Agamir Somoy E-Paper
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

ডোনাল্ড ট্রাম্প

হোয়াইট হাউসে বৈঠকের অনুরোধ জানিয়েছেন নেতানিয়াহু

মিডল ইস্ট মনিটর
agamir somoy
প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১৭:০৯
শেয়ার করুন:
হোয়াইট হাউসে বৈঠকের অনুরোধ জানিয়েছেন নেতানিয়াহু

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বেনিয়ামিন নেতানিয়াহু- রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হোয়াইট হাউসে বৈঠকের অনুরোধ জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সেটি আগামী সপ্তাহেই হতে পারে। শনিবার অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন ট্রাম্প।

ট্রাম্প বললেন, ‘আমাদের সম্পর্ক খুবই ভালো। (নেতানিয়াহু) জানেন, বস কে।’

এটি হলে গত ফেব্রুয়ারিতে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত বৈঠকের পর দুই নেতার প্রথম মুখোমুখি সাক্ষাৎ হবে। ওই বৈঠকে নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে যৌথ যুদ্ধের পরিকল্পনা উপস্থাপন করেছিলেন।

এক ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, ৭-৮ জুলাই তুরস্কে ন্যাটো সম্মেলনে ট্রাম্পের সফর থাকায় আগামী সপ্তাহে বৈঠক হওয়া কঠিন হতে পারে। তার মতে, বৈঠকটি সম্ভবত তার পরের সপ্তাহে অনুষ্ঠিত হবে।

নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে শুক্রবার ট্রাম্পকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন নেতানিয়াহু। এ সময় দুই নেতা শিগগিরই যুক্তরাষ্ট্রে বৈঠকে বসতে সম্মত হন।

ট্রাম্প বলেছেন, ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আলি খামেনির দাফন অনুষ্ঠান তিনি পর্যবেক্ষণ করছেন। তার দাবি, যৌথ মার্কিন-ইসরায়েলি অভিযানে যুদ্ধের প্রথম দিনই খামেনি নিহত হন।

ট্রাম্প আরও দাবি করেন, ‘ইরানিরা চুক্তি করতে আকুল হয়ে আছে।’ তবে খামেনির দাফন অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত উভয়পক্ষ এক সপ্তাহের জন্য আলোচনা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বলেও জানান তিনি। এ সময়ের মধ্যে কোনো পক্ষই একে অপরের ওপর গুলি চালাবে না বলেও দাবি করেন ট্রাম্প।

তিনি বললেন, ‘ওরা সবাই সেখানে আছে। একটি গুলি (ছুড়লেই আমরা সবাইকে শেষ করে দিতে পারি), কিন্তু আমরা তা করব না। কারণ তাহলে আলোচনার জন্য আর কাউকে পাওয়া যাবে না।’

খামেনির দাফন অনুষ্ঠানে কিছু ইরানিকে কাঁদতে দেখে বিস্ময় প্রকাশ করে ট্রাম্প বললেন, তিনি ভেবেছিলেন মানুষ খামেনিকে ঘৃণা করত। এরপর তিনি মন্তব্য করেন, ‘হয়তো ওগুলো ভুয়া কান্না।’

ট্রাম্প-নেতানিয়াহুবৈঠকহোয়াইট হাউস
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    লাইপজিগের প্রদর্শনীতে উঠে আসছে উপকূল, রাজনীতি ও মানুষের অস্তিত্বের গল্প

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    ঝুঁকির ভয়ে গল্প বলা বন্ধ করে দিলে এগোব কীভাবে: আদনান আল রাজীব

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    সেনাপ্রধান আইজেনকট এখন প্রধানমন্ত্রী হওয়ার পথে, ফিলিস্তিন প্রশ্নে কী অবস্থান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    গ্রিন রোডে বিএনপির সহযোগিতায় উচ্ছেদ অভিযান

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    বিয়ে করে স্বামীকে নিয়ে মক্কায় নীহা

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    এবার প্রতিযোগিতা ছাড়াই ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ মাহি

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    সংঘাত এড়াতে চরে তরমুজ চাষ বন্ধের পরামর্শ দিলেন প্রতিমন্ত্রী নুর

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ‘জাতির পিতা’ শুনেও ‘নীরব’ থাকা ডিসির অপসারণ চায় জয়পুরহাট ছাত্রদল

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু

    ১২ বছর পর মাওলানা ফারুকী হত্যায় ৬ আসামির বিচার শুরু

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    এক ঘণ্টায় ঢাবিতে পাঁচ স্থানে ককটেল বিস্ফোরণ, ভাটারায় স্কুলবাসে আগুন

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    তৈরি হচ্ছে ‘বিব্রতকর পরিস্থিতি’, তাই আইনি নোটিস পরীমনিকে

    কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী চিকিৎসকের

    কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারী চিকিৎসকের

    কারাগারে মেন্টাল প্রেশার দেওয়ার কারণে আমির হামজার এ অবস্থা: তাশরীফ

    কারাগারে মেন্টাল প্রেশার দেওয়ার কারণে আমির হামজার এ অবস্থা: তাশরীফ