Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

মূল্যস্ফীতির থাবায় বিবর্ণ ‘ব্ল্যাক ফ্রাইডে’ উৎসব

  • ছাড়ের বাজারেও হিসাব কষছেন মার্কিনিরা
হারিসুল ইসলাম সজীব, নিউ ইয়র্ক থেকে
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০১:৪৯
শেয়ার করুন:
মূল্যস্ফীতির থাবায় বিবর্ণ ‘ব্ল্যাক ফ্রাইডে’ উৎসব

ব্ল্যাক ফ্রাইডে। যুক্তরাষ্ট্রে উদযাপিত হয় ‘থ্যাংকস গিভিং ডে’র পরের শুক্রবার। দিনটি মূলত বড়দিনের কেনাকাটার আনুষ্ঠানিক শুরু। দোকানে দোকানে মূল্য ছাড়। অনলাইনে আকর্ষণীয় অফারের ছড়াছড়ি। ফি বছরের চেনা ছবি। কিন্তু এবারের দৃশ্যটা ভিন্ন। ক্রেতাদের পকেটে মূল্যস্ফীতির চাপ। কেনাকাটার সবচেয়ে বড় উৎসবেও এবার ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছেন মার্কিনিরা।

গতকাল শুক্রবার থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে ব্ল্যাক ফ্রাইডের মূল আয়োজন। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির মধ্যেই বছরের অন্যতম বড় কেনাকাটার উৎসবে অংশ নিচ্ছেন মার্কিন নাগরিকরা।

তবে এবারের কেনাকাটায় ক্রেতাদের অগ্রাধিকার বদলেছে। বিলাসবহুল পণ্যের পরিবর্তে নিত্যপণ্য কেনার দিকে ঝুঁকছেন অনেকেই। বড় ধরনের মূল্য ছাড় সত্ত্বেও কাটছাঁট করছেন কেনাকাটার তালিকায়।

ব্ল্যাক ফ্রাইডেতে কেনাকাটা করতে আসা মার্কিন নাগরিক উইলিয়ামস আগামীর সময়কে বলেছেন, মূল্য ছাড় থাকলেও আগের মতো কেনাকাটা করা সম্ভব হচ্ছে না। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতির কারণে প্রতি বছর ব্ল্যাক ফ্রাইডেতে কেনাকাটার যে পরিকল্পনা থাকে, এবার তা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়েছে। বাজেট কমানোর পাশাপাশি অনেক পণ্য কেনার পরিকল্পনাও বাদ দিতে হচ্ছে।

মূল্যস্ফীতির চাপে মধ্যবিত্ত

যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে রয়েছে মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের পরিবারগুলো। খাদ্য, জ্বালানি, আবাসন ও দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যের ব্যয় মেটানোর পর কেনাকাটার জন্য পর্যাপ্ত অর্থ থাকছে না অনেকের হাতে।

সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, ৮২ শতাংশ ক্রেতা এবারের ছুটির মৌসুমে কেনাকাটার ব্যয় নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন।

অন্যদিকে ৫৬ শতাংশ ক্রেতা জানিয়েছেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি তাদের কেনাকাটার পরিকল্পনায় প্রভাব ফেলবে।

এক দিনেই ১ হাজার ২৯০ কোটি ডলার ব্যয়ের পূর্বাভাস

অর্থনৈতিক চাপ সত্ত্বেও ব্ল্যাক ফ্রাইডেতে অনলাইন কেনাকাটায় নতুন রেকর্ড সৃষ্টি হতে পারে। এবার শুধু ব্ল্যাক ফ্রাইডের দিনেই অনলাইনে ১ হাজার ২৯০ কোটি ডলার ব্যয় করতে পারেন মার্কিন ক্রেতারা, যা গত বছরের তুলনায় ৯ দশমিক ২ শতাংশ বেশি।

অন্যদিকে নভেম্বর ও ডিসেম্বর জুড়ে যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রি ১ লাখ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে। তবে বিক্রির অর্থমূল্য বাড়লেই মানুষের ক্রয়ক্ষমতা বেড়েছে, এমনটি নয়। মূল্যবৃদ্ধির কারণেও বিক্রির মোট অর্থের পরিমাণ বাড়তে পারে। অর্থাৎ আগের তুলনায় বেশি অর্থ ব্যয় করেও সেই অনুপাতে বেশি পণ্য পাচ্ছেন না ক্রেতারা।

বিলাসিতার বদলে নিত্যপ্রয়োজনীয় পণ্য

নিউ ইয়র্কব্ল্যাক ফ্রাইডেথ্যাংকস গিভিং ডেযুক্তরাষ্ট্রমূল্যস্ফীতি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    গোপালগঞ্জে থানার কার্যক্রম ও ট্রেন বন্ধ, লেনদেনেও বিঘ্ন

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    চলে গেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মাতিয়া বানু শুকু

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ

    পাহাড় কেটে রাস্তা, রিসোর্ট নির্মাণ

    একসময় ব্ল্যাক ফ্রাইডেতে টেলিভিশন, কম্পিউটার, স্মার্টফোন, গয়না ও বিলাসবহুল পোশাক কেনার প্রতি বিশেষ আগ্রহ ছিল ক্রেতাদের।

    এবার সেই চিত্রে পরিবর্তন দেখা যাচ্ছে

    ১ থেকে ২২ নভেম্বর পর্যন্ত অক্টোবরের গড় বিক্রির তুলনায় ব্যক্তিগত পরিচ্ছন্নতার পণ্যের অনলাইন বিক্রি বেড়েছে ৪০ শতাংশ। গৃহস্থালি পরিষ্কার-পরিচ্ছন্নতার সামগ্রীর বিক্রি বেড়েছে ৩৩ শতাংশ। সাধারণ পোশাকের বিক্রি বেড়েছে ২৭ শতাংশ। মূল্য ছাড়ের সুযোগ কাজে লাগিয়ে আগামী কয়েক মাসের প্রয়োজনীয় পণ্য কিনে রাখছেন অনেক ক্রেতা।

    ক্রেতা টানতে মূল্য ছাড়ের প্রতিযোগিতা

    মূল্যস্ফীতির মধ্যে ক্রেতা ধরে রাখতে বড় ধরনের ছাড় ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের খুচরা বিক্রেতারা। ইলেকট্রনিকস পণ্যে সর্বোচ্চ ৩০, খেলনায় ২৯, টেলিভিশন ও কম্পিউটারে ২৩ এবং গৃহস্থালি যন্ত্রপাতিতে ১৮ শতাংশ পর্যন্ত ছাড়ের পূর্বাভাস রয়েছে। তবে আমদানি ব্যয়, পরিবহন খরচ ও শুল্ক-সংক্রান্ত অনিশ্চয়তায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ওপরও চাপ রয়েছে। পণ্যের মূল্যবৃদ্ধির কারণে বড় অঙ্কের ছাড় দিয়েও অনেক ক্ষেত্রে ক্রেতাদের প্রত্যাশিত দামে পণ্য দিতে পারছেন না বিক্রেতারা।

    কিস্তিতে কেনাকাটার দিকে ঝুঁকছেন মার্কিনিরা

    এককালীন অর্থ পরিশোধের পরিবর্তে ‘বাই নাউ, পে লেটার’ বা এখন কিনুন, পরে মূল্য পরিশোধ করুন— এমন ব্যবস্থার ব্যবহারও বাড়ছে। এবারের ছুটির মৌসুমে এ পদ্ধতিতে ২ হাজার ১৩০ কোটি ডলারের অনলাইন কেনাকাটা হতে পারে। শুধু ব্ল্যাক ফ্রাইডেতেই এ ব্যবস্থায় ৮০ কোটি ৭০ লাখ ডলার ব্যয়ের পূর্বাভাস রয়েছে। তবে একাধিক কিস্তির দায় জমতে থাকলে পরে পরিবারের আর্থিক চাপ আরও বাড়তে পারে।

    কেনাকাটায় কৃত্রিম বুদ্ধিমত্তা

    এবারের ব্ল্যাক ফ্রাইডেতে পণ্যের দাম যাচাই, বিভিন্ন প্রতিষ্ঠানের মূল্য ছাড় তুলনা এবং সাশ্রয়ী অফার খুঁজতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করছেন ক্রেতারা। কোন প্রতিষ্ঠানে সবচেয়ে কম দামে পণ্য পাওয়া যাচ্ছে, কোথায় অতিরিক্ত ছাড় রয়েছে এবং কোন অফারটি প্রকৃতপক্ষে লাভজনক, তা যাচাই করতে প্রযুক্তির সহায়তা নিচ্ছেন তারা।

    মার্কিন অর্থনীতির জন্য বড় পরীক্ষা

    যুক্তরাষ্ট্রের অর্থনীতির গতি-প্রকৃতি বোঝার ক্ষেত্রে ব্ল্যাক ফ্রাইডের বিক্রির হিসাব গুরুত্বপূর্ণ। দেশটির অর্থনীতির বড় একটি অংশ নির্ভরশীল ভোক্তাদের ব্যয়ের ওপর। তবে এবার রেকর্ড বিক্রির সম্ভাবনার আড়ালেও রয়েছে ক্রয়ক্ষমতা নিয়ে উদ্বেগ। উচ্চ আয়ের পরিবারগুলো কেনাকাটা অব্যাহত রাখলেও ব্যয় কমানোর চাপে রয়েছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলো। একসময় ব্ল্যাক ফ্রাইডে ছিল পছন্দের পণ্য কেনার উৎসব। এখন অনেক মার্কিনির কাছে তা প্রয়োজনীয় পণ্য কম দামে কেনার সুযোগ। মূল্য ছাড়ের উৎসবেও তাই কাটছে না অর্থনৈতিক উদ্বেগ। দোকানে ছাড় বাড়লেও সংকুচিত হচ্ছে অনেক মার্কিন পরিবারের কেনাকাটার বাজেট।