Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আইফোন কিনতে দেড় বছরের ছেলেকে এক লাখে বিক্রি

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১৬:১৯
আইফোন কিনতে দেড় বছরের ছেলেকে এক লাখে বিক্রি

দশমিনায় আইফোন কিনতে শিশুকে বিক্রি করায় অভিযুক্ত বাবা মারুফ মুন্সি (বাঁয়ে)। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর দশমিনায় মারুফ মুন্সি নামে এক যুবকের বিরুদ্ধে দেড় বছরের শিশুসন্তানকে এক লাখ টাকায় বিক্রির অভিযোগ উঠেছে। ওই টাকায় তিনি আইফোন কিনেছেন বলেও জানা গেছে। শিশুটিকে উদ্ধারে নেমেছে দশমিনা থানা পুলিশ।

গতকাল শনিবার উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের মুন্সিবাড়িতে এ ঘটনা ঘটেছে। তবে তা জানাজানি হয়েছে আজ রবিবার। অভিযুক্ত মারুফের বাড়ি ওই গ্রামে। তিনি কাঠমিস্ত্রি।

পুলিশকে ঘটনাটি জানিয়েছেন মারুফের মা মাহফুজা বেগম। তিনি জানালেন, প্রায় চার বছর আগে ঢাকার সাভারের বৃষ্টি নামে এক তরুণীকে বিয়ে করে বাড়িতে আনেন তার ছেলে। 

তাদের ঘরে জন্ম নেয় মুসা। মাসখানেক আগে দাম্পত্য কলহের জেরে বৃষ্টি বাবার বাড়ি চলে যান। শিশু মুসা দাদির কাছেই থাকত।

আরও পড়ুন

ঘুমন্ত দুই সন্তানকে হত্যা করে হাওরে ফেললেন বাবা

১২ আগস্ট ২০২৬


মাহফুজা বললেন, ‘শুক্রবার সন্ধ্যার আগে মারুফ বাড়িতে ফেরে। পরদিন সকালে নাতিকে জামা-প্যান্ট পরিয়ে দিতে বলে আমাকে। তাকে বাজারে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বের হয়। সন্ধ্যা হলেও আমার নাতি আর ছেলে বাড়িতে না আসায় আমরা খোঁজাখুঁজি করি।’

তিনি পরে জানতে পারেন, মারুফ ঢাকায় মামার বাসায় আছেন। মামা বাহাদুর মিয়ার কয়েক দফা জিজ্ঞাসাবাদে সন্তানকে এক লাখ টাকায় বিক্রি করার কথা স্বীকার করেন মারুফ। 

‘ইমরান নামের একজনের কাছে লিখিতভাবে আমার নাতিকে বিক্রি করে দিয়েছে মারুফ। সেই টাকায় পুরনো আইফোন কিনেছে’- বললেন মাহফুজা। নাতিকে উদ্ধারে পুলিশের সহযোগিতা চেয়েছেন তিনি।

ইমরান হোসেন নামের ওই ব্যক্তি ঘটনাটি স্বীকার করেছেন। মোবাইল ফোনে তিনি জানান, দীর্ঘদিন ধরে তার কাছে ছেলেকে দিয়ে দেওয়ার কথা বলে আসছিলেন মারুফ। ‘আমার শ্বশুরের পাঁচ মেয়ে, কোনো ছেলে সন্তান নেই। শ্বশুরের সঙ্গে আলোচনা করে মারুফের কাছ থেকে লিখিতভাবে এক লাখ টাকার বিনিময়ে শিশুটিকে নিয়েছি’- দাবি ইমরানের।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার কল করা হয় মারুফকে। তবে তিনি ফোন রিসিভ করেননি।

দশমিনা থানার ওসি আতিকুল জানালেন, অভিযোগ পাওয়ার পরপরই শিশুটিকে উদ্ধারে কাজ শুরু হয়েছে। পরবর্তী সময়ে আইনি কার্যক্রমও চলমান।

পটুয়াখালীদশমিনাশিশুসন্তানশিশু বিক্রিআইফোন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে