যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আবার হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের সাগরতলের যোগাযোগের তার বা কমিউনিকেশন কেব্ল ধ্বংসের পরিকল্পনা করেছে ইরান। দেশটির দুই জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তারা জানিয়েছেন, এ নিয়ে বিস্তারিত পরিকল্পনা তৈরি করেছে তেহরান। তবে কোথায় এবং কীভাবে হামলা চালানো হবে, তা তারা জানাননি।
এক কর্মকর্তা জানিয়েছেন, হামলার পর কেব্লগুলো মেরামতের কাজও বাধাগ্রস্ত করার চেষ্টা করবে ইরান। এর লক্ষ্য হবে ইন্টারনেটসহ যোগাযোগব্যবস্...