Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি ইরানের

  • আলোচনায় না বসলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে হামলা শুরু করব: ট্রাম্প
দ্য গার্ডিয়ান
agamir somoy
প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ১৮:১৪
মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি ইরানের

ছবি: রয়টার্স

ইরানের বন্দর ও জাহাজের ওপর আবারও অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর পরই মধ্যপ্রাচ্য থেকে সব ধরনের জ্বালানি রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে কোনো সমঝোতা না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে টানা পঞ্চম দিনের মতো পাল্টাপাল্টি হামলা চলার মধ্যেই এলো এসব ঘোষণা।

বুধবার ভোরে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর হওয়ার পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। একই সঙ্গে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকা বিভিন্ন দেশের ওপর পাল্টা বিমান হামলা চালায়।

বুধবার এক বিবৃতিতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বলেছে, ‘আঞ্চলিক জ্বালানি রপ্তানি হয় সবার জন্য হবে, নয়তো কারও জন্যই হবে না।’

তারা আরও জানায়, ‘আমেরিকার অকল্যাণের অবসান’ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে। যুদ্ধের আগে বিশ্বের মোট তেল ও গ্যাসের প্রায় পাঁচ ভাগের এক ভাগ এই প্রণালি দিয়ে পরিবাহিত হতো। ফলে আরও ব্যাহত হয়েছে এ নৌপথে জাহাজ চলাচল।

মঙ্গলবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলছিলেন, ‘আগামী সপ্তাহে তাদের জন্য পরিস্থিতি খুবই খারাপ হবে। আগামী সপ্তাহে বিদ্যুৎকেন্দ্র আসবে। আগামী সপ্তাহে সেতুগুলো আসবে। তারা আলোচনায় না এলে আমরা তাদের সব বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করে দেব। তাদের সব সেতু ধ্বংস করে দেব।’

ট্রাম্প আরও বলেছেন, ‘জ্বালানি-সংক্রান্ত লক্ষ্যবস্তুগুলোকে আমি শেষের জন্য রেখে দেব। কিন্তু শেষ পর্যন্ত আমরা জ্বালানি অবকাঠামোকেও আঘাত করব।’

তিনি দাবি করেন, মঙ্গলবার সন্ধ্যায় মার্কিন আলোচকরা ইরানি প্রতিনিধিদের কাছে বার্তা পৌঁছে দিয়েছেন , ‘তোমরা ভালোভাবে একটি চুক্তি করে নাও, না হলে তোমাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না।’

এদিকে সহিংসতা বৃদ্ধি এবং নৌপরিবহনে বিঘ্ন ঘটায় তেলের দাম আরও বেড়েছে। মঙ্গলবার এক মাসের সর্বোচ্চ পর্যায়ে ওঠার পর বুধবারও অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকে।

যুক্তরাষ্ট্রের দাবি, গত সপ্তাহে ইরান হরমুজ প্রণালিতে সাতটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এতে প্রায় এক ডজন নাবিক নিহত, নিখোঁজ বা আহত হয়েছেন। এ ছাড়া ইরান বাহরাইন, জর্ডান ও কুয়েতে বিমান হামলা চালিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে।

ইরান সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি বলেন, সাম্প্রতিক দিনগুলোতে দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ৩০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এ ছাড়া দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বামপুর সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত সাতজন ইরানি সেনা নিহত হয়েছেন।

হরমুজ প্রণালিকে কেন্দ্র করে বিরোধ পুরো অঞ্চলকে আবারও পূর্ণমাত্রার যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

ইরান যুদ্ধজ্বালানি রপ্তানিহরমুজ প্রণালি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    আইন নিজের হাতে তুলে নিলেন বিদেশি নাগরিক!

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    চা বাগানের কুঁড়েঘর থেকে হার্ভার্ডে

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    ফিডিং কর্মসূচির রুটিতে ব্লেড পাওয়ার অভিযোগ শিক্ষার্থীর

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    চেক ডিজঅনার মামলায় মোহনগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ