Agamir Somoy E-Paper
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
রুবেলের উদ্যোগে ১৩০০ মানুষের কর্মসংস্থান
রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

সৌরজগতের বাইরের গ্রহ থেকে রেডিও সংকেত, কীসের সন্ধান পেলেন বিজ্ঞানীরা?

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ১৯:৪৮
সৌরজগতের বাইরের গ্রহ থেকে রেডিও সংকেত, কীসের সন্ধান পেলেন বিজ্ঞানীরা?

একজন শিল্পীর চিত্রায়ণে বিটা পিক্টোরিস বির (ডানদিকে) মূল নক্ষত্রকে প্রদক্ষিণ করার দৃশ্য চিত্রিত হয়েছে— রয়টার্স

ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণীর সন্ধান না মিললেও এবার সৌরজগতের বাইরে এক গ্রহের শক্তিশালী চৌম্বকক্ষেত্রের প্রমাণ পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। পৃথিবী থেকে ৬৩ আলোকবর্ষ দূরের বেটা পিক্টোরিস বি থেকে প্রথমবারের মতো সরাসরি রেডিও সংকেত শনাক্ত করেছেন তারা। গবেষকদের ধারণা, পৃথিবীর মেরুজ্যোতির মতো অরোরাল রেডিও নির্গমনই এই সংকেতের উৎস। গ্রহটির চৌম্বকক্ষেত্র বৃহস্পতির চেয়েও অন্তত ২০০ গুণ শক্তিশালী বলে জানিয়েছেন তারা।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপক এডো বার্জার বলেছেন, ‘আমি জানি, রেডিও সংকেতের সঙ্গে ভিনগ্রহের বুদ্ধিমান প্রাণের সন্ধানের বিষয়টি জড়িত। কিন্তু এটি সম্পূর্ণ ভিন্ন কিছু।’

নতুন এক গবেষণাপত্রে এই আবিষ্কারের কথা তুলে ধরা হয়েছে। গবেষণাপত্রটি এখনো পিয়ার-রিভিউ করা কোনো জার্নালে প্রকাশের অপেক্ষায় রয়েছে। এতে বারবার শনাক্ত হওয়া রেডিও বার্স্টের সন্ধান পাওয়া গেছে, যেগুলো পৃথিবী থেকে ৬৩ আলোকবর্ষ দূরে অবস্থিত বহিঃগ্রহ বেটা পিক্টোরিস বি থেকে আসছে বলে মনে হচ্ছে। জ্যোতির্বিজ্ঞানের হিসাবে এটি তুলনামূলকভাবে কম দূরত্ব। গ্যাসীয় এই গ্রহটির ভর বৃহস্পতির প্রায় ১২ গুণ। এটি একটি তরুণ নক্ষত্রকে প্রদক্ষিণ করা তিনটি গ্রহের একটি। নক্ষত্রটির ভর সূর্যের ভরের ১.৭৫ গুণ।

ম্যাসাচুসেটসের কেমব্রিজে অবস্থিত সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিকস, হার্ভার্ড অ্যান্ড স্মিথসোনিয়ানের গবেষক বার্জারের মতে, গ্রহটির চৌম্বকক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত প্রক্রিয়াগুলো থেকেই এই রেডিও নির্গমন তৈরি হচ্ছে। বিশেষ করে, এই শনাক্তকরণে পৃথিবীর মেরুজ্যোতির মতো অরোরা বা মেরুজ্যোতির ঘটনা জড়িত। সূর্য থেকে আসা চার্জযুক্ত কণার সঙ্গে চৌম্বকীয় ঝড়ের কারণে পৃথিবীতে এসব দর্শনীয় আলোকচ্ছটা দেখা যায়।

১৫ সেপ্টেম্বর প্রিপ্রিন্ট প্ল্যাটফর্ম আর্কাইভে প্রকাশিত গবেষণাপত্রটির সহলেখক বার্জার আরও বলেন, ‘আমরা যে কম্পাঙ্ক পর্যন্ত রেডিও তরঙ্গ শনাক্ত করেছি, সেগুলো দেখতে হলে অবিশ্বাস্য রকম শক্তিশালী একটি চৌম্বকক্ষেত্র প্রয়োজন।’

এটি আমাদের জন্য সত্যিই অপ্রত্যাশিত ছিল। আমরা অনেকটা অনুসন্ধানমূলকভাবে এই জরিপ চালাচ্ছিলাম। আমরা জানতাম, কেবল তখনই কোনো উৎস শনাক্ত করতে পারব, যদি চৌম্বকক্ষেত্রটি অবিশ্বাস্য রকম শক্তিশালী হয়

সব গ্রহের চৌম্বকক্ষেত্র থাকে না। যেসব গ্রহের আছে, তারা এমন একটি প্রাকৃতিক ঢালের সুবিধা পায়, যা ক্ষতিকর শক্তিকে বিচ্যুত করে। উদাহরণস্বরূপ, পৃথিবীর চৌম্বকক্ষেত্র আমাদের বায়ুমণ্ডলকে সৌরবায়ুর কারণে ক্ষয় হয়ে যাওয়া থেকে রক্ষা করে। সৌরবায়ু হলো প্লাজমার একটি অবিরাম প্রবাহ, যাতে প্রোটন ও ইলেকট্রনের মতো চার্জযুক্ত কণা থাকে।

বেটা পিক্টোরিস বি সম্পর্কে বার্জার বলেন, ‘এই গ্রহের চৌম্বকক্ষেত্র বৃহস্পতির চৌম্বকক্ষেত্রের চেয়ে অন্তত ২০০ গুণ শক্তিশালী।’

নাসার তথ্য অনুযায়ী, বৃহস্পতির চৌম্বকক্ষেত্র এতটাই শক্তিশালী যে এটি একটি ম্যাগনেটোস্ফিয়ার বা চৌম্বকক্ষেত্রের প্রভাবে থাকা মহাকাশ অঞ্চল তৈরি করে। এটি আমাদের সৌরজগতের সবচেয়ে বড় কাঠামো হিসেবে বিবেচিত এবং সূর্যের দিকে প্রায় ২০ লাখ মাইল পর্যন্ত বিস্তৃত।

বৃহস্পতির চৌম্বকক্ষেত্রও আকর্ষণীয় মেরুজ্যোতি তৈরি করে। বৃহস্পতির উপগ্রহ আইওর আগ্নেয়গিরি থেকে নির্গত বৈদ্যুতিকভাবে চার্জযুক্ত কণাগুলো চৌম্বকক্ষেত্রের মেরুর চারপাশে আটকে গেলে এই মেরুজ্যোতি তৈরি হয়। গ্যাসীয় এই বিশাল গ্রহটি ঘুরতে থাকলে চার্জযুক্ত কণাগুলো আলোকচ্ছটা তৈরি করে এবং একই সঙ্গে রেডিও সংকেতও নির্গত করে।

বার্জার বললেন, ‘এই অত্যন্ত উচ্চশক্তির কণাগুলো যখন চৌম্বকক্ষেত্রের ভেতরে সর্পিলাকারে ঘুরতে থাকে, তখন মেরুজ্যোতির পাশাপাশি তারা রেডিও তরঙ্গও তৈরি করে।’

জ্যোতির্বিজ্ঞানীরা এ ধরনের সংকেতকে ‘অরোরাল রেডিও এমিশন’ বা মেরুজ্যোতিজনিত রেডিও নির্গমন বলেন। এর আগে বৃহস্পতি, শনি ও সূর্য থেকে এ ধরনের ঘটনা পর্যবেক্ষণ করা হয়েছে। সৌরজগতের বাইরের নক্ষত্র এবং ব্রাউন ডোয়ার্ফ নামের অপেক্ষাকৃত শীতল বস্তু থেকেও এটি দেখা গেছে। ব্রাউন ডোয়ার্ফ হলো নক্ষত্র ও গ্রহের মধ্যবর্তী ধরনের একটি মহাজাগতিক বস্তু। বেটা পিক্টোরিস বি থেকেও বার্জার ও তার সহকর্মীরা এই ধরনের সংকেত শনাক্ত করেছেন। এটি শেষ পর্যন্ত একটি তীব্র চৌম্বকক্ষেত্রের উপস্থিতির দিকেই ইঙ্গিত করে, যা মেরুজ্যোতি ও রেডিও নির্গমন তৈরি করছে।

বার্জারের মতে, বহির্গ্রহের গঠন ও তাদের বায়ুমণ্ডলের ওপর চৌম্বকক্ষেত্রের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে।

তিনি বললেন, ‘রেডিও পর্যবেক্ষণ আমাদের সৌরজগতের বাইরের গ্রহগুলো সম্পর্কে সম্পূর্ণ নতুন একটি ধারণা দিতে পারে।’রয়টার্সব্যাপকভাবে গবেষণা করা একটি নক্ষত্রমণ্ডল

এর আগে বহিঃগ্রহ থেকে রেডিও নির্গমনের কিছু ইঙ্গিত পাওয়া গিয়েছিল। তবে কোনোটি নিশ্চিত করা যায়নি। এর বড় কারণ ছিল, সংকেতটির উৎস আসলে ওই গ্রহের মাতৃনক্ষত্র কি না, তা বাদ দেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের অ্যান্টন পানেকুক ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোনমির সহযোগী অধ্যাপক জোসেফ কলিংহাম।

নতুন গবেষণায় তিনি যুক্ত ছিলেন না। ই-মেইলে কলিংহাম লিখেছেন, ‘এই গবেষণার অনন্য বিষয় হলো, তারা নির্গমনটির উৎসকে নক্ষত্র থেকে আলাদা করে সরাসরি গ্রহটির সঙ্গে শনাক্ত করতে পেরেছে।’

বেটা পিক্টোরিস নক্ষত্রমণ্ডলটি জ্যোতির্বিজ্ঞানের হিসাবে খুবই তরুণ। এর বয়স প্রায় ২ কোটি ৩০ লাখ বছর। তুলনায় আমাদের সৌরজগতের বয়স ৪৫০ কোটি বছর।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রকে মহাকাশে যুদ্ধক্ষেত্র বানানো বন্ধ করতে বলল চীন

১৫ সেপ্টেম্বর ২০২৬


যে গ্রহ থেকে রেডিও সংকেতটি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে, সেই বেটা পিক্টোরিস বি ২০০৮ সালে আবিষ্কৃত হয়। আরও দুটি গ্রহ, বেটা পিক্টোরিস সি ও বেটা পিক্টোরিস ডি যথাক্রমে ২০১৯ ও ২০২৬ সালে আবিষ্কৃত হয়।


আমাদের ছায়াপথে সবচেয়ে বেশি গবেষণা করা নক্ষত্রমণ্ডলগুলোর একটি এটি। এর নক্ষত্রটিকে প্রদক্ষিণ করছে ৩০টি ধূমকেতু। এ ছাড়া সেখানে ধুলা ও ধ্বংসাবশেষের একটি বিশাল চাকতি রয়েছে, যেটির বিস্তারিত ছবি ২০১৫ সালে নাসার হাবল স্পেস টেলিস্কোপ ধারণ করেছিল। ঘূর্ণায়মান ওই চাকতিতে থাকা কিছু ধ্বংসাবশেষ গ্রহ গঠনের সময়ের অবশিষ্টাংশ।



গবেষকেরা সংকেতটি শনাক্ত করতে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত ৬৪টি রেডিও টেলিস্কোপের সমন্বয়ে গঠিত মীরক্যাট ব্যবহার করেন। তবে এত ভালোভাবে পর্যবেক্ষণ করা একটি মহাজাগতিক ব্যবস্থা থেকে সংকেত আসায় তারা অবাক হন বলে বার্জার জানান।



বার্জার বলেন, ‘‘আমার স্নাতকোত্তর শিক্ষার্থী কেভিন তথ্যগুলো পরীক্ষা করছিল। একদিন সে আমার অফিসে এসে সংকেতটি শনাক্ত করার কথা জানিয়ে বলল, ‘আমার মনে হয় না আপনি এটা বিশ্বাস করবেন’।’’ তিনি গবেষণার প্রধান লেখক এবং সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিকস। হার্ভার্ড অ্যান্ড স্মিথসোনিয়ানের ডক্টরাল গবেষক কেভিন অর্টিজ সেবায়োসের কথা বলছিলেন।



বার্জার বলেন, ‘এটি আমাদের জন্য সত্যিই অপ্রত্যাশিত ছিল। আমরা অনেকটা অনুসন্ধানমূলকভাবে এই জরিপ চালাচ্ছিলাম। আমরা জানতাম, কেবল তখনই কোনো উৎস শনাক্ত করতে পারব, যদি চৌম্বকক্ষেত্রটি অবিশ্বাস্য রকম শক্তিশালী হয়।’



বার্জারের মতে, এই বিস্ময়ের কারণ হলো জ্যোতির্বিজ্ঞানীরা ধরে নিয়েছিলেন যে বহিঃগ্রহগুলোর চৌম্বকক্ষেত্র থাকলে সেগুলো বৃহস্পতির মতোই হবে। সে ক্ষেত্রে তাদের রেডিও নির্গমন গবেষকেরা যে কম্পাঙ্কে সংকেত পেয়েছেন, তার চেয়ে কম কম্পাঙ্কে হওয়ার কথা।



তিনি বলেন, সংকেতটি শনাক্ত করা সম্ভব হয়েছে ‘এই ক্ষেত্রের প্রচলিত ধারণার বিপরীতে গিয়ে’।



তবে গবেষকেরা জানিয়েছেন, প্রতিবেদনটি এখনো পিয়ার রিভিউয়ের মধ্য দিয়ে যায়নি। এই প্রক্রিয়ায় কোনো বৈজ্ঞানিক জার্নালে প্রকাশের আগে স্বাধীন বিশেষজ্ঞরা গবেষণাপত্রটি মূল্যায়ন করেন। পর্যালোচনাটি চলছে এবং আগামী কয়েক মাসের মধ্যে শেষ হবে।



বার্জার বলেন, সংকেত শনাক্তকরণের মান নিয়ে তিনি আত্মবিশ্বাসী। গবেষক দল রেডিও নির্গমনের উৎস বেটা পিক্টোরিস বি বলে নিশ্চিত করেছে এবং প্রথমদিকে যে ধারণা করা হয়েছিল, সংকেতটি নক্ষত্র থেকে আসতে পারে—তা নাকচ করেছে।



তিনি বলেন, ‘আমরা বিভিন্ন কম্পাঙ্কে একাধিকবার এটি রেকর্ড করেছি। প্রতিবারই এটি পাওয়া গেছে।’



রেডিও সংকেত শনাক্তকরণে সতর্ক আশাবাদ



নতুন গবেষণার সঙ্গে যুক্ত নন, এমন বিজ্ঞানীরা ফলাফল ব্যাখ্যার ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।



ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব লেস্টারের গ্রহের মেরুজ্যোতিবিষয়ক অধ্যাপক জোনাথন নিকোলসের মতে, পিয়ার রিভিউয়ের কঠোর পর্যালোচনায় আবিষ্কারটি টিকে গেলে আমাদের সৌরজগতের বাইরের জগতগুলোর আচরণ বোঝার ক্ষেত্রে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রোমাঞ্চকর অগ্রগতি হবে।



ই-মেইলে তিনি লিখেছেন, ‘অরোরাল রেডিও নির্গমন গুরুত্বপূর্ণ, কারণ এর মাধ্যমে কোনো মহাজাগতিক বস্তু তার আশপাশের মহাকাশ পরিবেশের সঙ্গে কীভাবে মিথস্ক্রিয়া করে, তা বোঝা যায়।’



তিনি ব্যাখ্যা করেন, মেরুজ্যোতি ‘গ্রহটির এমন কিছু বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাওয়ার সুযোগ দেয়, যা অন্যভাবে পরিমাপ করা সম্ভব নয়। আর গুরুত্বপূর্ণ বিষয় হলো, এর মাধ্যমে আমাদের নিজস্ব সৌরজগতের জন্য তৈরি তত্ত্ব ও ধারণাগুলো আরও চরম পরিবেশে পরীক্ষা করা সম্ভব হয়।’



আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের কলিংহামের মতে, আবিষ্কারটি নিশ্চিত হলে এটি দেখাবে যে বহির্গ্রহগুলোর চৌম্বকক্ষেত্র প্রত্যাশার চেয়ে অনেক বেশি শক্তিশালী হতে পারে। এটি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা।



বেটা পিক্টোরিস বি নিয়ে আরও গবেষণার জন্য গবেষকেরা টেলিস্কোপ ব্যবহারের অতিরিক্ত সময় চেয়েছেন। এর মাধ্যমে গ্রহটির চৌম্বকক্ষেত্র এত শক্তিশালী হওয়ার কারণসহ এর কিছু রহস্যের সমাধান হতে পারে বলে তারা আশা করছেন।



বার্জার বলেন, ‘আমার মনে হয়, এই প্রশ্নটি বেশ কিছুদিন মানুষকে ভাবিয়ে তুলবে।’


সূত্র : সিএনএন

সৌরজগতগ্রহরেডিও সংকেতমহাকাশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    বন্ধ হচ্ছে পদ্মা ব্যাংক

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    সবাইকে জামিন দিক, আমাদের সেফ কাস্টডিতে রাখুক

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’, সৌদি থেকে রেহেনার আকুতি

    ইয়েতির হাত!

    ইয়েতির হাত!

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    কোটালীপাড়ায় শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে যুবককে মারধর

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    তৌফিক খালিদী মোহ-নির্মোহ দ্বন্দ্বের যবনিকা

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    ‘সোনার ডিমপাড়া হাঁস’ বিদেশিদের পাতে!

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    মিরপুরের ফুটপাতে ফিরেছে স্বস্তি, হকাররা এখন কোথায়

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    মোবাইলে ডেকে নিয়ে কলেজছাত্রকে কুপিয়ে জখমের অভিযোগ

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, স্কুলশিক্ষক নিহত

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    রামপাল কি সত্যিই গ্রিডে ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে?

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’

    ‘শেখ হাসিনাকে ভারতে নামার অনুমতি না দিলে পরিস্থিতি অন্যরকম হতো’