Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের বিপদে ছোটেন খলিল
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় মধ্যপ্রাচ্য

ইরানকে নিয়ে নতুন করে সংঘাতে না জড়াতে যুক্তরাষ্ট্রকে আহ্বান সৌদির

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ২১:৫৩
শেয়ার করুন:
ইরানকে নিয়ে নতুন করে সংঘাতে না জড়াতে যুক্তরাষ্ট্রকে আহ্বান সৌদির

ছবি: রয়টার্স

ইরানের সঙ্গে নতুন করে সামরিক সংঘাতে জড়ানোর আগে কূটনীতিকে সুযোগ দিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন সৌদি কর্মকর্তারা। তাদের আশঙ্কা, নতুন করে সংঘাত শুরু হলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকিতে পড়তে পারে সৌদি আরবের তেল ও জ্বালানি স্থাপনাগুলো। ইসরায়েলি সংবাদমাধ্যম আই২৪নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স খালিদ বিন সালমানের তেহরান সফরের পর ওয়াশিংটনকে এ বার্তা দিয়েছে রিয়াদ। ওই সফরে তার সঙ্গে ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ও তুরস্কের গোয়েন্দাপ্রধান।

প্রতিবেদন অনুযায়ী, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতার পথ তৈরি এবং নতুন করে সংঘাত এড়াতে একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে কূটনৈতিক উদ্যোগের অংশ ছিল এ সফর।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হলে সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোয় পাল্টা হামলা চালাতে পারে তেহরান—এমন আশঙ্কা করছে রিয়াদ।

এদিকে ইরান জানিয়েছে, আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাঠানো একটি বার্তা তারা পেয়েছে।

তেহরান বলেছে, যুক্তরাষ্ট্রের ওই বার্তার জবাব এখনো দেয়নি তারা। তবে ইরান আবারও জানিয়েছে, আলোচনায় এগোনোর আগে ওয়াশিংটনকে ইরানের পক্ষ থেকে আগে নির্ধারণ করা সাতটি শর্ত মেনে নেওয়ার অঙ্গীকার করতে হবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়া ঠেকাতে এবং আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকার মধ্যেই এসব ঘটনা ঘটছে।

সৌদি আরবের এ আহ্বানের মধ্য দিয়ে কূটনৈতিক সমাধানের প্রতি রিয়াদের আগ্রহের প্রতিফলন ঘটেছে। নতুন করে সংঘাতের নিরাপত্তা ও অর্থনৈতিক পরিণতি এড়াতে চাইছে মধ্যপ্রাচ্যের দেশগুলো।

সূত্র : মিডলইস্ট মনিটর

ইরান যুদ্ধসৌদি আরবযুক্তরাষ্ট্র
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    ফ্লাইটে উঠেই লিটন ফেসবুকে দেখতে পান তার মেয়ে মারা গেছে

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    এনসিপিতে যোগ দিলেন শিবিরের ৮০ নেতাকর্মী

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    পাঠ্যবইয়ে নৌকা-দাঁড়িপাল্লা খুঁজতে বিশেষ কমিটি!

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    খুলনা রেঞ্জে শুদ্ধি অভিযান, একযোগে পুলিশের ২৮ সদস্য প্রত্যাহার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার