Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
জীবন বাঁচাতে বাবলুর ৭২ ব্যাগ রক্তদান
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

কুয়েতে জিসিসির অগ্রবর্তী সদর দপ্তর স্থাপনের অনুমোদন

  • প্রতিরক্ষা সমন্বয় জোরদারে নতুন উদ্যোগ
  • প্রয়োজনীয় সামরিক বাহিনীও বরাদ্দ দেবে উপসাগরীয় দেশগুলো
সৌদি আরব প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ২২:৫২
শেয়ার করুন:
কুয়েতে জিসিসির অগ্রবর্তী সদর দপ্তর স্থাপনের অনুমোদন

উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি)ভুক্ত দেশগুলোর মধ্যে সামরিক সহযোগিতা ও প্রতিরক্ষা সমন্বয় আরও জোরদার করতে কুয়েতে ঐক্যবদ্ধ সামরিক কমান্ডের অধীনে একটি অগ্রবর্তী কমান্ড স্থাপনের অনুমোদন দিয়েছেন সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীরা।

জিসিসির মহাসচিব জাসেম আলবুদাইউই এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সদস্য রাষ্ট্রগুলোর প্রতিরক্ষামন্ত্রীরা কুয়েতে এই অগ্রবর্তী কমান্ড চালুর পাশাপাশি এর কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় সামরিক বাহিনী বরাদ্দের বিষয়েও সম্মতি দিয়েছেন।

জিসিসির ২৩তম যৌথ প্রতিরক্ষা পরিষদের অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) বাহরাইনের রাজধানী মানামায় অনুষ্ঠিত অধিবেশনে সভাপতিত্ব করেন দেশটির প্রতিরক্ষাবিষয়ক মন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল আবদুল্লাহ আল নুয়াইমি। এতে সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানসহ জিসিসির অন্যান্য সদস্য দেশের প্রতিরক্ষামন্ত্রীরা অংশ নেন।

জাসেম আলবুদাইউই বলেন, গত এপ্রিল মাসে জেদ্দায় অনুষ্ঠিত জিসিসি নেতাদের বিশেষ বৈঠকে দেওয়া নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মূল লক্ষ্য হলো উপসাগরীয় দেশগুলোর যৌথ সামরিক সহযোগিতা বৃদ্ধি এবং সম্ভাব্য নিরাপত্তা হুমকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় সদস্য রাষ্ট্রগুলোর সক্ষমতা আরও শক্তিশালী করা।

তিনি আরও বলেন, সদস্য দেশগুলোর নিরাপত্তা একটি অভিন্ন দায়িত্ব। সম্মিলিত সামরিক প্রচেষ্টা জোরদারের মাধ্যমে উপসাগরীয় দেশগুলোর ভূখণ্ড, সম্পদ, নিরাপত্তা ও সার্বভৌমত্ব সুরক্ষার সক্ষমতা বাড়বে।

বৈঠকে উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের হামলার নিন্দা জানান জিসিসি মহাসচিব। এসব হামলায় বেসামরিক স্থাপনা ও অবকাঠামোর ক্ষয়ক্ষতির কথাও উল্লেখ করেন তিনি। পাশাপাশি সৌদি আরবকে লক্ষ্য করে হুথি গোষ্ঠীর হামলারও কঠোর নিন্দা জানান। সৌদি আরবের নিরাপত্তা, স্থিতিশীলতা, ভৌগোলিক অখণ্ডতা ও পবিত্র স্থানগুলোর সুরক্ষায় দেশটির পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

বৈঠকের আলোচ্যসূচিতে সদস্য দেশগুলোর সশস্ত্র বাহিনীর মধ্যে সমন্বয় ও সামরিক সংহতি বাড়ানোর লক্ষ্যে আরও কয়েকটি সিদ্ধান্ত অন্তর্ভুক্ত ছিল।

কুয়েতজিসিসি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠার মিছিল, পুলিশের গাড়িতে আগুন

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    কিউআইও প্রত্যাহার, ব্যাংক ঋণের পথে রয়্যাল ফুটওয়্যার

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর

    বৈঠা হাতে পদ্মা সেতুর টোলপ্লাজা অবরোধ, ককটেল বিস্ফোরণ-গাড়ি ভাঙচুর

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল

    শেখ হাসিনার পাসপোর্ট প্রসঙ্গে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞেস করতে বললেন জয়সওয়াল