প্রত্যেক শিক্ষক ও নার্সের, প্রত্যেক কৃষক ও খামারির, বাড়ি কেনার চেষ্টা করা প্রত্যেক তরুণের এবং পরিবারের খাবার জোগাড় করতে লড়াই করা প্রত্যেক মা-বাবার।’

নিজের নির্বাচনী লড়াইকে বাইবেলের ডেভিড ও গোলিয়াথের লড়াইয়ের সঙ্গে তুলনা করেন টালারিকো। তিনি বলেছেন, ‘এ নির্বাচনে আমাদের লড়তে হয়েছে নিজেদের গোলিয়াথদের বিরুদ্ধে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি এবং ওয়াশিংটনের পুরো রাজনৈতিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে।’ এখানে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক এবং সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি ইঙ্গিত করেন তিনি। তার বক্তব্য, বিপুল অর্থ ও রাজনৈতিক ক্ষমতার বিপরীতে সাধারণ মানুষের ঐক্যই শেষ পর্যন্ত জয়ী হয়েছে।

নির্বাচনে টালারিকোর প্রধান প্রতিদ্বন্দ্বী কেন প্যাক্সটন ছিলেন ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র। তবে তার রাজনৈতিক জীবন দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ ও বিতর্কে ঘেরা। ২০২৩ সালে রিপাবলিকান-নিয়ন্ত্রিত টেক্সাসের প্রতিনিধি পরিষদ তাকে অভিশংসিত করেছিল। তার বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগও উঠেছিল। যদিও পরে অঙ্গরাজ্যের সিনেটে তিনি দায়মুক্তি পান।

আরও পড়ুন

ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হলেন আবদুল এল-সাইয়েদ

০৪ নভেম্বর ২০২৬

প্যাক্সটনের মনোনয়নকে রিপাবলিকানদের পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে। রিপাবলিকান প্রাইমারিতে ট্রাম্পের হস্তক্ষেপে প্যাক্সটন মনোনয়ন পান। অথচ দলের অনেক নেতা মনে করতেন, তুলনামূলকভাবে গ্রহণযোগ্য প্রার্থী জন কর্নিন সাধারণ নির্বাচনে আসনটি ধরে রাখতে বেশি সক্ষম হতেন। ট্রাম্পের পছন্দের প্রার্থীকে মনোনয়ন দিতে গিয়ে রিপাবলিকানরা এমন একজনকে বেছে নেয়, যার রাজনৈতিক বিতর্ক শেষ পর্যন্ত দলের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়ায়।

এদিকে, নির্বাচনে প্যাক্সটনের পক্ষে বিপুল অর্থ ব্যয় করেন ইলন মাস্ক। টাইমের তথ্য অনুযায়ী, তিনি ২২ কোটি ৪০ লাখ ডলার ব্যয় করেন। কিন্তু বিপুল অর্থ ও ট্রাম্পের সমর্থন—কোনোটিই শেষ পর্যন্ত রিপাবলিকান প্রার্থীকে জয় এনে দিতে পারেনি। নির্বাচনের আগে পরিচালিত জনমত জরিপেও ট্রাম্পের প্রতি অসন্তোষের ইঙ্গিত পাওয়া যায়। জরিপে ৭৭ শতাংশ ভোটার নিজেদের মাগা (মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন) সমর্থক হিসেবে পরিচয় দেননি। অন্যদিকে, ৫৪ শতাংশ ভোটার মনে করেন, ট্রাম্পের প্রেসিডেন্টের দায়িত্ব পালনের মতো মানসিক সক্ষমতা নেই। এসব পরিসংখ্যান টেক্সাসে ট্রাম্পের রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।

অন্যদিকে, পরাজয় স্বীকার করে টালারিকোকে অভিনন্দন জানিয়েছেন প্যাক্সটন। তিনি বলেছেন, ‘প্রথমেই জেমস টালারিকোকে অভিনন্দন জানাতে চাই। আমি তার জন্য প্রার্থনা করব, যেন তিনি টেক্সাস ও এ দেশের জন্য ভালো কিছু করতে পারেন।’ নিজের দলের পরিস্থিতি তুলে ধরে তিনি আরও বলেন, ‘সারা দেশে আজ আমাদের জন্য কঠিন একটি রাত গেছে, তবে লড়াই শেষ হয়ে যায়নি।’

সিনেটের পাশাপাশি টেক্সাসের গভর্নর পদেও জয় পেয়েছেন ডেমোক্র্যাট জিনা হিনোজোসা। রিপাবলিকান গ্রেগ অ্যাবটকে হারিয়ে তিনি অঙ্গরাজ্যটির প্রথম লাতিনা গভর্নর হতে যাচ্ছেন। গুরুত্বপূর্ণ অন্যান্য অঙ্গরাজ্যব্যাপী পদেও ডেমোক্র্যাটদের সাফল্য দলটির জন্য নতুন রাজনৈতিক সম্ভাবনা তৈরি করেছে।

রিপাবলিকানদের দীর্ঘদিনের নিরাপদ নির্বাচনী ভিত্তিতে ফাটল ধরার ইঙ্গিত টেক্সাসে ডেমোক্র্যাটদের জয়। ট্রাম্পের জনপ্রিয়তা, প্রার্থী মনোনয়নে তার প্রভাব, জীবনযাত্রার ব্যয় এবং সাধারণ ভোটারদের অংশগ্রহণ—সবকিছু মিলিয়ে এই নির্বাচনে নতুন রাজনৈতিক বাস্তবতা সামনে এসেছে। তবে ডেমোক্র্যাটদের জন্য বড় চ্যালেঞ্জ হবে এই সাফল্য ধরে রাখা। টেক্সাসে একবার জয় পাওয়া আর অঙ্গরাজ্যটিকে দীর্ঘমেয়াদে নিজেদের রাজনৈতিক ভিত্তিতে পরিণত করা এক বিষয় নয়। ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে এই জয় কতটা প্রভাব ফেলবে, তা নির্ভর করবে আগামী দুই বছরে ডেমোক্র্যাটরা ভোটারদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে তার ওপর।

তথ্যসূত্র: বিবিসি, টাইমস, এক্সিওস, রয়টার্স, হাউস্টন ক্রোনিকল


টেক্সাসজেমস টালারিকোডেমোক্র্যাটমধ্যবর্তী নির্বাচনযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ