Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় যুক্তরাষ্ট্র

বারুদের উত্তাপ থেকে ভোটের ময়দান

মধ্যপ্রাচ্য সংকটে বদলে যাচ্ছে আমেরিকার রাজনৈতিক সমীকরণ!

হারিসুল ইসলাম সজীব, নিউইয়র্ক থেকে
agamir somoy
প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ১৮:৪৩
মধ্যপ্রাচ্য সংকটে বদলে যাচ্ছে আমেরিকার রাজনৈতিক সমীকরণ!

ছবি: রয়টার্স

যুদ্ধের আগুন শুধু সীমান্ত পুড়িয়ে দেয় না, তার উত্তাপ পৌঁছে যায় ক্ষমতার করিডোরেও। মধ্যপ্রাচ্যের প্রতিটি সংঘাত এখন ওয়াশিংটনের রাজনৈতিক অঙ্গনে নতুন প্রশ্ন তুলছে—যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি কি আগের পথেই থাকবে, নাকি বদলে যাবে জনগণের মনোভাব ও ভোটের চাপে?

ইরানকে ঘিরে চলমান উত্তেজনা, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ভূমিকা, সবকিছু মিলিয়ে বর্তমানে মার্কিন রাজনীতিতে তৈরি হয়েছে এক নতুন বাস্তবতা। ২০২৮ সালের নির্বাচনী রাজনীতিতে এই ইস্যুগুলো গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিশিগান ও মিসৌরি অঙ্গরাজ্যের ডেমোক্র্যাটিক প্রাইমারি নির্বাচনও সেই পরিবর্তিত রাজনৈতিক প্রবাহের একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। যদিও নির্বাচনগুলো স্থানীয় পর্যায়ের, তবে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে ডেমোক্র্যাটিক পার্টির ভবিষ্যৎ অবস্থান বোঝার ক্ষেত্রে এগুলো বড় বার্তা দিতে পারে।

৪ আগস্ট মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থী আবদুল এল-সায়েদ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে দেওয়া নিঃশর্ত সামরিক সহায়তা বন্ধের দাবি তুলেছেন। তিনি ডেমোক্র্যাটিক পার্টির মূলধারার প্রার্থী হ্যালি স্টিভেন্সের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যিনি পার্টির প্রতিষ্ঠিত নেতৃত্ব ও বিভিন্ন ইসরায়েলপন্থী সংগঠনের সমর্থন পেয়েছেন।

অন্যদিকে, মিসৌরিতে সাবেক কংগ্রেস সদস্য কোরি বুশ রাজনৈতিক প্রত্যাবর্তনের লড়াইয়ে নেমেছেন। তিনি বর্তমান কংগ্রেসম্যান ওয়েসলি বেলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ২০২৪ সালে শক্তিশালী ইসরায়েলপন্থী লবি এআইপিএসি বা এইপ্যাকের উল্লেখযোগ্য সমর্থন নিয়ে বেল কোরি বুশকে পরাজিত করেছিলেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই নির্বাচনগুলো একটি বড় প্রশ্নের উত্তর খুঁজছে; ইসরায়েলের সমালোচনা, গাজা যুদ্ধ নিয়ে কঠোর অবস্থান এবং যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিরোধিতা কি এখনো শুধু প্রগতিশীল রাজনীতির সীমার মধ্যে রয়েছে, নাকি তা ডেমোক্র্যাটিক পার্টির বৃহত্তর ভোটারদের মধ্যেও প্রভাব বিস্তার করছে?

একই সঙ্গে ইরান ইস্যুতে প্রেসিডেন্ট প্রশাসনের অবস্থান নিয়েও যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে বিতর্ক বাড়ছে। একদিকে জাতীয় নিরাপত্তার যুক্তি তুলে ধরে কঠোর নীতির পক্ষে অবস্থান রয়েছে, অন্যদিকে একটি অংশ দীর্ঘমেয়াদি সামরিক সংঘাতের ঝুঁকি ও এর অর্থনৈতিক প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য এখন শুধু বৈদেশিক নীতির বিষয় নয়; এটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিরও একটি বড় পরীক্ষাক্ষেত্র হয়ে উঠেছে। যুদ্ধ, কূটনীতি, সামরিক সহায়তা এবং মানবিক সংকট—সবকিছু মিলিয়ে আগামী দিনের মার্কিন রাজনৈতিক সমীকরণ অনেকটাই নির্ভর করতে পারে এই প্রশ্নের ওপর: যুক্তরাষ্ট্র কি মধ্যপ্রাচ্যে আগের ভূমিকা অব্যাহত রাখবে, নাকি ভোটারদের পরিবর্তিত মনোভাব নতুন এক নীতির পথ তৈরি করবে?

যুক্তরাষ্ট্রডেমোক্র্যাটমিশিগানমিসৌরিযুক্তরাষ্ট্রের নির্বাচন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর