Agamir Somoy E-Paper
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

জাতিসংঘের প্রতিবেদন

গাজায় ইসরায়েলের হামলায় নিহত ৩৮ হাজার নারী ও কিশোরী

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ২০:৩৩
গাজায় ইসরায়েলের হামলায় নিহত ৩৮ হাজার নারী ও কিশোরী

সংগৃহীত ছবি

২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছে ৩৮ হাজারের বেশি নারী ও কিশোরী। জাতিসংঘ নারী সংস্থার (ইউএন উইমেন) একটি নতুন প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য।

এই প্রতিবেদন তুলে ধরছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির ইসরায়েলি লঙ্ঘনের বিধ্বংসী ও চলমান প্রভাবকে।

প্রতিবেদনটিতে দেখা যায়, এই সময়ে প্রাণ হারিয়েছে অন্তত ২২ হাজার নারী এবং ১৬ হাজার কিশোরী। এই সংখ্যা অনুযায়ী প্রতিদিন নিহত হয়েছে গড়ে অন্তত ৪৭ জন নারী ও কিশোরী।

ফলাফল ইঙ্গিত করে, ২০২৫ সালের অক্টোবরে ঘোষিত যুদ্ধবিরতির অনেক পরও সহিংসতার ধারাবাহিকতা বজায় রয়েছে বেসামরিক জনগণের ওপর।

প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক মাসগুলোতেও পুরোপুরি বন্ধ হয়নি নারী ও কিশোরীদের হত্যা। এই প্রবণতা নির্দেশ করে, ঝুঁকি এখনো গুরুতর এবং স্থিতিশীল হয়নি নিরাপত্তা।

‘গাজা যুদ্ধে নারী ও কিশোরীদের ওপর প্রভাবের মূল্য’ শীর্ষক প্রতিবেদনটিতে নথিভুক্ত করা হয়েছে ব্যাপক আঘাতের কথাও। প্রায় ১১ হাজার নারী ও কিশোরী এমন আঘাত পেয়েছে, যা হয়ে দাঁড়িয়েছে তাদের স্থায়ী অক্ষমতার কারণ। দীর্ঘমেয়াদি মানবিক বোঝা আরও বাড়িয়েছে এটি।

জাতিসংঘ নারী সংস্থা সতর্ক করেছে, ইসরায়েলের হামলায় প্রকৃত হতাহতের সংখ্যা সম্ভবত আরও বেশি। অনেক ভুক্তভোগী এখনো আটকে আছে ধ্বংসস্তূপের নিচে। চলমান ইসরায়েলি অবরোধের কারণে স্বাস্থ্য তথ্যব্যবস্থা ভেঙে পড়ায় কঠিন করে তুলেছে প্রকৃত মৃত্যুর সংখ্যা।

ইউএন উইমেনের আঞ্চলিক পরিচালক মোয়েজ দোরাইদের মতে, এই যুদ্ধ ফিলিস্তিনি সমাজকে বদলে দিয়েছে গভীরভাবে। তিনি উল্লেখ করেন, এখন হাজার হাজার পরিবার পরিচালিত হচ্ছে নারীদের দ্বারা। যাদের অনেকেই ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপের মুখে পড়েছেন এবং একই সঙ্গে বহন করছেন পরিবারের সদস্যদের যত্ন ও বেঁচে থাকার পূর্ণ দায়িত্ব।

দোরাইদের ভাষ্য, নারী ও কিশোরীদের ওপর যুদ্ধের প্রভাব ভয়াবহ হয়েছে এবং মানবিক সংকট অব্যাহত রয়েছে যুদ্ধবিরতির পরও।

যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়ন এবং আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন দোরাইদ। পাশাপাশি তিনি আহ্বান জানান জবাবদিহি জোরদার, নারী ও কিশোরীদের সুরক্ষা নিশ্চিত করা এবং কোনো বিধিনিষেধ ছাড়াই বৃহৎ পরিসরে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার।

তথ্যসূত্র : এপি

ইসরায়েল-গাজা সংঘাতনারী ও কিশোরীনিহতফিলিস্তিনি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    মাত্র চল্লিশে মারুফের মৃত্যু, মানতেই পারছেন না সহকর্মীরা

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    কাদের-নাছিম-আরাফাতদের কার কত সম্পদ?

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    উত্তরায় সমাহিত হলেন নির্মাতা মারুফ হোসেন সজীব

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    মহাকাশের কক্ষপথে অস্ত্র মোতায়েনের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    শেয়ারবাজারে আস্থা ফেরাতে প্রি-ওপেনিং ও বাইব্যাক চালুর দাবি

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    হাসপাতালে চিকিৎসা না পেয়ে রাস্তায় সন্তান প্রসব, ঘটনাটি নোয়াখালীর নয় নেপালের

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    ‘বাক্‌স্বাধীনতা অভূতপূর্ব’ উপদেষ্টা বলার পর টিআইবি দেখাল ৫২টি ঘটনা

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    গ্যাস-বিদ্যুৎ সংকটের ধাক্কা নিট পোশাকে, কমল রপ্তানির অর্ডার

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    ভারতকে ১০০% শুল্কের তালিকায় কেন রাখতে চান মার্কিন আইনপ্রণেতারা

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    এমপি আমির হামজার শাস্তির দাবিতে মহিলা দলের ঝাড়ু মিছিল

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    দুই বছর পর বাড়িতে গিয়ে গ্রেপ্তার যুবলীগ সভাপতি

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    বিএনপি নেতার গোয়ালঘরে চুরির গরু, তদন্তে পুলিশ

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই