Agamir Somoy E-Paper
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চাকরি ছেড়ে মানুষের পাশে কাইয়ুম
বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হলেন আবদুল এল-সাইয়েদ

মনোয়ারুল ইসলাম, যুক্তরাষ্ট্র থেকে
agamir somoy
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৬, ১৩:৫৮
শেয়ার করুন:
ইতিহাস গড়ে যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হলেন আবদুল এল-সাইয়েদ

নির্বাচনী সমাবেশে স্ত্রীসহ আবদুল এল-সাইয়েদ। ফাইল ছবি / রয়টার্স

ফিলিস্তিনপন্থী ডেমোক্র্যাট আবদুল এল-সাইয়েদ যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে সিনেটর নির্বাচিত হয়েছেন। রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে দেশটির ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে জায়গা করে নিয়েছেন তিনি। মোট ভোটের প্রায় ৫২ শতাংশ পেয়েছেন এল-সাইয়েদ। প্রতিদ্বন্দ্বীর চেয়ে প্রায় ২ লাখ ৫২ হাজার ভোটে এগিয়ে থেকে জয় নিশ্চিত করেন তিনি।

মিসরীয় বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক ও প্রগতিশীল রাজনীতিক এল-সাইয়েদের নির্বাচনী প্রচারে ইসলামবিদ্বেষী আক্রমণ চালানো হয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বারবার তাকে লক্ষ্য করে বক্তব্য দিয়েছেন। এমনকি তাকে ‘জিহাদি’ বলে আখ্যা দিয়েছেন। মিশিগানে এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প বলেছিলেন, ‘সিনেটে ঢোকার আগে একমাত্র তাকেই মেটাল ডিটেক্টরের মধ্য দিয়ে যেতে হবে।’

নিজ দলের ভেতর থেকেও বিরোধিতার মুখে পড়েছিলেন এল-সাইয়েদ। গত আগস্টে ডেমোক্র্যাটিক পার্টির প্রাথমিক নির্বাচনে হ্যালি স্টিভেন্সকে প্রায় ১৫ হাজার ভোটের ব্যবধানে হারিয়ে দলীয় মনোনয়ন পান তিনি। পরে স্টিভেন্স দলীয় অবস্থানের বাইরে গিয়ে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন দেন। এল-সাইয়েদের প্রতিদ্বন্দ্বী স্টিভেন্সের পক্ষে প্রায় ৩ কোটি ডলার ব্যয় করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জয়ের পর এল-সাইয়েদ বলেছেন, ‘আমেরিকার মহত্ত্ব তার দুর্বলতাগুলো উপেক্ষা করার মধ্যে নয়; বরং সেগুলো সংশোধনের সাহসের মধ্যে।’

বিদেশে মার্কিন সামরিক অভিযানের বিরোধিতা করে তিনি আরও বলেছেন, ‘কর দেওয়া এবং সেই অর্থ অন্য কারও সন্তানদের ওপর বোমা ফেলতে নয়; বরং নিজের ও নিজের সন্তানদের জন্য ব্যয় হচ্ছে— এটি নিশ্চিত করা এত কঠিন হওয়ার কথা নয়।’

এল-সাইয়েদের বাবা-মা মিসর থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়েছিলেন। মিশিগানের রচেস্টার হিলে জন্ম ও বেড়ে ওঠা তার। পেশায় চিকিৎসক এল-সাইয়েদ এর আগে ওয়েন কাউন্টির স্বাস্থ্য পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মিশিগানে বসবাসরত বাংলাদেশি কবি ও সাংবাদিক ইশতিয়াক রুপু বলেছেন, নির্বাচনে তরুণ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তার ভাষায়, ‘মিশিগানে যুবকরা বিপ্লব ঘটিয়েছে।’

তিনি মনে করেন, এল-সাইয়েদকে সমর্থনের পাশাপাশি মিশিগানের ভোটাররা ট্রাম্পের প্রতিও অনাস্থা জানিয়েছেন। অনেক রিপাবলিকানও এল-সাইয়েদকে ভোট দিয়েছেন বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, প্রবাসী বাংলাদেশিদের সবাই এল-সাইয়েদকে সমর্থন করেছেন এবং তিনি বাংলাদেশিদের কাছেও সমর্থনের প্রার্থী হয়ে উঠেছিলেন।

আবদুল এল-সাইয়েদযুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনমিশিগান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    পদোন্নতির দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা

    মাতিস রঙের সুন্দর

    মাতিস রঙের সুন্দর

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    গাজীপুরে আহত পোশাকশ্রমিকের মৃত্যু

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    আফ্রিকার শহরে শিকড়ের সুর: বন্ধুত্বের ডাকে নাইরোবি শিল্পী গোষ্ঠীর অনন্য আয়োজন

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    উদয়ন স্কুলে ‘যৌন হয়রানির’ প্রতিবাদ করায় শাস্তির মুখে ১০ শিক্ষার্থী

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    মুক্তিযুদ্ধ জাদুঘরে হলো না ‘জাতীয় চার নেতা স্মরণে প্রদর্শনী’, কারণ ‘নিরাপত্তা’

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    গবেষণাপত্র প্রকাশে সঠিক জার্নাল নির্বাচন করবেন কীভাবে?

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা

    ইরানের কেশম দ্বীপে বিস্ফোরণ, হরমুজে যুক্তরাষ্ট্রের হামলা

    ৭ নভেম্বর এক্সপ্রেসওয়েতে টোল ছাড়াই ৬ ঘণ্টা চালানো যাবে গাড়ি

    ৭ নভেম্বর এক্সপ্রেসওয়েতে টোল ছাড়াই ৬ ঘণ্টা চালানো যাবে গাড়ি