Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

এরদোয়ানের উপহারে চমকে গেলেন ন্যাটো নেতারা

রয়টার্স
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ২১:১৯
এরদোয়ানের উপহারে চমকে গেলেন ন্যাটো নেতারা

তুরস্কের ক্রমবর্ধমান প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা তুলে ধরতেই এ উপহার- রয়টার্স

তুরস্কে অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে দেশে ফিরে নিজের লাগেজে একটি রিভলভার ও গুলি দেখে চমকে গেছেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার। তার মতো অবস্থা বাকি নেতাদেরও।

বুধবার আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলন শেষে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বিদায়ী উপহার হিসেবে অংশগ্রহণকারী প্রতিটি নেতাকে একটি পুরনো ধাঁচের রিভলভার ও কিছু গুলি দেন।

তুরস্কের ক্রমবর্ধমান প্রতিরক্ষা শিল্পের সক্ষমতা তুলে ধরতেই এ উপহার দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট গিতানাস নাউসেদার কার্যালয় প্রকাশিত ছবিতে দেখা যায়, উপহার হিসেবে দেওয়া অস্ত্রটি সম্ভবত তুরস্কের রাষ্ট্রায়ত্ত অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান এমকেই নির্মিত বিরল গুমুসায় .৩৫৭ ম্যাগনাম রিভলভার, যা ১৯৯০-এর দশকে তৈরি হয়েছিল।

রিভলভারটি তুরস্কের জাতীয় পতাকা ও ন্যাটোর লোগোসংবলিত একটি কাঠের প্রদর্শনী বাক্সে রাখা ছিল। সেখানে তুর্কি ও ইংরেজিতে লেখা ছিল, ‘আমাদের দেশে তৈরি প্রথম রিভলভার ধরনের হ্যান্ডগান’।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের মুখপাত্র জানান, সব নেতাকেই একই ধরনের রিভলভার দেওয়া হয়েছে এবং প্রতিটির গায়ে সংশ্লিষ্ট নেতার নাম খোদাই করা ছিল।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী তার উপহার পাওয়া রিভলভারটি নিরাপদে সংরক্ষণের জমা দিয়েছেন ব্রাসেলস বিমানবন্দর পুলিশের কাছে।

পোল্যান্ডের প্রেসিডেন্ট কারোল নাভরোৎস্কির এক সহকারী জানান, তার পাওয়া রিভলভারটি ওয়ারশ বিমানবন্দরে শুল্ক ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। পরে এটি নিরাপদ ও যথাযথ মর্যাদার সঙ্গে সংরক্ষণ করা হবে।

তিনি বললেন, ‘এটি দিয়ে কেউ গুলি চালাবে না।’

নেদারল্যান্ডস ও সুইডেনের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, তাদের পাওয়া রিভলভার দুটি আঙ্কারায় নিজ নিজ দূতাবাসে পাঠানো হয়েছে। নেদারল্যান্ডসেরটি ব্যবহার অযোগ্য করে রাখা হবে, আর আমদানি-সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষ হওয়ার অপেক্ষায় রয়েছে সুইডেনেরটি।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের উপহার হিসেবে পাওয়া রিভলভারের সঙ্গে একটি পরিষ্কার করার কিট এবং ৫০০টি গুলিও দেওয়া হয়েছে বলে ডাউনিং স্ট্রিটের একটি সূত্র জানিয়েছে।

এরই মধ্যে রোমের সরকারি ভবন পালাজ্জো কিজিতে অন্যান্য রাষ্ট্রীয় উপহারের সঙ্গে সংরক্ষণ করা হয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রিভলভারটি।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন তার পাওয়া রিভলভারটি একটি সামরিক জাদুঘরে দান করার পরিকল্পনা করছেন। অন্যদিকে গ্রিসের প্রধানমন্ত্রী এটি এথেন্সের যুদ্ধ জাদুঘরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বর্তমানে তুরস্কের অস্ত্রশিল্প মূলত আধুনিক স্বয়ংক্রিয় পিস্তল উৎপাদনের দিকে ঝুঁকেছে। ফলে গুমুসায় রিভলভার এখন সংগ্রাহকদের কাছে একটি বিরল নিদর্শন হিসেবে বিবেচিত হয়।

স্বল্পমূল্যের পিস্তল ও শটগান উৎপাদনের মাধ্যমে তুরস্কের অস্ত্র নির্মাতারা ইউরোপের বেসামরিক অস্ত্রবাজারে নিজেদের অবস্থান শক্ত করেছে। এতে ইতালি ও বেলজিয়ামের ঐতিহ্যবাহী অস্ত্র নির্মাতাদের সঙ্গে প্রতিযোগিতা তৈরি হয়েছে।

জেনেভাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান স্মল আর্মস সার্ভের তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৪ সালের মধ্যে ক্ষুদ্র অস্ত্র রপ্তানিতে তুরস্ক বিশ্বের তৃতীয় বৃহত্তম রপ্তানিকারক ছিল। এ সময়ে দেশটির অস্ত্র রপ্তানির পরিমাণ প্রায় ৩০০ কোটি মার্কিন ডলার। তালিকায় তুরস্কের ওপরে রয়েছে শুধু যুক্তরাষ্ট্র ও ইতালি।

ন্যাটো সম্মেলনএরদোয়ানরিভলবার উপহারএরদোয়ানের উপহার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম