Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনাবেতনে পাঠদান ৭০ বছর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

‘অপারেশন এপিক ফিউরি’ শেষ, ইরান যুদ্ধ কি সমাপ্তির পথে?

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৭ মে ২০২৬, ১০:৩৫
‘অপারেশন এপিক ফিউরি’ শেষ, ইরান যুদ্ধ কি সমাপ্তির পথে?

আমেরিকার হামলায় বিধ্বস্ত এক ভবনে ইরানে পতাকা। ছবি : রয়টার্স

ইরানের বিরুদ্ধে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শুরু করে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান। ৪০ দিন পর পাকিস্তানের মধ্যস্থতায় সাময়িক বিরতি হয় সংঘাতের। এরপর কয়েক দফায় শান্তি আলোচনা হলেও আসেনি কোনো সমাধান। তবে, যুদ্ধের ইতি টানতে চলছে কূটনৈতিক প্রচেষ্টা।

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্থানীয় সময় গত মঙ্গলবার সাংবাদিকদের স্পষ্ট করেছেন, ‘অপারেশন এপিক ফিউরি’-এর উদ্দেশ্যগুলো অর্জিত হওয়ায় তা শেষ হয়েছে। ওয়াশিংটন এখন বেছে নেবে ‘শান্তির পথ’।

একই দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করার।

তবে বুধবার রুবিওর বক্তব্যের সঙ্গে আপাতদৃষ্টিতে সাংঘর্ষিক একটি মন্তব্য করেছেন ট্রাম্প। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি লিখেছেন, ‘ইরান যদি চুক্তিমতো সবকিছু দিতে রাজি হয়, তাহলে এই তাণ্ডব শেষ হয়ে যাবে। অন্যথায়, বোমাবর্ষণ শুরু হবে এবং দুঃখজনকভাবে, তা আগের চেয়ে অনেক বেশি মাত্রা ও তীব্রতায় হবে।’

এ বিষয়ে ইরান এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি।

অস্ট্রেলিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য ও মধ্য এশীয় রাজনীতির অধ্যাপক শাহরাম আকবরজাদেহ আলজাজিরার কাছে দাবি করেছেন, ট্রাম্প ঠিক কী কারণে ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিত করেছেন তা নির্দিষ্ট করে বলা কঠিন হলেও যুক্তরাষ্ট্রে ক্রমবর্ধমান যুদ্ধবিরোধী জনমতের চাপেই এসেছে এই স্থগিতাদেশ। একই সঙ্গে ট্রাম্প হয়তো এই যুদ্ধ নিয়ে হারাচ্ছেন ধৈর্য।

তার ভাষ্য, প্রজেক্ট ফ্রিডম স্থগিত করার ফলে কূটনীতি গতি পাবে, যা যুক্তরাষ্ট্র ও ইরানকে নিয়ে আসবে একটি চুক্তির কাছাকাছি। যেটিকে আবার ট্রাম্প আখ্যা দেবেন জয় হিসেবে।

আকবরজাদেহ মনে করেন, প্রজেক্ট ফ্রিডম স্থগিত কাজ করতে পারে ‘যুদ্ধ শেষের সূচনা’ হিসেবে।

তার মত, ইরানিরাও চায় এ যুদ্ধের অবসান। ট্রাম্প যদি শান্তির কূটনীতির জন্য সবুজসংকেত দেন, তাহলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী তেহরানের ওপর হামলা পুনরায় শুরু করার আশঙ্কা খুবই কম।

তবে আকবরজাদেহ এও মনে করেন, এ রকম পরিস্থিতি হয়েছে আগেও। আগের সুযোগগুলো নষ্ট হয়েছিল, কারণ ইসরায়েল জোর দিয়েছিল যে যুক্তরাষ্ট্র পেতে পারে আরও ভালো চুক্তি। অথবা ট্রাম্প পরিস্থিতি ভুল বুঝেছিলেন এবং আশা করেছিলেন সামরিক বিকল্প তাকে এনে দেবে আরও বেশি ছাড়।

এরপর কী হবে, এর পূর্বাভাস দেওয়া কঠিন বলে মনে করেন এ বিশ্লেষক। তবে কোনো পক্ষই পূর্ণাঙ্গ যুদ্ধে ফিরতে চায় বলে মনে করেন না তিনি। তাই উভয় পক্ষই কূটনৈতিক সমাধানের পথকে অগ্রাধিকার দেবে বলে মত তার।

আকবরজাদেহ জোর দিয়ে বলেছেন, দুপক্ষের কেউই পরিচিত হতে চায় না পরাজিত হিসেবে। তারা মনে করে, নিজ নিজ দেশের জনগণের কাছে তাদের ভাবমূর্তি রক্ষা করা প্রয়োজন। এটি শান্তি আলোচনা এবং একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোকে করে তুলতে পারে জটিল।

আলজাজিরা থেকে অনূদিত 

আমেরিকা-ইরানইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    দরিদ্র তালিকায় খরচ বাড়ল ১৭৯৪ কোটি টাকা

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    বিনাবেতনে পাঠদান ৭০ বছর

    কড়া নাড়ছে এজিআই

    কড়া নাড়ছে এজিআই

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    ভূরাজনীতির যুদ্ধক্ষেত্র মরু-সীমান্তের সংঘাত

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    লিম্ফোমা চিকিৎসা ও আমাদের করণীয়

    এক বার্তায় নিঃস্ব খামারি

    এক বার্তায় নিঃস্ব খামারি

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    অ্যাপলের বিরুদ্ধে মামলা প্রত্যাহার

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    শরীরে ডায়াবেটিসের প্রভাব

    শরীরে ডায়াবেটিসের প্রভাব

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    যখন নদী কেড়ে নেয় ভিটে

    যখন নদী কেড়ে নেয় ভিটে

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়