Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

আদালতের রায়ে ট্রাম্পের শুল্কের ১০০ বিলিয়ন ডলার ফেরত

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ২১:১১
আদালতের রায়ে ট্রাম্পের শুল্কের ১০০ বিলিয়ন ডলার ফেরত

ছবি: রয়টার্স

আদালতের রায়ে বড় ধাক্কা খেয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত ‘লিবারেশন ডে’ শুল্কনীতি। সেই রায়ের পর শুল্ক বাবদ আদায় করা প্রায় ১০০ বিলিয়ন ডলার ফেরত দিতে হয়েছে মার্কিন প্রশাসনকে। একই সময়ে নতুন শুল্ক আরোপ করায় আবারও আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য আদালতে (কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড) জমা দেওয়া কাস্টমস কর্মকর্তাদের তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়, ‘লিবারেশন ডে’ শুল্ক থেকে আদায় হয়েছিল ১৬৫ বিলিয়ন ডলার। এর মধ্যে ফেরত দেয়া হয়েছে প্রায় ৬০ শতাংশ, অর্থাৎ ১০০ বিলিয়ন ডলার।

ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান উপাদান ছিল আমদানিকৃত পণ্যের ওপর আরোপ করা এই শুল্ক। গত বছর দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর একাধিক অতিরিক্ত শুল্ক আরোপ করেন তিনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট সেই শুল্কের একটি বড় অংশ অবৈধ ঘোষণা করে। এরপর যেসব প্রতিষ্ঠান শুল্ক পরিশোধ করেছিল, তাদের অর্থ ফেরত দিতে বাধ্য হয় সরকার।

ট্রাম্পের দাবি, শুল্ক আরোপের মাধ্যমে বাড়বে দেশের উৎপাদন, বাণিজ্য চুক্তিতে যুক্তরাষ্ট্র পৌঁছাবে আরও সুবিধাজনক অবস্থানে এবং কমবে কেন্দ্রীয় বাজেটের ঘাটতি।

তবে সরকারি তথ্য বলছে, গত অর্থবছরে কিছুটা কমলেও চলতি অর্থবছরের প্রথম নয় মাসে যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বেড়ে পৌঁছেছে ১ দশমিক ৩৭ ট্রিলিয়ন ডলারে। ২০২৫ সালের একই সময়ের তুলনায় এ ঘাটতি ২ শতাংশ বেশি।

এরই মধ্যে গত মাসে যুক্তরাজ্য, কানাডা, মেক্সিকো, অস্ট্রেলিয়া, ভারত, চীন এবং ইউরোপীয় ইউনিয়নসহ ৮০টির বেশি দেশের ওপর নতুন করে ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেন ট্রাম্প। আগের ১০ শতাংশ বৈশ্বিক শুল্কের মেয়াদ শেষ হওয়ার পর নতুন এই ব্যবস্থা কার্যকর করা হয়।

১৯৭৪ সালের ট্রেড অ্যাক্টের ৩০১ ধারা ব্যবহার করে নতুন শুল্ক আরোপ করেছে প্রশাসন। জোরপূর্বক শ্রমের সঙ্গে জড়িত দেশগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য এ ধারার বিধান রয়েছে।

তবে নতুন শুল্ক নিয়েও শুরু হয়েছে আইনি লড়াই। যুক্তরাষ্ট্রের ২৫টি অঙ্গরাজ্যের একটি জোট এ সপ্তাহে মামলা করেছে  ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে। তাদের অভিযোগ, ফেব্রুয়ারিতে সুপ্রিম কোর্ট যে আমদানি শুল্ক বাতিল করেছিল, তারই বিকল্প হিসেবে আরোপ করা হয়েছেনতুন  এই শুল্ক।

বাদী অঙ্গরাজ্যগুলো আন্তর্জাতিক বাণিজ্য আদালতের কাছে নতুন শুল্ক স্থগিত, তা অবৈধ ঘোষণা এবং আদায় করা শুল্ক ফেরত দেওয়ার নির্দেশ চেয়েছে।

 

ডোনাল্ড ট্রাম্পট্রাম্পের শুল্কনীতিযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    প্রশ্ন ফাঁসে আলোচিত গাড়িচালক আবেদের ছেলের ৪ বছরের কারাদণ্ড

    প্রশ্ন ফাঁসে আলোচিত গাড়িচালক আবেদের ছেলের ৪ বছরের কারাদণ্ড