Agamir Somoy E-Paper
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে আমিনুলের কৃষিসেবা
রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ১৪:৩৮
বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ১০

বেলুচিস্তানের একটি নিরাপত্তা চৌকিতে তত্ত্বাবধানে ব্যস্ত এক সেনা সদস্য। ফাইল ছবি / রয়টার্স

পাকিস্তানের বেলুচিস্তানের খুজদার জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে অন্তত ১০ জন ‘সন্ত্রাসী’ নিহত হয়েছেন। শনিবার দেশটির নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম জিও নিউজ।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, খুজদারের শোর পারোদ পার্বত্য এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালানো হয়। সেখানে ভারত-সমর্থিত প্রক্সি সংগঠন ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর সদস্যদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলি হয়। এ সময় অন্তত ১০ জন নিহত ও কয়েকজন আহত হয়েছেন।

নিরাপত্তা সূত্র আরও জানিয়েছে, দেশ থেকে সন্ত্রাসবাদের হুমকি পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত অভিযান চালিয়ে যাবে নিরাপত্তা বাহিনী।

এর তিন দিন আগে বেলুচিস্তানের সুরাব জেলায় বিস্ফোরকবোঝাই একটি গাড়ি প্রস্তুতের সময় তা আগেভাগে বিস্ফোরিত হয়ে ‘ফিতনা আল-হিন্দুস্তান’-এর অন্তত আট সদস্য নিহত হন। পরে নিরাপত্তা বাহিনী ওই অভিযানে পালিয়ে যাওয়া কয়েকজনের গতিবিধি শনাক্ত করে আরও ১০ জনকে হত্যা করে।

২০২১ সালে আফগান তালেবান ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী তৎপরতা বেড়েছে।

সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (সিআরএসএস) এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কেপি ও বেলুচিস্তান পাকিস্তানে সহিংসতার প্রধান কেন্দ্র ছিল। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেপি।

প্রতিবেদন অনুযায়ী, ওই প্রান্তিকে দেশজুড়ে সহিংসতায় যত মানুষ নিহত হয়েছেন, তার প্রায় ৯৬ শতাংশই কেপি ও বেলুচিস্তানের। মোট নিহতদের ৬১ শতাংশের বেশি, অর্থাৎ ৪৭৫ জন, কেপিতে এবং ৩৪ শতাংশ বা ২৬৫ জন বেলুচিস্তানে নিহত হয়েছেন।

সহিংসতার ঘটনাতেও কেপি ছিল শীর্ষে। প্রদেশটিতে ১৫১টি সহিংসতার ঘটনা ঘটেছে, যা জাতীয় মোটের ৫৭ শতাংশ। বেলুচিস্তানে ঘটেছে ৯৪টি, যা মোট ঘটনার ৩৫ শতাংশ। এতে দেশটির এই দুই প্রদেশেই সশস্ত্র তৎপরতার ঘনত্ব সবচেয়ে বেশি থাকার চিত্র উঠে এসেছে।

সূত্র : জিও নিউজ 

পাকিস্তানবেলুচিস্তাননিরাপত্তা বাহিনী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    দরিদ্র খুঁজতেই ব্যয় ২০১০ কোটি টাকা

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    ধূমপান করছিলেন চিকিৎসক, দেখে ফেলেন প্রধানমন্ত্রী, অতঃপর বরখাস্ত

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    নিউ ইয়র্কে সাংস্কৃতিক কর্মী ইনামসহ তিন বাংলাদেশি আটক

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহত ৬

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    টুপটুপ রিসোর্ট পুড়ে ছাই, পরিচয় মিলেছে হতাহতদের

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    ‘পেনশন নিয়ে বাড়ি ফিরতে পারবেন না’— ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে আলোচনা

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    সুশাসনের বীজ বপন করতে হবে প্রাথমিক শিক্ষায়

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    টুপটুপ রিসোর্টে আগুনে নিহত ১০, তদন্তে কমিটি

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    প্রাণ বাঁচাতে টুপটুপ রিসোর্টের দরজা-জানালা ভেঙে বের হন পর্যটকরা

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পরীমনির লাইভ, পরে ডিলিট

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ‘আমি ও আমার স্ত্রী দোতলা থেকে পাশের নালায় লাফ দিয়ে নেমেছি’

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    ইবনে সিনা ফার্মাসিটিক্যালসে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    মাধবপুরে ছাত্রলীগ নেতা সিরাজুল গ্রেপ্তার

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘অনলাইন গেমের জন্য আজ আমার জীবন দিতে হলো’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’

    ‘সব শেষ, কী নিয়ে বাঁচব আমরা’