মাদারীপুর সদরের কালিকাপুরের একটি বাড়ি থেকে তরুণীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের দাবি, ঘর থেকে উধাও তার আইফোন। গতকাল রাতের এই ঘটনা আজ বুধবার দুপুরে জানিয়েছেন মাদারীপুর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ।নিহত আইভী আক্তার (১৮) ওই এলাকার আসলাম শরীফের মেয়ে এবং শরিয়তপুরের কাতারপ্রবাসী মো. ফেরদৌসের স্ত্রী। কিছুদিন আগে শ্বশুরবাড়ি থেকে নিজেদের বাড়িতে বেড়াতে আসেন তিনি। গতরাতে বাড়ি ফিরে চাচা কালাম শরীফ তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।পরিবারের বরাতে পুলিশ বলছে, ঘটনার সময় বাড়িতে ছি...