Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

কপ-৩১ সম্মেলন

জলবায়ু ন্যায়বিচারে বৈশ্বিক অর্থায়ন কাঠামো বদলের দাবি

উবায়দুল্লাহ বাদল, আন্তালিয়া (তুরস্ক)
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০১:১৪
শেয়ার করুন:
জলবায়ু ন্যায়বিচারে বৈশ্বিক অর্থায়ন কাঠামো বদলের দাবি

সংগৃহীত ছবি

প্রতিশ্রুত অর্থ ছাড়ের দাবি জানিয়েছেন বিশ্ব নাগরিক সমাজের প্রতিনিধিরা। কপ-৩১ সম্মেলনে তারা জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহজলভ্য, পূর্বানুমানযোগ্য ও অনুদানভিত্তিক সরকারি অর্থায়ন নিশ্চিত করার আহ্বান জানান। তাদের মতে, জলবায়ু অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি যথেষ্ট নয়। প্রয়োজনীয় অর্থায়ন, প্রযুক্তি ও সক্ষমতা নিশ্চিত করে সেই অর্থ সরাসরি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাছে পৌঁছাতে হবে।

একই সঙ্গে ক্ষয়ক্ষতি মোকাবিলা তহবিলে নতুন ও অতিরিক্ত অর্থায়ন উল্লেখযোগ্য হারে বাড়ানো, অর্থ পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং দ্রুত অর্থ ছাড়ের দাবি জানান তারা।

মঙ্গলবার তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনস্থলের ৫ নম্বর সাইড ইভেন্ট কক্ষে ‘জলবায়ু অর্থায়নের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা: গ্লোবাল সাউথের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এক আলোচনা সভায় এসব দাবি তুলে ধরা হয়।

এতে গ্লোবাল সাউথের বিভিন্ন দেশের নাগরিক সমাজের প্রতিনিধিরা জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় নিজেদের দাবি ও প্রস্তাব তুলে ধরেন। এশিয়ান পিপলস মুভমেন্ট অন ডেট অ্যান্ড ডেভেলপমেন্ট (এপিএমডিডি), ফিলিপাইন, কোস্ট ফাউন্ডেশন, বাংলাদেশ, এলডিসি ওয়াচ, নেপাল এবং ক্লাইমেট ওয়াচ থাইল্যান্ড যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

এতে বক্তব্য দেন এপিএমডিডির সমন্বয়ক লিডি ন্যাকপিল, কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশের এম. এ. হাসান, অক্সফামের মারিয়ানা, ক্লাইমেট ওয়াচ থাইল্যান্ডের ওয়ানুন পার্মপিবুল এবং এপিএমডিডি ফিলিপাইনের অ্যালেন জন কার্পিও। অনুষ্ঠান সঞ্চালনা করেন এলডিসি ওয়াচ নেপালের রেশমা শাক্য।

বক্তারা বলেন, জলবায়ু অর্থায়নের নামে উন্নয়নশীল দেশগুলোর ঋণের বোঝা আরও বাড়ানো যাবে না। উন্নত দেশগুলোর সরকারি অর্থায়নের বাধ্যবাধকতার বিকল্প হিসেবে ঋণ ও বেসরকারি বিনিয়োগকে বিবেচনা করাও গ্রহণযোগ্য নয়। জলবায়ু সংকট সৃষ্টিতে যেসব দেশ ও প্রতিষ্ঠান সবচেয়ে বেশি দায়ী, তাদেরই বেশি আর্থিক দায়িত্ব নিতে হবে। এ জন্য বড় দূষণকারীদের ওপর ন্যায্য কর আরোপ এবং সরকারি জলবায়ু অর্থায়নে তাদের অবদান বাড়ানোর আহ্বান জানান তারা।

তাদের মতে, কপ-৩১ সম্মেলনে শুধু অর্থায়নের প্রতিশ্রুতি দিলেই হবে না। অর্থ ছাড়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রয়োজন সুস্পষ্ট বাস্তবায়ন পরিকল্পনা, যাতে ঘোষিত অর্থ প্রকৃতপক্ষে ছাড় হয় এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর কাছে পৌঁছায়।

এপিএমডিডির সমন্বয়ক লিডি ন্যাকপিল বলেন, জলবায়ু অর্থায়ন যেন শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না থাকে। আন্তর্জাতিক তহবিল ও অর্থায়ন ব্যবস্থার মাধ্যমে দ্রুত, সহজ ও কার্যকরভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর কাছে অর্থ পৌঁছাতে হবে। প্রাপ্ত অর্থের স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবহার নিশ্চিত করতে হবে, যাতে কার্যকর কর্মসূচি ও প্রকল্পের মাধ্যমে তা সরাসরি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর কাজে আসে। একই সঙ্গে আন্তর্জাতিক জলবায়ু তহবিলের অপেক্ষায় না থেকে গ্লোবাল সাউথের সরকারগুলোকে নিজস্ব বাজেট ও নীতিতে জলবায়ু অর্থায়নকে অগ্রাধিকার দিতে হবে।

আরও পড়ুন

প্রতিশ্রুতি নয়, জলবায়ু অর্থায়নের বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ

১০ নভেম্বর ২০২৬

ক্লাইমেট ওয়াচ থাইল্যান্ডের ওয়ানুন পার্মপিবুল বলেন, বৈশ্বিক অভিযোজন লক্ষ্যের (গ্লোবাল গোল অন অ্যাডাপটেশন) ৫৯টি সূচক গ্রহণ করাই যথেষ্ট নয়। এসব সূচকের বাস্তবায়নে মানুষের জলবায়ু ঝুঁকি কমছে কি না, জীবন-জীবিকা, খাদ্য, পানি ও প্রতিবেশব্যবস্থা আরও সহনশীল হচ্ছে কি না, তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনীয় অর্থায়ন, প্রযুক্তি ও বাস্তবায়ন সক্ষমতা না দিয়ে উন্নয়নশীল দেশগুলোর কাছে অভিযোজন লক্ষ্যমাত্রা অর্জনের প্রত্যাশা করা যাবে না।

তিনি আরও বলেন, ২০৩৫ সালের মধ্যে অভিযোজন অর্থায়ন তিন গুণ করার প্রতিশ্রুতি বাস্তবায়নে কয়েকটি বিষয় স্পষ্ট করতে হবে। কোন ভিত্তিবছরের তুলনায় অর্থায়ন বাড়ানো হবে, অর্থের উৎস কী, কারা অর্থ দেবে, কখন তা সরবরাহ করা হবে এবং অর্থায়নের ধরন কী হবে, তা নির্ধারণ করা জরুরি।

অক্সফামের মারিয়ানা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় বৈজ্ঞানিক গবেষণার পাশাপাশি স্থানীয় ভাষা ও সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে কার্যকর ও বাস্তবভিত্তিক সমাধান গ্রহণ করতে হবে। পরিকল্পনা প্রণয়ন থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি পর্যায়ে অর্থায়নের প্রয়োজন, গুণগত মান ও কার্যকারিতা নিশ্চিত করা জরুরি। বিদ্যমান পরিকল্পনাগুলো নিয়মিত পর্যালোচনা ও হালনাগাদ করতে হবে। তথ্য-উপাত্ত ও গবেষণার ভিত্তিতে অর্থায়ন এবং বাস্তবায়ন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে হবে।

কোস্ট ফাউন্ডেশন বাংলাদেশের এম. এ. হাসান বলেন, ‘জলবায়ু অর্থায়ন নিয়ে আন্তর্জাতিক আলোচনায় আমরা প্রায়ই বড় অঙ্কের প্রতিশ্রুতি শুনি। কিন্তু জলবায়ু অর্থায়নের সাফল্য শুধু প্রতিশ্রুত অর্থের পরিমাণ দিয়ে বিচার করা যাবে না। জানতে হবে, এই অর্থ কে দেবে, কোন উৎস থেকে আসবে, কখন দেওয়া হবে, কী শর্তে দেওয়া হবে, কার কাছে পৌঁছাবে এবং এর মাধ্যমে বাস্তবে কী পরিবর্তন ঘটবে।’

তিনি আরও বলেন, ‘গ্লোবাল সাউথের দেশগুলো কোনো দাতব্য সহায়তা চাইছে না; তারা জলবায়ু ন্যায়বিচার চাইছে। যে সংকট তৈরিতে আমাদের অবদান সবচেয়ে কম, সেই সংকট থেকে নিজেদের জনগণকে রক্ষা করতে আমরা আরও ঋণ নিতে বাধ্য হব, এটি মেনে নেওয়া যায় না। আমরা এমন জলবায়ু অর্থায়ন মেনে নিতে পারি না, যা দেশের ঋণের বোঝা আরও বাড়িয়ে দেয়। একইভাবে এমন আর্থিক ব্যবস্থাও গ্রহণযোগ্য নয়, যেখানে ঋণদাতাদের স্বার্থ সুরক্ষিত থাকে, কিন্তু সাধারণ মানুষের প্রয়োজন উপেক্ষিত হয়।’

তুরস্ককপ-৩১ সম্মেলনগ্লোবাল সাউথ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল