Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে কবরের বাঁশ সরবরাহ ৩৩ বছর
শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

কুয়েতে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ১০:১৬
শেয়ার করুন:
কুয়েতে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার ইরানের

ছবি: রয়টার্স

কুয়েতে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি একে ‘সন্দেহজনক’ এবং ‘যুদ্ধের পূর্ব-পরিকল্পিত আয়োজন’ বলে মন্তব্য করেছেন।

এর আগে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছে কুয়েত।

কুয়েতের সেনাবাহিনীর দাবি, ‘গুরুত্বপূর্ণ স্থাপনায়’ ড্রোন হামলা চালিয়েছে ইরান। এ সময় বেশ কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়। এর ধ্বংসাবশেষের আঘাতে দুই ইতালীয় শ্রমিক নিহত ও চারজন আহত হন।

তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এই হামলার দায় অস্বীকার করেছে ইরানের সশস্ত্র বাহিনীও।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে আরাঘচি জানিয়েছেন, ইতালি ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন তিনি। ইতালীয় নাগরিকদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

তিনি লিখেছেন, হামলার ঘটনা ‘সন্দেহজনক এবং এটিকে যুদ্ধের একটি পূর্বপরিকল্পিত আয়োজন বলে মনে হচ্ছে’।

আরও পড়ুন

কুয়েতে ইরানি ড্রোন হামলায় ২ ইতালীয় নাগরিক নিহত, আহত ২

২৭ নভেম্বর ২০২৬

তবে নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর নিয়ার ইস্টার্ন স্টাডিজের পরিচালক মোহাম্মদ বাজ্জির ভাষ্য, কুয়েতে ড্রোন হামলা ইরান চালায়নি সেটি বিশ্বাস করা কঠিন।

তিনি মনে করেন, এই হামলায় বিদেশি নাগরিক হতাহতের ঘটনায় ‘বিস্মিত’ হয়েছে ইরান। হামলার অভিযোগ অস্বীকার করে এখন পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে তারা।

এদিকে কুয়েতে এই হামলার নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক প্রতিমন্ত্রী স্টিফেন ডাউটি। নিন্দা জানিয়েছে সৌদি আরবও।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ একপ্রকার থামলেও হামলা-পাল্টা হামলার ঘটনা প্রায়ই ঘটছে। এরমধ্যে মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল দুই কক্ষেই পরাজিত হয়। এরপর থেকে ইরানে ট্রাম্প হামলা করবেন কি না তা নিয়ে রয়েছেন দোলাচলে।

প্রায় একই সময়ে ইসরায়েলেও নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারেননি দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে দেশটি যুক্তরাষ্ট্রকে পাশে না পেলেও একা ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে খবর বের হয়েছে।


সূত্র: আলজাজিরা

ইরানকুয়েতহামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    ‘কিশোরী’ নিয়ে শিক্ষকের আপত্তিকর পোস্ট, সমালোচনার মুখে চাইলেন ক্ষমা

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে জামায়াতের দুই শর্ত

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    ‘বড় লেভেলে খেলার’ ঘোষণা, ভোরে গ্রেপ্তার বিএনপির সেই নেতা

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    মিশরে জ্বালানিবাহী ট্যাংকারে আগুন, নিহত ৩০

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়ন লড়াই, জাহাঙ্গীর মোল্লাকে ঘিরে নানা বিতর্ক

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্স-ভূমি অফিসে আগুন

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের ৬, এনসিপির ৩ জন আটক

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    আবুল হাসানের পর আরও দুই পুলিশ কর্মকর্তা আটকের তথ্য

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    নিজস্ব ফার্মের উপকরণে তৈরি ড্রিপসের মিষ্টি

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    মিসরে শতাধিক বাংলাদেশি গ্রে‌প্তার

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং সেবা ব্যাহত

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    যুবলীগ নেতাকে ছেড়ে দিয়ে প্রত্যাহার হলেন এসআই

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন

    রাজধানীর পল্লবীতে বাসে আগুন