Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

পাদপ্রদীপের আলোয় দক্ষিণ কোরিয়ার ট্যাটুশিল্পীরা

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ১৫:৫৯
পাদপ্রদীপের আলোয় দক্ষিণ কোরিয়ার ট্যাটুশিল্পীরা

ট্যাটু শিল্পী কিম তে-নামের ভাষ্য, তিনি বছরের পর বছর ধরে এই দিনটির অপেক্ষা করে আসছিলেন

দক্ষিণ কোরিয়ার রক্ষণশীল সমাজে এতদিন ‘ট্যাটু’ বা শরীরে নকশা আঁকাকে দেখা হতো অপরাধ বা গ্যাংস্টারদের কাজ হিসেবে। এমনকি গত ৩৪ বছর ধরে দেশটিতে সাধারণ কোনো মানুষের ট্যাটু আঁকার ওপর কঠোর আইনি নিষেধাজ্ঞা ছিল। কোরিয়ার আইন অনুযায়ী, ট্যাটু আঁকা ছিল একটি চিকিৎসাসংক্রান্ত কাজ অর্থাৎ শুধু সার্টিফাইড ডাক্তাররাই সুই দিয়ে শরীরে ট্যাটু আঁকতে পারতেন! কোনো সাধারণ ট্যাটুশিল্পী এই কাজ করলে তাকে মোটা অঙ্কের জরিমানা থেকে শুরু করে জেল খাটতে হতো।
কিন্তু দীর্ঘ কয়েক দশকের আন্দোলন এবং আইনি লড়াইয়ের পর অবশেষে কোরিয়ার সুপ্রিম কোর্ট এই পুরনো আইনকে বাতিল ঘোষণা করে সাধারণ ট্যাটুশিল্পীদের বৈধতা দিয়েছে। এই ঐতিহাসিক রায় উদযাপনে সিউলের একটি ভবনের ছাদে বসেছিল কোরিয়ার বিখ্যাত ‘ইঙ্ক বম্ব’ ট্যাটু উৎসব, যেখানে শত শত শিল্পী ও কোরিয়ান তরুণ-তরুণী কোনো আইনি ভয় ছাড়াই আনন্দ উল্লাসে মেতে ওঠেন।
আইনগতভাবে নিষিদ্ধ থাকায় কোরিয়ার ট্যাটুশিল্পীদের এতদিন সাইন বোর্ড ছাড়া গোপন বেসমেন্টে বা আন্ডারগ্রাউন্ডে লুকিয়ে কাজ করতে হতো। আর এই সুযোগ নিয়ে অনেক অসৎ গ্রাহক পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তরুণী ট্যাটুশিল্পীদের ব্ল্যাকমেইল, মারধর এমনকি যৌন হয়রানিও করত। ট্যাটু ইউনিয়নের প্রতিষ্ঠাতা ‘ডয়’ জানান, এই তীব্র মানসিক অত্যাচার ও আইনি মামলা সহ্য করতে না পেরে অতীতে বেশ কয়েকজন কোরিয়ান নারী ট্যাটুশিল্পী আত্মহত্যার পথও বেছে নিয়েছিলেন।

আরও পড়ুন

চলে গেলেন অভিনেত্রী কেলি কার্টিস

৩১ মে ২০২৬

দেশটিতে নিষিদ্ধ থাকলেও কোরিয়ান শিল্পীদের আঁকা চিকন ও সূক্ষ্ম লাইনের রঙিন ট্যাটুস্টাইল বিশ্ব জুড়ে ‘কোরিয়ান ট্যাটু’ নামে তুমুল জনপ্রিয়। গত এক দশকে কোরিয়ার নামি তারকা, বিশেষ করে বিশ্ব কাঁপানো কে-পপ ব্যান্ড বিটিএসের সদস্য জাংকুক যখন জনসমক্ষে নিজের হাতের ট্যাটু প্রদর্শন করা শুরু করেন, তখন দেশটির তরুণ প্রজন্মের কাছে এটি একটি ট্রেন্ড বা ফ্যাশনে পরিণত হয়।

‘সবকিছু অবশেষে নিজের জায়গায় ফিরে এসেছে। আমরা এখন বুক ফুলিয়ে বলতে পারি ট্যাটু কোনো অপরাধ নয়, ট্যাটু একটি শিল্প!’ আবেগঘন কণ্ঠে বলেছেন ট্যাটু ইউনিয়নের প্রতিষ্ঠাতা ডয়, যিনি হলিউড তারকা ব্র্যাড পিটের শরীরেও ট্যাটু এঁকেছেন।

যদিও কোরিয়ার কিছু জিম বা অভিজাত এলাকায় এখনো ‘নো ট্যাটু জোন’ বা ট্যাটু থাকলে প্রবেশ নিষেধের মতো সামাজিক কুসংস্কার রয়ে গেছে, তবুও আদালতের এই রায়ের পর দেশটির ৩ লাখ ৫০ হাজারেরও বেশি ট্যাটুশিল্পীর জীবনে এক নতুন এবং স্বাধীন ভোরের সূচনা হলো।

সূত্র : বিবিসি 

দক্ষিণ কোরিয়াট্যাটুআইনব্র্যাড পিট
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    আইফোন দিতে চায়নি অপ্রতিম, খুন করা হয় বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    ন্যাম ফ্ল্যাটে এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    বাড়ির পাশেই চিরঘুমে অপ্রতিম

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৪

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    মেঘনায় তলিয়ে যাওয়া দুই ভাইয়ের মরদেহ উদ্ধার, নিখোঁজ বন্ধু

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    ব্রাহ্মণবাড়িয়ায় নৌকা বাইচে লাখো মানুষের ঢল

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    শেষ ১২ দিনে ‘পাগলাটে’ কাজে যেন নিজেকেও ছাড়িয়ে গেছেন ট্রাম্প

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ৮ দিন পর উৎপাদনে ফিরল রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    কর্ণফুলী নদীতে নিখোঁজ চবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    বাংলাদেশ-ভারত বাণিজ্য বৃদ্ধিতে টাস্কফোর্স গঠনের আহ্বান

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, জ্যামে আটকা ফায়ার সার্ভিস

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প