Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ট্রাম্পের অবরোধকে চার ইরানি জাহাজের ‘বৃদ্ধাঙ্গুলি’

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৬, ১৩:১৫
ট্রাম্পের অবরোধকে চার ইরানি জাহাজের ‘বৃদ্ধাঙ্গুলি’

ফাইল ছবি

উপসাগরে যুক্তরাষ্ট্রের ঘোষিত অবরোধ রেখা (ব্লকেড লাইন) অতিক্রম করেছে ইরানের বিভিন্ন বন্দর থেকে যাত্রা করা চারটি জাহাজ।

ট্র্যাকিং ডেটার তথ্যের ওপর ভিত্তি করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, এই চারটি জাহাজই কনটেইনারবাহী। এর মধ্যে তিনটি ইরানের পতাকাবাহী এবং চতুর্থ জাহাজটি ‘তাভা-৪’ আফ্রিকান মুসলিম দেশ কমোরোসের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী গত সোমবার সকাল থেকে ইরানের সব বন্দরে অবরোধ আরোপ করে দেশটির সামরিক বাহিনী। মার্কিন বাহিনীর দাবি, ইরানি বন্দর থেকে ছেড়ে আসা কোনো জাহাজকে অবরোধ সীমা করতে দেওয়া হবে না অতিক্রম।

মধ্যপ্রাচ্যে ৪০ দিনের সংঘাতের পর পাকিস্তানের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতিতে আছে তেহরান ও ওয়াশিংটন। তবে, ইরানের অর্থনীতিকে চাপে রাখতে যুদ্ধবিরতির মধ্যেও এ অবরোধ করে রেখেছে মার্কিন বাহিনী।

মেরিন ট্রাফিক ডেটা বলছে, ইরানের শহিদ রাজি বন্দর থেকে যাত্রা করা আজগুন জাহাজ অতিক্রম করে অবরোধ রেখা। বর্তমানে এটি উত্তর-পশ্চিম ভারতের কান্ডলা বন্দরের দিকে যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

ইরানের পূর্বাঞ্চলীয় চাবাহার বন্দর থেকে রওনা দেয় আশকান নামের জাহাজটি। বর্তমানে এটি অবস্থান করছে পাকিস্তানের করাচিতে।

একই বন্দর থেকে রওনা হওয়া ইরানের পতাকাবাহী জাহাজ শব্দিস অতিক্রম করে মার্কিন অবরোধ রেখা। বর্তমানে জাহাজটি ভারতের কেরালা উপকূলের কাছে অবস্থান করছে এবং এর গন্তব্য চীনের ঝুহাই অঞ্চল।

কমোরেসে নিবন্ধিত তাভা-৪ নামক জাহাজটি ইরানের বন্দর ইমাম খোমেনি থেকে যাত্রা করে পার হয়েছে অবরোধ রেখা। এটি বর্তমানে অগ্রসর হচ্ছে ভারতের পশ্চিম উপকূলের কাছে জওহরলাল নেহরু বন্দরের দিকে।

জাহাজগুলোর নিজস্ব ট্র্যাকিং ডেটার ওপর ভিত্তি করে এই সংবাদ করেছে বিবিসি। তবে অনেক সময় জাহাজগুলো তাদের ট্র্যাকার বন্ধ রাখে বা ভুল অবস্থান ছড়িয়ে দেয়, যাকে ‘স্পুফিং’ বলা হয়।

আজ ভোরে এক সংবাদ সম্মেলনে জেনারেল ড্যান কেইন দাবি করেছেন, ইরানি বন্দরে ‘অবরোধ বজায় রেখেছে’ যুক্তরাষ্ট্র। এসব জাহাজ চলাচল নিয়ে প্রশ্ন করা হলে ইউএস সেন্ট্রাল কমান্ড বিবিসিকে জানায়, এ বিষয়ে তাদের নতুন কিছু বলার নেই।


ইরাননৌ অবরোধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    এক বার্তায় নিঃস্ব খামারি

    এক বার্তায় নিঃস্ব খামারি

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    শরীরে ডায়াবেটিসের প্রভাব

    শরীরে ডায়াবেটিসের প্রভাব

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    যখন নদী কেড়ে নেয় ভিটে

    যখন নদী কেড়ে নেয় ভিটে