Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মনিরুলের ‘মানবতার দুয়ার’
বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হলিউড

চলে গেলেন অভিনেত্রী কেলি কার্টিস

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩১ মে ২০২৬, ১৪:৫২
শেয়ার করুন:
চলে গেলেন অভিনেত্রী কেলি কার্টিস

কেলি কার্টিস

হলিউডের অন্যতম বিখ্যাত ও অভিজাত ‘কার্টিস’ পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। প্রখ্যাত হলিউড অভিনেত্রী এবং তথ্যচিত্র নির্মাতা কেলি কার্টিস আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। ক্যান্সারের সাথে লড়াই করা কেলি গত বুধবার সকালে প্রকৃতির কোলে ঘেরা নিজের বাড়িতে খুব শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি ছিলেন কিংবদন্তি অস্কারজয়ী অভিনেত্রী জেমি লি কার্টিসের আপন বড় বোন এবং হলিউডের সোনালী যুগের মহানায়ক টনি কার্টিস ও জ্যানেট লেই-এর জ্যেষ্ঠ কন্যা।
বড় বোনের মৃত্যুর পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়ে কান্নায় ভেঙে পড়েন বোন জেমি লি কার্টিস। বোনকে নিজের জীবনের প্রথম বন্ধু ও আজীবন সুখ-দুঃখের ভাগীদার উল্লেখ করে জেমি লেখেন, ‘আজ সকালে আমার বড় বোন খুব শান্তিতে আমাদের ছেড়ে চলে গেছে। সে ছিল অসাধারণ রূপবতী এবং একজন প্রতিভাবান অভিনেত্রী। বড়দিনে ওর হাতে বানানো বাদামের কুকিজের জন্য আমাদের পরিবারে ওর নাম ছিল ‘আন্টি কুকি’। যেকোনো মেসেজের শেষে ও সবসময় হাঙ্গেরিয়ান ভাষায় বলত ‘ইস্তেন ভেলেদ’, যার অর্থ ঈশ্বর তোমার সহায় হোন। ওপারে আমাদের আবার দেখা হবে বোন।’

আরও পড়ুন

বিশ্বজুড়ে কেন এত তোলপাড় তুলছে ‘অফ ক্যাম্পাস’

৩১ মে ২০২৬

হলিউডের এত বড় তারকা দম্পতির সন্তান হওয়ায় কেলির সিনেমার যাত্রা শুরু হয়েছিল একদম ছোটবেলায়। মাত্র ২ বছর বয়সে ১৯৫৮ সালে বাবা-মায়ের সাথে ‘দ্য ভাইকিংস’ সিনেমায় একটি শিশু চরিত্রে অভিনয় করে তার পর্দায় অভিষেক হয়। এরপর ‘দ্য সেন্টিনেল’, ‘স্টার ট্রেক: ডিপ স্পেস নাইন’ এবং ‘দ্য ইকুয়ালাইজার’-এর মতো বিশ্ব কাঁপানো মার্কিন টিভি সিরিজে অভিনয় করে তিনি তুমুল জনপ্রিয়তা পান।
১৯৮৩ সালে ‘ট্রেডিং প্লেসেস’ নামের একটি কমেডি ছবিতে দুই বোন কেলি ও জেমি একসাথে স্ক্রিন শেয়ার করেছিলেন। শুধু অভিনয়ই নয়, জেমির ব্লকবাস্টার সিনেমা ‘ফ্রিকি ফ্রাইডে’ এর শুটিংয়ের সময় পর্দার আড়ালে বোনের প্রধান সহকারী হিসেবেও কাজ করেছিলেন কেলি। পরবর্তী জীবনে তিনি একজন দক্ষ ডকুমেন্টারি মেকার বা তথ্যচিত্র নির্মাতা হিসেবেও সুনাম কুড়ান।

পর্দার ঝলমলে আলোর চেয়েও কেলি কার্টিস তার পরিবারের কাছে একজন মায়াবতী বড় বোন ও আস্থার প্রতীক হিসেবেই বেশি সমাদৃত ছিলেন। তার এই চিরপ্রস্থানে হলিউড এবং কার্টিস পরিবারে এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো।

কেলি কার্টিসমৃত্যুহলিউডক্যান্সার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    ভাগ্য খুলতে পারে দেড়শ কর্মকর্তার

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক, এলাকাবাসীর ক্ষোভ

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    মাধবপুরে পাইপলাইন ছিদ্র করে ৪২৯২ লিটার তেল চুরি

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    পরীমনিকে গ্রেপ্তারে পরোয়ানা

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    শুটিংয়ের ফাঁকে শিল্পীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ অভিনেত্রীর

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    একনেকে ১৩ প্রকল্প অনুমোদন, চারটি স্থগিত

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    বকেয়া বিলের সংযোগ কাটতে গিয়ে হামলার শিকার দুই বিদ্যুৎকর্মী

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ইপিএসে সবাইকে ছাড়িয়ে পূবালী ব্যাংক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    ‘পূর্বজন্মে পাপ করলে এ জন্মে বিএনপি করে’, পোস্ট ঘিরে পুলিশ-প্রেস মিনিস্টার বিতর্ক

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    আশুগঞ্জে নিজের অস্ত্রের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    রূপান্তরের পথপ্রদর্শক হতে পারে

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    কুড়িকৃবি’র স্থান নির্ধারণ প্রতিবেদন ঘিরে বিতর্ক

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    সারা দেশে জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    গ্রেপ্তার ইকবাল সোবহান

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে

    হাসিনার উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী ডিবি হেফাজতে