Agamir Somoy E-Paper
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বাতিঘর লিটন
শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ

মনোয়ারুল ইসলাম, যুক্তরাষ্ট্র থেকে
agamir somoy
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:৩০
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ

হ্যামট্রামকের মেয়র বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ। ছবি/ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামক শহরের মেয়র হিসেবে বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদকে বিজয়ী ঘোষণা করেছেন আদালত। প্রায় এক বছরের আইনি লড়াই শেষে এই জয় পেলেন তিনি। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের কোনো শহরের প্রথম বাংলাদেশি-আমেরিকান মেয়র হলেন মুহিত মাহমুদ।

শুক্রবার ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টের বিচারক ক্যাথলিন ম্যাকার্থি রায় দিয়েছেন, মেয়র হিসেবে দায়িত্ব পালনের জন্য বসবাসের যে শর্ত রয়েছে, তা পূরণ করেছেন মাহমুদ। একই সঙ্গে নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে প্রত্যয়ন করার নির্দেশ দিয়েছেন আদালত। ফলে মেয়রের দায়িত্ব নিতে তার আর কোনো আইনি বাধা নেই।

২০২৫ সালের নভেম্বরে হ্যামট্রামকের মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রাথমিক ফলাফলে অ্যাডাম আলহারবিকে বিজয়ী ঘোষণা করা হয়। তিনি মেয়র হিসেবে শপথ নিয়ে প্রায় এক বছর দায়িত্বও পালন করেন।

তবে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করেন মুহিত মাহমুদ। তিনি ভোট পুনর্গণনা এবং হারিয়ে যাওয়া পোস্টাল ব্যালট খুঁজে বের করার দাবি জানিয়েছিলেন।

পরে কর্মকর্তারা জানান, নির্বাচনের পর সিটি ক্লার্কের কার্যালয়ে ৩৭টি ব্যালট পাওয়া গেছে। এরপর ওয়েইন কাউন্টি সার্কিট কোর্ট ভোট পুনর্গণনার নির্দেশ দেন।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ডিভি লটারি চালুর আদেশ স্থগিত করলেন আপিল আদালত

৩০ অক্টোবর ২০২৬

গত সেপ্টেম্বরে ওই ব্যালটসহ ভোট পুনর্গণনার পর আলহারবির চেয়ে ১২ ভোটে এগিয়ে যান মাহমুদ। তবে হ্যামট্রামক শহরে তার বসবাসের যোগ্যতা নিয়ে আদালতে মামলা চলায় আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা আটকে ছিল।

শুক্রবার সেই মামলা নিষ্পত্তি করে মাহমুদের পক্ষে রায় দিয়েছেন আদালত।

মাহমুদের আইনজীবী মার্ক ব্রিউয়ার বলেছেন, ‘এটি হ্যামট্রামকের ভোটার, গণতন্ত্র এবং মুহিত মাহমুদের জন্য একটি পূর্ণাঙ্গ বিজয়।’

তিনি আরও বলেছেন, মাহমুদের বসবাস নিয়ে আনা অভিযোগ খারিজ হয়েছে এবং ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্সকে তাকে হ্যামট্রামকের মেয়র হিসেবে প্রত্যয়ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

সিলেটের সন্তান মুহিত মাহমুদ এর আগে হ্যামট্রামক সিটির নির্বাচিত কাউন্সিলম্যান ছিলেন।


যুক্তরাষ্ট্রবাংলাদেশি মেয়রমেয়র মুহিত মাহমুদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    ট্রাকের চাকায় পিষ্ট হয়ে স্কুলশিক্ষিকার মৃত্যু, আহত স্বামী

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব

    পিটাছড়ায় বন ও প্রাণের উৎসব

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    এসএইচসি ও সমমানে পাস ৫২.১২%, প্রায় অর্ধেক পরীক্ষার্থী ফেল

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    সাপ্লিমেন্টারি পরীক্ষার সুযোগ পাবেন এইচএসসি ফেল শিক্ষার্থীরা

    দীপের দেওয়া তথ্যে নানা ‘অসংগতি’

    দীপের দেওয়া তথ্যে নানা ‘অসংগতি’

    বাংলাদেশের প্রেক্ষিতে সার্বিয়ার নির্বাচন

    বাংলাদেশের প্রেক্ষিতে সার্বিয়ার নির্বাচন

    মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও

    মার্কিন চুক্তিতে শুধু দেশ নয়, বিক্রি করা হচ্ছে সার্বভৌমত্বও

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    বিএনপির প্রচারসামগ্রীর ‘আকাশযাত্রা’, আসামের ধানক্ষেতে ‘রাজনৈতিক অবতরণ’

    আড়াই মাস পর ফিরছে সৌদিতে নিহত ৫ শ্রমিকের মরদেহ, অপেক্ষায় স্বজনেরা

    আড়াই মাস পর ফিরছে সৌদিতে নিহত ৫ শ্রমিকের মরদেহ, অপেক্ষায় স্বজনেরা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    তুরাগ তীরে মিলেছে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, তাহসিফের কিনা চলছে যাচাই

    তুরাগ তীরে মিলেছে নম্বর প্লেটবিহীন মোটরসাইকেল, তাহসিফের কিনা চলছে যাচাই