Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় রাজধানী

ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সামনেই মারধর

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১৬:২৮
ধানমন্ডি ৩২ নম্বরে পুলিশের সামনেই মারধর

ছবি: আশিকুর রহমান

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে এসে পুলিশের উপস্থিতিতেই মারধরের শিকার হয়েছেন একাধিক ব্যক্তি। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ ধরনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মারধর করে অনেককে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আবার কাউকে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। এরই মধ্যে তিনজনকে আটক করেছ পুলিশ।

এদিন ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে আসা ব্যক্তিদের মারধর করতে দেখা যায় রাষ্ট্র সংলাপ ফোরামের (এসডিএফ) সদস্যসচিব আল নূর মোহাম্মদ আয়াশকে। ভিডিওতে দেখা যায়, অন্তত দুইজনকে চড় দিচ্ছেন তিনি। কাউকে পেটাচ্ছিলেন ঝাড়ু হাতে। চেক করছিলেন মোবাইল ফোনও।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন বলেছেন, সকাল থেকেই ওই এলাকায় অবস্থান নেন আয়াশ ও তার সঙ্গীরা। তারা সরাসরি মারধরে অংশ নিয়েছেন। আবার কাউকে মারধর করে তুলে দিয়েছেন পুলিশের হাতে।

আরও পড়ুন

ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে আসা এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৫ আগস্ট ২০২৬

ঘটনাস্থলে থাকা আয়াশ সাংবাদিকদের বলছিলেন, ‘২০২৪-রবর্তী সময়ে বাংলাদেশে আমরা কোনো ধরনের বিশৃঙ্খলা মেনে নেব না। যারা বিশৃঙ্খলার চেষ্টা করবে, তাদের আইনের হাতে সোপর্দ করা হবে। আমরা আইনকে শ্রদ্ধা করি। বিভিন্ন জেলায় নাশকতার চেষ্টা চলছে। জুলাইয়ের পক্ষের শক্তি বেঁচে থাকতে তা কখনোই হতে দেওয়া হবে না।’

এদিকে পুলিশের সামনেই এমন মারধরের বিষয়ে প্রশ্ন করা হলে ধানমন্ডি থানার ওসি (তদন্ত) জালাল বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, ‘পুলিশের সামনে মারা হয়েছে এটা অসত্য। আমরা আটক করার আগেই সাংবাদিক ও উপস্থিত জনতা দু-একজনকে ধরে ফেলে এবং পিটিয়ে বের করে দেয়। আমি অনেক পরে এসে পৌঁছেছি, বিস্তারিত ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন।’

অন্যদিকে প্রটোকলজনিত বাধ্যবাধকতার কথা জানিয়ে এ বিষয়ে তাৎক্ষণিক মন্তব্য করতে রাজি হননি ধানমন্ডি জোনের এসি (পেট্রোল) মো. তারিকুল ইসলাম। তার ভাষ্য, পুরো পরিস্থিতির তথ্য অফিসে ব্রিফ করার পর ডিএমপির মিডিয়া সেল থেকে গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

ধানমন্ডি ৩২
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    দুর্গাপূজায় ছুটি বাড়ল

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!