যুক্তরাষ্ট্রের রাজনীতিতে দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের অন্যতম শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাসে বড় ধরনের রাজনৈতিক পালাবদল ঘটেছে। প্রায় চার দশক পর অঙ্গরাজ্যটি থেকে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের সিনেটে নির্বাচিত হয়েছেন জেমস টালারিকো। রিপাবলিকান প্রার্থী ও টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে পরাজিত করে তিনি এ ঐতিহাসিক জয় পেয়েছেন। এর মধ্য দিয়ে ১৯৮৮ সালের পর প্রথমবার টেক্সাস থেকে কোনো ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত হলেন। শুধু সিনেট নয়, একই নির্বাচনে গভর্নরসহ গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্...