Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাকিস্তান

করাচির বেলুচ কলোনিতে ছয়তলা ভবন ধসে নিহত ১১, গ্রেপ্তার ৪

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১২:৩৯
শেয়ার করুন:
করাচির বেলুচ কলোনিতে ছয়তলা ভবন ধসে নিহত ১১, গ্রেপ্তার ৪

ধসে পড়া ভবনে বাচ্চাদের একটি খেলনা পুতুল দেখা যাচ্ছে। ফাইল ছবি / রয়টার্স

পাকিস্তানের করাচিতে নির্মাণাধীন ছয়তলা একটি ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। শনিবার সকালে ধ্বংসস্তূপ থেকে আরও দুটি মরদেহ উদ্ধারের পর এ সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

বুধবার করাচির বেলুচ কলোনি এলাকার কাছে ভবনটি ধসে পড়ে। এরপর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান শুরু হয়। শুক্রবার ঘটনার প্রায় দুই দিন পর ধ্বংসস্তূপ থেকে এক মার্বেলশ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়।

ভবনধসে ১৪ জন আহত হয়েছেন। উদ্ধারকর্মীদের ধারণা, ধ্বংসস্তূপের নিচে আরও নয়জন আটকে থাকতে পারেন। আধুনিক যন্ত্রপাতির সহায়তায় তাদের উদ্ধারে অভিযান চলছে।

উদ্ধারকর্মীরা সতর্কতার সঙ্গে কাজ করছেন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মরদেহ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কায় ভারী যন্ত্রপাতির পরিবর্তে হাতে ধ্বংসাবশেষ সরিয়ে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি ভারী যন্ত্র ব্যবহারে ভবনের অবশিষ্ট অংশের স্থিতিশীলতা নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে।

উদ্ধারকারী সংস্থা রেসকিউ ১১২২ জানিয়েছে, ধ্বংসস্তূপের মধ্যে কয়েকটি ফাঁকা জায়গা তৈরি করা হয়েছে, যাতে আটকে পড়া ব্যক্তিদের কাছে পৌঁছানো যায়। আহত ১৪ জনের মধ্যে ১৩ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে ভবনধসের ঘটনায় পুলিশ মামলা করেছে। এতে হত্যা, অবহেলা ও অসতর্কতাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে। মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার প্রাদেশিক জরুরি সেবা বিভাগ জানিয়েছিল, ধ্বংসস্তূপ থেকে তিনজনের মরদেহ ও ১৪ জন আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা ঘটনাস্থলে ধ্বংসস্তূপের বিশাল স্তূপ ও দুমড়েমুচড়ে যাওয়া ধাতব কাঠামো দেখতে পেয়েছিলেন।

আরও পড়ুন

পাকিস্তানে নতুন প্রদেশ গঠনের তোড়জোড়, প্রশাসনিক সংস্কার নাকি রাজনৈতিক হিসাব?

২৫ নভেম্বর ২০২৬


পূর্ব করাচির ঘনবসতিপূর্ণ এলাকায় ভবনটি ধসে পড়ার পর কয়েকতলা উঁচু ধ্বংসস্তূপ তৈরি হয়। সেখানে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। উদ্ধারকর্মীরা ইট ও ধ্বংসাবশেষ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে কাজ করেন। কাছেই স্থাপন করা একটি তথ্যকেন্দ্রে নিখোঁজ স্বজনদের ছবি মুঠোফোনে দেখিয়ে কর্মকর্তাদের কাছে তথ্য জানতে চান অনেকে।

পাকিস্তানে ভবনধসের ঘটনা প্রায়ই ঘটে। দেশটিতে ভবন নির্মাণে নিরাপত্তার মানদণ্ডের ঘাটতি এবং নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে এমন দুর্ঘটনা ঘটে বলে মনে করা হয়।

দুই কোটির বেশি মানুষের শহর করাচিতে নিম্নমানের নির্মাণকাজ, অনুমোদনহীন ভবন সম্প্রসারণ, অবকাঠামোর দুরবস্থা, অতিরিক্ত জনসংখ্যার চাপ এবং নির্মাণবিধি কার্যকরে দুর্বলতা দীর্ঘদিনের সমস্যা। চলতি বছরের ফেব্রুয়ারিতে গ্যাস বিস্ফোরণে একটি ভবন ধসে শহরটিতে ১৬ জন নিহত হন। গত বছরের জুলাইয়ে লিয়ারি এলাকায় পাঁচতলা একটি ভবন ধসে নিহত হন ২৭ জন।

সর্বশেষ ভবনধসের ঘটনায় প্রাদেশিক প্রশাসনে বড় ধরনের রদবদল করেছে সিন্ধু সরকার। সিন্ধুর মুখ্যমন্ত্রী মুরাদ আলী শাহের সভাপতিত্বে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

অবহেলার অভিযোগে সিন্ধু বিল্ডিং কন্ট্রোল অথরিটির (এসবিসিএ) মহাপরিচালক ওয়াসিম শামশাদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে পূর্ব করাচির ডেপুটি কমিশনার নসরুল্লাহ আব্বাসি, পুলিশের জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট জুবায়ের শেখ এবং এসবিসিএর কয়েকজন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এ ছাড়া সংশ্লিষ্ট এসবিসিএর ১৬ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। দুর্ঘটনার জন্য দায়ীদের শনাক্ত করতে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

শামশাদকে স্থানীয় সরকার বিভাগের সচিবের পদ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন বিলাল মেমন। অন্যদিকে, শামশাদের জায়গায় এসবিসিএর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আবিদ সেলিম।

সূত্র : জিও নিউজ 

পাকিস্তানপাকিস্তানে ভবন ধসকরাচি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ : এককের পর ১১ দলের সঙ্গে অংশ নিতে আপত্তি নেই এনসিপির

    ‘ওরা আমার স্বপ্ন শেষ করে দিছে’

    ‘ওরা আমার স্বপ্ন শেষ করে দিছে’

    সৌদিতে সিঁড়ি থেকে পড়ে প্রবাসীর মৃত্যু

    সৌদিতে সিঁড়ি থেকে পড়ে প্রবাসীর মৃত্যু