ইরানের বন্দর ও জাহাজের ওপর আবারও অবরোধ আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর পরই মধ্যপ্রাচ্য থেকে সব ধরনের জ্বালানি রপ্তানি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ইরান। অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আগামী সপ্তাহের মধ্যে কোনো সমঝোতা না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুগুলোতে হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র। দুই দেশের মধ্যে টানা পঞ্চম দিনের মতো পাল্টাপাল্টি হামলা চলার মধ্যেই এলো এসব ঘোষণা। বুধবার ভোরে যুক্তরাষ্ট্রের অবরোধ কার্যকর হওয়ার পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। একই সঙ্গে অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের...