Agamir Somoy E-Paper
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অরক্ষিত রেলক্রসিং পাহারায় ইসলাম
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ফের হামলা হলে সাগরতলের ইন্টারনেট কেব্‌ল ধ্বংস করবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ১০:২৭
ফের হামলা হলে সাগরতলের ইন্টারনেট কেব্‌ল ধ্বংস করবে ইরান

ইরান উপকূল থেকে হরমুজে ট্যাংকার চলতে দেখা যাচ্ছে। ফাইল ছবি/ রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবার হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের সাগরতলের যোগাযোগের তার বা কমিউনিকেশন ক্যাবল ধ্বংসের পরিকল্পনা করেছে ইরান। দেশটির দুই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানিয়েছেন, এ নিয়ে বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছে তেহরান। তবে কোথায় এবং কীভাবে হামলা চালানো হবে, তা তারা জানাননি। এক কর্মকর্তা জানিয়েছেন, হামলার পর কেবলগুলো মেরামতের কাজও বাধাগ্রস্ত করার চেষ্টা করবে ইরান। এর লক্ষ্য হবে ইন্টারনেটসহ যোগাযোগব্যবস্থায় বিঘ্ন দীর্ঘায়িত করা।

তিনি বলেছেন, ‘ইরানে হামলা হলে আর কোনো সীমারেখা থাকবে না। সাগরতলের ক্যাবল থেকে শুরু করে গোপন সামরিক ঘাঁটিও এর মধ্যে থাকবে।’ ওই কর্মকর্তা যুক্তরাষ্ট্রকে ‘আগুন নিয়ে না খেলার’ হুঁশিয়ারি দিয়েছেন। তার দাবি, সাগরতলের ক্যাবলগুলোয় ইরানের পূর্ণ প্রবেশাধিকার রয়েছে এবং সেগুলো সহজেই ধ্বংস করতে পারে তেহরান।
সাগরতলের কেবলগুলোর পথ প্রতীকীভাবে দেখানো হয়েছে। এগুলো কেবলের প্রকৃত অবস্থান নির্দেশ করে না। সূত্র: টেলিজিওগ্রাফি এর আগে বুধবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) রাজনৈতিকবিষয়ক উপপ্রধান ইয়াদোল্লাহ জাভানি একই ধরনের হুঁশিয়ারি দেন। তিনি বলেছেন, ইরানের অবকাঠামোয় হামলা হলে হরমুজ প্রণালির নিচ দিয়ে যাওয়া সাতটি গুরুত্বপূর্ণ ইন্টারনেট ক্যাবল লক্ষ্যবস্তু করতে পারে তেহরান।

জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের তথ্য অনুযায়ী, বিশ্বের প্রায় ৯৯ শতাংশ ইন্টারনেট তথ্য সাগরতলের ক্যাবল দিয়ে আদান-প্রদান হয়। তবে হরমুজ প্রণালির ক্যাবল ধ্বংস হলেও বিশ্ব জুড়ে এর প্রভাব সীমিত থাকতে পারে।

আরও পড়ুন

যুদ্ধকৌশল বদলাচ্ছে ইরান, আক্রান্ত হলে আগ্রাসনের হুঁশিয়ারি

২২ অক্টোবর ২০২৬

টেলিযোগাযোগ গবেষণা প্রতিষ্ঠান টেলিজিওগ্রাফির গবেষণা পরিচালক অ্যালান মলদিন জানিয়েছেন, আন্তর্জাতিক ব্যান্ডউইথের এক শতাংশেরও কম হরমুজ প্রণালি দিয়ে যায়। তবে একসঙ্গে একাধিক ক্যাবল ক্ষতিগ্রস্ত হলে উপসাগরীয় অঞ্চলে ইন্টারনেটের গতি কমতে পারে। আর্থিক লেনদেন, ই-কমার্স ও ক্লাউড কম্পিউটিংও ব্যাহত হতে পারে। যুদ্ধের মধ্যে ক্যাবল মেরামত করাও কঠিন হয়ে পড়তে পারে।

ইরানের জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা মোহসেন রেজায়ি চলতি মাসে হুঁশিয়ারি দিয়েছেন, নতুন সংঘাত শুরু হলে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট ডিজিটাল অবকাঠামোও লক্ষ্যবস্তু হতে পারে। এর মধ্যে ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামো রয়েছে।

দ্বিতীয় ইরানি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, এসব অবকাঠামোয় বিপুল বিনিয়োগ করা উপসাগরীয় দেশগুলোর উচিত সম্ভাব্য ক্ষতির জন্য তেহরান নয়, ওয়াশিংটনকে দায়ী করা। বিশ্লেষকদের মতে, এসব হুঁশিয়ারির লক্ষ্য নতুন যুদ্ধ ঠেকানো এবং যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়ানো।

উপসাগরীয় দেশ ও মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যাতে তাদের বিপুল বিনিয়োগের ঝুঁকি নিয়ে ওয়াশিংটনের ওপর চাপ দেয়, সেটিও তেহরানের উদ্দেশ্য। ইরানি কর্মকর্তাদের বক্তব্য নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সের প্রশ্নের জবাব দেয়নি।

উপসাগরীয় দেশগুলোর পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র : রয়টার্স 



আমেরিকা-ইরান যুদ্ধইন্টারনেট ক্যাবলইরান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    খালে পড়ে ছিল যুবকের দুই হাত রশি দিয়ে বাঁধা মরদেহ, সঙ্গে ইট বাঁধা বস্তা

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    মাইকিং করে ঘোষণা হলো শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির সঙ্গে বাদানুবাদ, ‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’ বললেন রুমিন ফারহানা

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ওসির বিরুদ্ধে বিকাশে ঘুষ নেওয়ার অভিযোগ

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    ভোট টানতে জোট ভাঙছে হেফাজত!

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    হাতছাড়া এলাকার নিয়ন্ত্রণ নিতেই সাজেক অস্থির

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    সাংবাদিকদের গাড়ি আটকে চাঁদা আদায়ের চেষ্টা যুবদল নেতার!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    মনে রাখতে হবে আমরা কী মন্ত্রে দেশ স্বাধীন করেছি!

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে মারধর

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    সন্তানের সামনেই মারধর, ন্যায়বিচার চান মা তানিশা

    রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

    রাস্তার পাশে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ, কাভার্ড ভ্যানচাপায় এসআইসহ নিহত ২

    বনমালী

    বনমালী

    কৃষিপণ্যে হেলায় ক্ষতি বছরে ২৯ হাজার কোটি

    কৃষিপণ্যে হেলায় ক্ষতি বছরে ২৯ হাজার কোটি

    আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে লিয়াজোঁ করে দেশ চালাচ্ছে সরকার

    আওয়ামী লীগ ও ভারতের সঙ্গে লিয়াজোঁ করে দেশ চালাচ্ছে সরকার

    সৌদি কারাগারে বন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ

    সৌদি কারাগারে বন্দি সাড়ে ৭ হাজার বাংলাদেশি : শামা ওবায়েদ