Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

আইফোন, ম্যাকবুকসহ বিভিন্ন ডিভাইস গ্রাহকদের লিজে দেবে অ্যাপল

এনডিটিভি
agamir somoy
প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১৭:৫৭
আইফোন, ম্যাকবুকসহ বিভিন্ন ডিভাইস গ্রাহকদের লিজে দেবে অ্যাপল

ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে এখন থেকে গ্রাহকেরা আইফোন ও অন্যান্য ডিভাইস এককালীন কিনে নেওয়ার পরিবর্তে লিজে ব্যবহার করতে পারবেন। প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল নতুন এই কর্মসূচি চালু করেছে। প্রায় এক মাস আগে আইপ্যাড ও ম্যাকসহ কয়েকটি পণ্যের দাম ১০০ থেকে ৫০০ মার্কিন ডলার পর্যন্ত বাড়িয়েছিল প্রতিষ্ঠানটি।

প্রতিবেদন অনুযায়ী, মেমোরি চিপের দাম বৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চাহিদা বেড়ে যাওয়ায় ইলেকট্রনিক পণ্যের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতিতে নতুন এই উদ্যোগ নিয়েছে অ্যাপল।

ওয়াশিংটন পোস্টের তথ্য অনুযায়ী, এই কর্মসূচি পরিচালনায় ‘এখন কিনুন, পরে পরিশোধ করুন’ সেবা দেওয়া প্রতিষ্ঠান ক্লারনার সঙ্গে অংশীদারত্ব করেছে অ্যাপল। ‘আপগ্রেড’ নামের এই লিজ কর্মসূচিতে অংশ নিতে হলে সফট ক্রেডিট যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হবে। গ্রাহকেরা অ্যাপলের স্টোর অথবা অনলাইনে এই সুবিধা নিতে পারবেন।

এই কর্মসূচির আওতায় আইফোন ও অ্যাপল ওয়াচ ১২ বা ২৪ মাসের জন্য লিজ নেওয়া যাবে। অন্যদিকে ম্যাক ও আইপ্যাড ২৪ অথবা ৩৬ মাসের জন্য লিজে পাওয়া যাবে। ‘আপগ্রেড’ কর্মসূচিতে সবচেয়ে কম খরচে আইফোন লিজ নিতে মাসে ১৭ দশমিক ৯৯ মার্কিন ডলার পরিশোধ করতে হবে।

লিজের মেয়াদ শেষে গ্রাহকেরা বাকি অর্থ পরিশোধ করে ডিভাইসটি নিজেদের কাছে রাখতে পারবেন। চাইলে ডিভাইসটি ফেরত দিয়ে কর্মসূচি থেকে বেরিয়ে যাওয়ার সুযোগও থাকবে। আবার নতুন মডেলে আপগ্রেড করে নতুন লিজও শুরু করা যাবে। যদি গ্রাহক ডিভাইসটি কিনে নিতে চান, তাহলে তাকে বাকি মূল্য পরিশোধ করতে হবে। তবে মোট পরিশোধিত অর্থ পণ্যের তালিকাভুক্ত মূল্যের বেশি হবে না বলে জানিয়েছে পিসি ম্যাগ।

যেসব পণ্য লিজে পাওয়া যাবে

আইফোন ১৭ সিরিজ, আইফোন এয়ার, অ্যাপল ওয়াচ সিরিজ ১১, অ্যাপল ওয়াচ আলট্রা ৩, ম্যাকবুক এয়ার, ম্যাকবুক প্রো, আইম্যাক, ম্যাক স্টুডিও, আইপ্যাড এয়ার, আইপ্যাড প্রো ও আইপ্যাড মিনি থাকবে এই লিজ কর্মসূচির আওতায়।

তবে আইফোন ১৬, বেস মডেলের আইপ্যাড, ম্যাকবুক নিও এবং অ্যাপল ওয়াচ এসইর মতো অপেক্ষাকৃত কম দামের পণ্য এই কর্মসূচির আওতায় রাখা হয়নি।

অ্যাপলের নতুন লিজ কর্মসূচি আগের ‘আইফোন আপগ্রেড প্রোগ্রাম’-এর পরিবর্তে চালু করা হয়েছে। আগের কর্মসূচিতে গ্রাহকেরা ১২ মাস কিস্তি পরিশোধের পর নতুন আইফোনে পরিবর্তনের সুযোগ পেতেন। সিএনএনের তথ্য অনুযায়ী, নতুন কর্মসূচিতে একই ধারণা আরও বিস্তৃত করে অ্যাপলের বিভিন্ন পণ্যে প্রয়োগ করা হয়েছে।

আগামী সেপ্টেম্বরে নতুন আইফোন উন্মোচনের সম্ভাব্য আয়োজনের আগে এই লিজ কর্মসূচি চালু করল কুপারটিনোভিত্তিক প্রতিষ্ঠানটি। এতে নতুন প্রজন্মের আইফোন বাজারে আসার আগেই গ্রাহকদের আরও নমনীয় কেনাকাটার সুযোগ তৈরি হলো।

আইফোনঅ্যাপললিজ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    ড. ইউনূসকে হেনস্তা ‘আনচ্যালেঞ্জড’ যাবে না : উপদেষ্টা জাহেদ

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    অবরুদ্ধ চুয়েট উপাচার্যের রাত পার হলো যেভাবে

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    কালীগঞ্জে আলাদা দুর্ঘটনায় সড়কে ঝরল দুই প্রাণ

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়

    ড. ইউনূসকে হেনস্তার প্রসঙ্গে আসিফ নজরুল— সূর্যের দিকে ঢিল ছুড়লে কী হয়