Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
৫ হাজার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছেন তৌফিক
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ইরানে হামলার ছক যুক্তরাষ্ট্রের

সামরিক কর্মকর্তাদের ছুটি বাতিল ট্রাম্পের

  • ছেলের বিয়ের অনুষ্ঠানে থাকছেন না ট্রাম্প
  • আকাশসীমা বন্ধ করল ইরান
আগামীর সময় প্রতিবেদন
agamir somoy
প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৯:০৩
সামরিক কর্মকর্তাদের  ছুটি বাতিল ট্রাম্পের

ইরানের বিরুদ্ধে নতুন করে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। পরিকল্পনার সঙ্গে সরাসরি যুক্ত মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজ জানিয়েছে, শুক্রবার চলছিল নতুন হামলার প্রস্তুতি। তবে এখনো নেওয়া হয়নি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। কিছু মার্কিন সেনার ‘মেমোরিয়াল ডে উইকেন্ডের’ ছুটিও বাতিল করা হয়েছে। ফলে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফের হামলার শঙ্কা বাড়ছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের একটি শান্তি চুক্তির জন্য চলমান কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই এমন খবর সামনে এলো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ট্রুথ সোশ্যালে এক বার্তায় জানান,  ‘সরকারি দায়িত্ব’ পালনের কারণে তিনি শনিবার তার ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না।’ সাপ্তাহিক ছুটির দিনগুলো তার নিউ জার্সিতে অবস্থিত নিজের গলফ রিসোর্টে কাটানোর কথা ছিল। কিন্তু পোস্টে তিনি হোয়াইট হাউজে ফিরে যাওয়ার কথা জানান।

হামলার পরিকল্পনা সম্পর্কে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস নিউজের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মেমোরিয়াল ডে উইকেন্ডের জন্য তাদের পরিকল্পনা বাতিল করেছেন কিছু মার্কিন সামরিক ও গোয়েন্দা সংস্থার সদস্যরা। নতুন হামলার সম্ভাবনার আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা। অ্যাকসিওস নিউজ সাইটের একটি পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প শুক্রবার তার জাতীয় নিরাপত্তা দলের শীর্ষ সদস্যদের সঙ্গে ইরান নিয়ে আলোচনা করতে বৈঠক করেছেন। কর্মকর্তারা বলছেন, আলোচনায় শেষ মুহূর্তে কোনো অগ্রগতি না হলে নতুন করে হামলা চালানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন ট্রাম্প।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কয়েকদিন ধরে ইরানের সঙ্গে আলোচনা নিয়ে ক্রমেই হতাশ হয়ে পড়েছেন ট্রাম্প।  সপ্তাহ জুড়ে কূটনীতির পক্ষে থাকা তার অবস্থান হামলার নির্দেশ দেওয়ার দিকে ঝুঁকেছে।

সিবিএসের মতো অ্যাকসিওসও জানিয়েছে, সংঘাত ফের শুরু করা হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি ট্রাম্প।

হোয়াইট হাউজের মুখপাত্র আনা কেলি শুক্রবার সিবিএসকে বললেন, ‘ইরান যদি কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়, তবে তার পরিণতি সম্পর্কে স্পষ্ট জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট।’

এদিকে, ইরান-যুক্তরাষ্ট্র কূটনৈতিক উত্তেজনার মধ্যেই তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। শনিবার সকালে তিনি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে করেছেন বৈঠকও। বৈঠকে তারা পশ্চিম এশিয়ার সংঘাত বন্ধ ও আঞ্চলিক শান্তি আনয়ন প্রচেষ্টার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

এরই মধ্যে সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তরে মার্কিন দাবি গ্রহণযোগ্য নয় বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, এ ধরনের শর্ত আলোচনাকে জটিল করে তুলছে এবং কঠিন হয়ে যাচ্ছে কোনো চূড়ান্ত সমঝোতার পথে এগোনো।

বাঘাই আরও বললেন, আলোচনার বর্তমান লক্ষ্য যুদ্ধবিরতি ও সংঘাত কমানো। পারমাণবিক ইস্যু এখনো চূড়ান্ত আলোচনায় আসেনি। একই সঙ্গে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে গভীর এবং গুরুত্বপূর্ণ পার্থক্য রয়ে গেছে বলে ইঙ্গিত দেন তিনি।

আকাশসীমা বন্ধ করল ইরান:  ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থা শনিবার দেশটির পশ্চিমের আকাশসীমা সাময়িকভাবে বন্ধের ঘোষণা দিয়েছে। মার্কিন সামরিক বাহিনী ইরানের বিরুদ্ধে সম্ভাব্য নতুন হামলার প্রস্তুতি নিচ্ছে বলে খবর পাওয়ার পর বন্ধের এ ঘোষণা দেওয়া হলো।

ইরানট্রাম্প প্রশাসনহামলাযুক্তরাষ্ট্রশঙ্কাকূটনৈতিক
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ৫ হাজার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছেন তৌফিক

    ৫ হাজার ব্যাগ রক্ত জোগাড় করে দিয়েছেন তৌফিক

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪৮

    দিল্লির আন্দোলনে জামায়াতের সংহতিপত্রের দাবিটি সত্য নয়

    দিল্লির আন্দোলনে জামায়াতের সংহতিপত্রের দাবিটি সত্য নয়

    ২৩ জুলাই ২০২৬, ০০:০০

    জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

    জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা

    ২৩ জুলাই ২০২৬, ০০:০৯

    ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কি.মি. যানজট, চরম ভোগান্তি

    ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কি.মি. যানজট, চরম ভোগান্তি

    ২৩ জুলাই ২০২৬, ০০:২৭

    প্রশ্নফাঁসের প্রতিবাদী ছাত্রনেতা ধর্মেন্দ্রই আজ প্রশ্নফাঁসের নায়ক

    প্রশ্নফাঁসের প্রতিবাদী ছাত্রনেতা ধর্মেন্দ্রই আজ প্রশ্নফাঁসের নায়ক

    ২৩ জুলাই ২০২৬, ০১:০৫

    যেকোনো সময় রাষ্ট্রপতির পদত্যাগ

    যেকোনো সময় রাষ্ট্রপতির পদত্যাগ

    ২৩ জুলাই ২০২৬, ০৩:৩০

    প্রথম সপ্তাহেই বাস ভাড়া কমানোর বার্তা বার্নহ্যামের

    প্রথম সপ্তাহেই বাস ভাড়া কমানোর বার্তা বার্নহ্যামের

    ২৩ জুলাই ২০২৬, ০১:০৮

    দেশীয় মিল নাকি আমদানি, চুক্তি না এমওইউ

    দেশীয় মিল নাকি আমদানি, চুক্তি না এমওইউ

    ২৩ জুলাই ২০২৬, ০৫:৫৯

    রাত বাড়তেই উত্তপ্ত দিল্লির যন্তর-মন্তর

    রাত বাড়তেই উত্তপ্ত দিল্লির যন্তর-মন্তর

    ২৩ জুলাই ২০২৬, ০১:৫১

    যন্ত্র আছে জনবল নেই

    যন্ত্র আছে জনবল নেই

    ২৩ জুলাই ২০২৬, ০৫:১০

    ‘ভুতুড়ে’ সিরিজ খেলে ফিরল বাংলাদেশ

    ‘ভুতুড়ে’ সিরিজ খেলে ফিরল বাংলাদেশ

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪৫

    ইরানে নতুন দফায় মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

    ইরানে নতুন দফায় মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

    ২৩ জুলাই ২০২৬, ০৫:৩৬

    শপিং ব্যাগে ৪ হাজার ইয়াবা, যুবক গ্রেপ্তার

    শপিং ব্যাগে ৪ হাজার ইয়াবা, যুবক গ্রেপ্তার

    ২৩ জুলাই ২০২৬, ০৫:৪৮

    মর্নিং স্টার

    মর্নিং স্টার

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪২

    নেই সিমন-ইয়ামাল

    নেই সিমন-ইয়ামাল

    ২৩ জুলাই ২০২৬, ০১:৪৫

    advertiseadvertise