Agamir Somoy E-Paper
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

৯৫ ডলার পেতে পারেন আইফোন ব্যবহারকারীরা

অ্যাসোসিয়েটেড প্রেস
agamir somoy
প্রকাশ: ০৬ মে ২০২৬, ২২:১৭
৯৫ ডলার পেতে পারেন আইফোন ব্যবহারকারীরা

সংগৃহীত ছবি

কৃত্রিম বুদ্ধিমত্তা সক্ষমতা নিয়ে মিথ্যা বিজ্ঞাপনের অভিযোগে করা এক মামলায় মঙ্গলবার ২৫০ মিলিয়ন ডলারের সমঝোতায় পৌঁছেছে অ্যাপল। এর ফলে ৯৫ ডলার পর্যন্ত নগদ অর্থ পাওয়ার সুযোগ পাচ্ছেন কিছু আইফোন ব্যবহারকারী।

২০২৪ সালে আইফোন ১৬ উন্মোচনের সময় অ্যাপল তাদের ভার্চুয়াল সহকারী সিরির জন্য নতুন এআই সুবিধাগুলোর প্রচার করেছিল, যা ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ নামে নতুন সফটওয়্যার আপডেটের অংশ হিসেবে উপস্থাপন করা হয়।

এআই প্রযুক্তির উত্থানের মধ্যে প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে তাল মেলাতে কোম্পানিটি চেষ্টা চালিয়ে যাচ্ছে, তবে দুই বছর পরও সিরির উন্নত সংস্করণ সরবরাহ করতে পারেনি তারা।

ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্টের সান ফ্রান্সিসকো ফেডারেল আদালতে মার্কিন ভোক্তাদের পক্ষে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, অ্যাপল এমন সুবিধার প্রচার চালিয়ে ভোক্তাদের বিভ্রান্ত করেছে, যেগুলো তখনো বাস্তবে ছিল না এবং এর মাধ্যমে তাদের ডিভাইস কিনতে প্রলুব্ধ করা হয়েছে।

আদালতে জমা দেওয়া নথি অনুযায়ী, আইফোন ক্রেতাদের আইনজীবীরা প্রস্তাবিত ২৫০ মিলিয়ন ডলারের সমঝোতার প্রাথমিক অনুমোদনের আবেদন জানিয়েছেন। বিচারক অনুমোদন দিলে অ্যাপলের ইতিহাসে সবচেয়ে বড় সমঝোতাগুলোর একটি হবে এটি।

এই সমঝোতার আওতায় রয়েছে ২০২৪ সালের ১০ জুন থেকে ২০২৫ সালের ২৯ মার্চের মধ্যে যুক্তরাষ্ট্রে কেনা প্রায় ৩ কোটি ৭০ লাখ ডিভাইস, যার মধ্যে আইফোন ১৬-এর সব মডেল এবং আইফোন ১৫ প্রো ও আইফোন ১৫ প্রো ম্যাক্স অন্তর্ভুক্ত।

নথিতে বলা হয়েছে, প্রত্যেক ডিভাইসের জন্য ব্যবহারকারীরা অন্তত ২৫ ডলার পাওয়ার যোগ্য হবেন এবং কতগুলো দাবি জমা পড়ে ও ‘অন্যান্য বিষয়ের’ ওপর নির্ভর করে সেই পরিমাণ বাড়তে পারে ৯৫ ডলার পর্যন্ত।

এতে আরও বলা হয়েছে, গ্রাহকদের ইমেইল বা ডাকযোগে জানানো হবে, যাতে একটি সমঝোতা ওয়েবসাইটে গিয়ে দাবি দাখিল করতে পারেন তারা।

অ্যাপল এক বিবৃতিতে বলেছে, ‘দুটি অতিরিক্ত সুবিধার প্রাপ্যতা-সংক্রান্ত দাবিগুলোর নিষ্পত্তির জন্য অ্যাপল একটি সমঝোতায় পৌঁছেছে।’

তারা আরও বলেছে, ‘আমরা এ বিষয়টির সমাধান করেছি, যাতে আমরা আমাদের মূল কাজ ব্যবহারকারীদের জন্য সবচেয়ে উদ্ভাবনী পণ্য ও সেবা সরবরাহে মনোযোগ ধরে রাখতে পারি।’

ক্যালিফোর্নিয়ার কুপারটিনোভিত্তিক অ্যাপল সিরির এআই সুবিধাগুলোর প্রতি ভোক্তাদের তীব্র আগ্রহে অপ্রস্তুত হয়ে পড়েছিল। আদালতের নথিতে বলা হয়েছে, নতুন সুবিধাগুলো প্রত্যাশার তুলনায় পরে চালু হবে জানতে পেরে ক্ষুব্ধ হন ক্রেতারা।

নথিতে বলা হয়েছে, ‘যদি তারা জানতেন যে উন্নত সিরি সুবিধাগুলো পাওয়া যাচ্ছে না, তাহলে তারা ডিভাইসগুলো কিনতেন না অথবা অনেক কম দাম দিতেন।’

অ্যাপলের এআই সুবিধাগুলো এখনো উন্নয়নাধীন রয়েছে, যখন প্রতিদ্বন্দ্বী গুগল ও স্যামসাং নিজেদের ডিভাইসে আরও বেশি এআই প্রযুক্তি চালু করছে। ধারণা করা হচ্ছে, কোম্পানিটি এ বছরই সিরির উন্নত সংস্করণ উন্মোচন করবে, সম্ভবত আগামী মাসে তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলনে।

অ্যাপল তাদের বিবৃতিতে বলেছে, অ্যাপল ইন্টেলিজেন্স চালুর পর থেকে তারা ‘ডজনখানেক সুবিধা’ যুক্ত করেছে, যার মধ্যে রয়েছে ভিজ্যুয়াল ইন্টেলিজেন্স ও লাইভ ট্রান্সলেশন।

আইফোন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনে জটিলতা কমবে

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৬

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ঢাকা-দিল্লির রেল বৈঠকের প্রথম দিন সিদ্ধান্তহীন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৪

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ‘এত বড় কথা’ বলে এজলাস থেকে উঠে যান প্রধান বিচারপতি

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৯

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে টাকা আদায়ের অভিযোগ, এনসিপি নেত্রী আটক

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের নির্দেশ ইসরায়েলের

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৮

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তির রেকর্ড

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হবে তৃতীয় টার্মিনাল

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    নতুন দায়িত্বে ডা. মাহমুদা মিতু

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২২:০৬

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    বালুতে মূল্যবান খনিজের খোঁজে পরমাণু শক্তি কমিশন

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    advertiseadvertise