Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

চুক্তি মানতে বাধ্য নয় ইসরায়েল, হামলা অব্যাহত রাখার ইঙ্গিত মন্ত্রীর

অনলাইন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১২:৩৫
চুক্তি মানতে বাধ্য নয় ইসরায়েল, হামলা অব্যাহত রাখার ইঙ্গিত মন্ত্রীর

ইসরায়েলের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী গিলা গামলিয়েল। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সই হওয়া সমঝোতা চুক্তি মানতে ইসরায়েল কোনোভাবেই বাধ্য নয় বলে জানিয়ে দিয়েছেন দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী গিলা গামলিয়েল। এ সময় তিনি লেবাননসহ সকল ফ্রন্টে সামরিক অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন।

আজ মঙ্গলবার ইসরায়েলের নীতি-নির্ধারণী রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক ক্যাবিনেটের এই প্রভাবশালী সদস্যের দেওয়া সাক্ষাৎকারের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম চ্যানেল সেভেন এই খবর প্রকাশ করেছে।

টেলিভিশনে দেওয়া এ সাক্ষাৎকারে ইসরায়েলি মন্ত্রী গিলা গামলিয়েল জোর দিয়ে বলেছেন, ‘আমরা এই চুক্তির কোনো পক্ষ নই এবং আমাদের দৃষ্টিভঙ্গি থেকে হিজবুল্লাহকে সম্পূর্ণ নিরস্ত্র করার লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আমরা আমাদের অভিযান চালিয়ে যাব।’

তিনি ইঙ্গিত দিয়েছেন, দক্ষিণ লেবাননের বিভিন্ন কৌশলগত অঞ্চলে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের স্থায়ী উপস্থিতি বজায় রাখার পরিকল্পনা করছে।

এ বিষয়ে মন্ত্রী বলেছেন, ‘বাস্তবিকভাবে আমরা লেবাননের অভ্যন্তরে বেশ গভীরভাবে সুপ্রতিষ্ঠিত হয়েছি এবং লিতানি নদী ও বোফোর্ট দুর্গ পর্যন্ত আমরা যেসব এলাকা নিয়ন্ত্রণে নিয়েছি, সেখান থেকে আমাদের সেনা প্রত্যাহার করার কোনো ইচ্ছা আমাদের নেই।’

তার এই বক্তব্য থেকে স্পষ্ট যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার শান্তি প্রচেষ্টা সত্ত্বেও তেল আবিব লেবাননে তাদের চর্তুমুখী আক্রমণ বন্ধ করছে না।

গামলিয়েল দাবি করেন, দক্ষিণ লেবানন থেকে হিজবুল্লাহ বাহিনীকে পুরোপুরি বিতাড়িত ও নিরস্ত্র না করা পর্যন্ত স্থানীয় লেবাননি বাসিন্দাদেরও সেখানে পুনরায় ফিরে যাওয়ার কোনো অনুমতি দেওয়া হবে না। এর মাধ্যমে ইসরায়েলি প্রশাসন মার্কিন চুক্তির শর্ত অগ্রাহ্য করে লেবাননে একটি দীর্ঘমেয়াদি সামরিক বাফার জোন তৈরির আভাস দিল।

সূত্র: মিডল ইস্ট আই

ইসরায়েলশান্তি চুক্তিদক্ষিণ লেবানন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি