Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

নোবেল না পাওয়ার আক্ষেপ কাটছেই না ট্রাম্পের!

দ্য হিল
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ২১:০১
নোবেল না পাওয়ার আক্ষেপ কাটছেই না ট্রাম্পের!

মর্যাদাপূর্ণ এই পুরস্কার দীর্ঘদিন ধরেই ট্রাম্পের আগ্রহের কেন্দ্রবিন্দু- এআই

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকীর প্রাক্কালে মাউন্ট রাশমোরে দেওয়া ভাষণে আবারও নোবেল পুরস্কার না পাওয়ার আক্ষেপ প্রকাশ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ভাষণে যুক্তরাষ্ট্রের উদ্ভাবন, প্রযুক্তিগত অগ্রগতি এবং সংগীত, খেলাধুলা ও সংস্কৃতিতে দেশটির আধিপত্যের কথা তুলে ধরার সময় ট্রাম্প বলছিলেন, ‘বিশ্বের যেকোনো দেশের তুলনায় আমেরিকানরা সবচেয়ে বেশি অলিম্পিক পদক জিতেছে, সবচেয়ে বেশি নোবেল পুরস্কারও পেয়েছে।’ এরপরই তিনি যোগ করেন, ‘আচ্ছা, আমাকে অবশ্য তারা একটা দেয়নি।’

ট্রাম্প দাবি করেন, তিনি ‘আটটি যুদ্ধের অবসান ঘটিয়েছেন’, তবু তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়নি। তবে এটি এমন দাবি তিনি প্রায়ই করে থাকেন।

পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান বা শারীরবিদ্যা, সাহিত্য এবং শান্তিতে মানবকল্যাণে অসামান্য অবদানের জন্য দেওয়া নোবেল পুরস্কারে এখন পর্যন্ত ৪২০ জনের বেশি মার্কিন নাগরিক বা যুক্তরাষ্ট্রসংশ্লিষ্ট ব্যক্তি সম্মানিত হয়েছেন, যা বিশ্বের সর্বোচ্চ।

মর্যাদাপূর্ণ এই পুরস্কার দীর্ঘদিন ধরেই ট্রাম্পের আগ্রহের কেন্দ্রবিন্দু। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর প্রথম কয়েক মাস তিনি প্রকাশ্যেই শান্তিতে নোবেল পুরস্কারের জন্য নিজের দাবি তুলে ধরেন।

গত জানুয়ারিতে তিনি বলেছিলেন, ‘ইতিহাসে আমার চেয়ে বেশি এই পুরস্কারের যোগ্য আর কাউকে ভাবতে পারি না।’

তবে ২০২৫ সালের শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদোকে। জানুয়ারিতে তিনি প্রতীকীভাবে নিজের পদক ট্রাম্পকে দেওয়ার ঘোষণা দেন। পরে নোবেল কমিটি স্পষ্ট করে জানায়, এটি কেবল প্রতীকী পদক্ষেপ।

সে সময় কমিটির বিবৃতিতে বলা হয়, ‘পুরস্কারের সম্মান ও স্বীকৃতি কেবল সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গেই অবিচ্ছেদ্যভাবে যুক্ত থাকে, যাকে নরওয়েজিয়ান নোবেল কমিটি বিজয়ী হিসেবে নির্বাচন করে। পদক, সনদ বা পুরস্কারের অর্থের ভবিষ্যতে যা-ই ঘটুক না কেন, ইতিহাসে মূল বিজয়ী হিসেবেই কেবল নির্বাচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম লিপিবদ্ধ থাকবে।’

হোয়াইট হাউসে ট্রাম্পের ঘনিষ্ঠদের কাছেও কূটনৈতিক উদ্যোগের স্বীকৃতি পাওয়ার বিষয়ে তার আগ্রহ সুপরিচিত।

গত আগস্টে ট্রাম্পের প্রথম মেয়াদে দায়িত্ব পালন করা এক সাবেক সহকারী বলেছিলেন, ট্রাম্প মনে করেন নোবেল পুরস্কারই হবে ‘ইতিহাস তাকে যেভাবে স্মরণ করবে, তার চূড়ান্ত স্বীকৃতি।’

যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন প্রেসিডেন্ট হিসেবে ইতিহাসে মাত্র দুজন নোবেল পুরস্কার পেয়েছেন—উড্রো উইলসন (১৯২০) এবং বারাক ওবামা (২০০৯)।

গত সপ্তাহে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন ব্যঙ্গ করে বলেছিলেন, তিনি ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দিচ্ছেন, কারণ ট্রাম্প ‘অন্তত ৩৮ বার’ ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটিয়েছেন।

এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘ইতিহাসে কোনো প্রেসিডেন্ট একই যুদ্ধ এতবার শেষ করেননি। আর তিনি এখনো যুদ্ধ শেষ করেই চলেছেন। নোবেল কমিটির স্বীকৃতি পাওয়ার মতো এটি সত্যিই এক রেকর্ড।’

নোবেল শান্তি পুরস্কারডোনাল্ড ট্রাম্প
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ১০ লাখ কোটির অর্থনীতির রূপরেখা

    ১০ লাখ কোটির অর্থনীতির রূপরেখা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী